উত্তর পূর্ব

একের পর এক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে

একের পর এক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে

সময় ভালো যাচ্ছে না বিজেপির। মুকুল রায়ের দল বদলের পর একের পর এক অভিযোগে জর্জরিত হয়ে পড়ছে রাজ্যের বিরোধী দলনেতা। এবার শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন বিনয় মিশ্র। যে বিনয় মিশ্রকে গরু–কয়লাকাণ্ডের জেরে সিবিআই হন্যে হয়ে খুঁজছে, এবার তিনিই আইনি নোটিশ পাঠিয়ে সাড়া ফেলে দিয়েছেন রাজ্য–রাজনীতিতে। খোদ রাজ্যের বিরোধী দলনেতাকে আইনি নোটিশ। শুভেন্দুর একটি টুইটকে কেন্দ্র করে তাঁকে আইন নোটিস পাঠাল গরু পাচারে অভিযুক্ত বিনয়। গরু–কয়লাকাণ্ডের অভিযুক্ত এই একদা তৃণমূল নেতা বিনয় মিশ্র। তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সম্মানহানি করেছেন শুভেন্দু অধাকিরী। এমনটাই অভিযোগ বিনয় মিশ্রের। সাইবার ক্রাইম বিভাগকে পাঠানো হয়েছেন নোটিশের কপি। সেইসঙ্গে টুইটার কর্তৃপক্ষকেও নোটিশ দিয়ে টুইটটি মুছে ফেলার অনুরোধ…
Read More
অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেল বাংলা

অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেল বাংলা

রাজ্যে ইতিমধ্যেই ঢুকে পড়েছে বর্ষা। মুক্তি দিয়েছে প্যাচপ্যাচে গরমের হাত থেকে। বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। বঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু সেই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আজ মঙ্গলবারও রাজ্যে নিম্নচাপের প্রভাবে সারাদিন বৃষ্টি হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ ১১ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আরও তিনদিন রাজ্যজুড়ে মেঘলা আকাশ থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ -সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গে কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনান্যবারের থেকে চলতি বছরে বঙ্গে একটু দেরিতে প্রবেশ করেছে বর্ষা। আবহাওয়া…
Read More
রাজ্যের করোনার দৈনিক সংক্রমনে এল স্বস্তি

রাজ্যের করোনার দৈনিক সংক্রমনে এল স্বস্তি

দেশের পাশাপাশিরাজ্যেও ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে সংক্রমণ। আরও কিছুটা কম হল রাজ্যের দৈনিক সংক্রমণের সংখ্যা। রাজ্যে করোনা সংক্রমণ চার হাজারের নীচে। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংখ্যাটা কমে দাঁড়াল ২ হাজার ১৭১। দু’মাস পর দৈনিক সংক্রমণ ৪ হাজারের নীচে নেমেছিল। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৬৪ হাজার ৭৭৬। সংক্রমণের নিরিখে রাজ্যে এগিয়ে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয়স্থানে রয়েছে কলকাতা। তৃতীয় ও চতুর্থস্থানে রয়েছে যথাক্রমে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা। স্বস্তির বিষয় যে উত্তরবঙ্গেও কমছে সংক্রমণের হার। মৃত্যুর সংখ্যাও কমেছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের মৃত্যু হয়েছে। বাংলায় রাজ্যে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৬…
Read More
চিড়িয়াখানাতেই আবার হবে হাসপাতাল

চিড়িয়াখানাতেই আবার হবে হাসপাতাল

পশু পাখিদেরও দরকার চিকিৎসার। তাই এবার পশু-পাখিদের জন্য তৈরি করা হবে মিনি হাসপাতাল। আলিপুর চিড়িয়াখানার ভিতরই তৈরি হবে মিনি হাসপাতাল, জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে পশু-পাখিদের কোনও শারীরিক সমস্যা হলেই তাঁদের বাইরে নিয়ে যেতে হয়। সেই সমস্যা সমাধানের জন্যই মিনি হাসপাতালের সিদ্ধান্ত। যাতে প্রাথমিক চিকিৎসায় কোনও সমস্যা না হয়। সকলের জন্য আরও আকর্ষণীয় করতে ঢেলে সাজানো হবে বলেও জানান। পাশপাশি, সিসিটিভি লাগানো হবে চিড়িয়াখানার সর্বত্র। এছাড়াও একাধিক পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আগামীতে সুন্দরবন থেকে থেকে বাঘ আনা হবে আলিপুর চিড়িয়াখানায়। শীঘ্রই শিলিগুড়ি বেঙ্গল সাফারি পরিদর্শনে যাবেন জ্যোতিপ্রিয় মল্লিক।
Read More
নিখোঁজ কলেজ পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যে তুফানগঞ্জে

নিখোঁজ কলেজ পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যে তুফানগঞ্জে

রবিবার কোচবিহারের তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বারোকোদালি দুই গ্রাম পঞ্চায়েতের বেগারখাতা এলাকার রায়ঢাক নদীতে এক কলেজ পড়ুয়ার দেহ ভেসে থাকতে দেখা যায়। তাঁর পকেট থেকে দুটি চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, স্বাগত মিশ্র নামে ওই কলেজ পড়ুয়া তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি তুফানগঞ্জ শহরের ১০ নম্বর ওয়ার্ডে। শনিবার ভোর রাত থেকে নিখোঁজ ছিল সে। অনেক খোঁজাখুঁজির পরেও ছেলেকে না পেয়ে তুফানগঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ জানায় বাবা মৃত্যুঞ্জয় মিশ্র। মৃত দেহ উদ্ধারের পর পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, স্বাগতর মোবাইল গেমে আসক্তি ছিল।…
Read More
মালদায় খুন হল এক ভ্যানচালক

মালদায় খুন হল এক ভ্যানচালক

সাত দিন আগে নিখোঁজ ভ্যানচালকের, হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম নিখিল ঘোষ (৫৩), বাড়ি ইংরেজবাজার থানার অমৃতি গ্রাম পঞ্চায়েতের সেকেন্দারপুর এলাকায়। গত আট তারিখ বাড়ির কিছুটা দূরে লক্ষ্মী ঘাট এলাকায় একটি পুকুরে কচুরিপানার মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ দেখতে পান স্থানীয় মানুষজন। ইংরেজবাজার থানার পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরিবারের লোকেরা পরিকল্পিত খুনের অভিযোগ দায়ের করেছেন থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বাড়ি থেকে অন্যান্য দিনের মতো ভ্যান নিয়ে কাজের সন্ধানে বেরিয়ে যায়। এরপর বাড়ি না…
Read More
কলকাতার খাস করোনা চিকিৎসাকেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড

কলকাতার খাস করোনা চিকিৎসাকেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড

আবারও ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা কলকাতায়। এম আর বাঙ্গুর হাসপাতালে অগ্নিকাণ্ড। বাঙুর হাসপাতালের ৪ তলায় আগুন। আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। তবে তৎক্ষণাৎ দমকলের দু’টি ইঞ্জিন কাজ শুরু করে দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও জানা যায়নি ঠিক কীভাবে আগুন লাগল। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রত্যেক রোগীকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এমআর এই মুহূর্তে করোনা রোগীদের অন্যতম চিকিৎসাকেন্দ্র এমআর বাঙুর হাসপাতাল। উল্লেখ্য, গত ১১ মে এম আর বাঙ্গুর হাসপাতালের সামনেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল অ্যাম্বুল্যান্স। যদিও ঘটনায় কেউ হতাহত হননি। ওই অ্যাম্বুল্যান্সের পাশেই ছিল একটি বেসরকারি…
Read More
শিলিগুড়িতে নেশার সামগ্রীসহ গ্রেফতার ১

শিলিগুড়িতে নেশার সামগ্রীসহ গ্রেফতার ১

ফের নেশার সামগ্রী সহ এক যুবককে গ্রেপ্তার করলো এন জে পি থানার পুলিশ। নেশা মুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তাদের লাগাতার অভিযানে মাঝে মধ্য শহরের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বিভিন্ন নেশার সামগ্রী। তার পরেও বর্তমান যুব সমাজ নেশায় আশক্ত হয়ে নিজেদের জীবন বিপন্ন করছে। সোমবার ফের বিশ্বজিত রায় নামে, বাড়িভাষার এক যুবককে নেশার ঔষধ বিক্রির অভিযোগে গ্রেফতার করে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ। রবিবার রাত্রে গোপন সুত্রের ভিত্তিতে শিলিগুড়ি লেকটাউনে অভিযান চালিয়ে ৮৫টি নেশার ইঞ্জেকশন সহ তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে দীর্ঘদিন ধরেই এই কারবারের সঙ্গে যুক্ত সে। শহরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে এই…
Read More
আরো দুই ডাকাতকে গ্রেফতার করল এনজিপি থানা

আরো দুই ডাকাতকে গ্রেফতার করল এনজিপি থানা

ডাকাত দলের আরোও দুই পান্ডাকে গ্রেপ্তার করলো এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ। গত ১১ই জুন নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত মাদানী বাজার সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে দশ বারোজন দুস্কৃতির একটি দল জড়ো হয়েছিল মাদানী বাজারে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে আরো কয়েকজনের পরিচয় জানতে পারে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অবশেষে গত রবিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে গোরামোড় থেকে থেকে আরও দু'জন দুষ্কৃতীকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম বাবলু বিশ্বাস, বাড়ী দেশ্বন্ধুপাড়ায় এবং…
Read More
আরও বিপাকে পড়ল বিরোধী দলনেতা

আরও বিপাকে পড়ল বিরোধী দলনেতা

সময় ভালো যাচ্ছে না বিজেপি নেতাদের। বিপাকে পড়ছে বিজেপি দল। মুকুল রায়ের দল বদলের পর এবার আরও অস্বস্তিতে পড়ল বিজেপি। কাঁথি পুরসভা থেকে ত্রিপল চুরির ঘটনায় অস্বস্তি বাড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ত্রিপল চুরি মামলায় এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন নন্দীগ্রামের বিধায়ক। এফআইআর খারিজ ও তদন্তে অন্তবর্তী স্থগিতাদেশ জারির জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু ও সৌমেন্দু অধিকারী। তবে তাঁর আবেদন খারিজ করেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ২২ জুন। অর্থাৎ বলা যায়, ত্রিপল চুরি কাণ্ডে আরও বিপাকে বিজেপি বিধায়ক।  ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। যশ বা ইয়াস তাণ্ডব চালানোর পর কাঁথি পুরসভা থেকে ত্রাণের ত্রিপল চুরির অভিযোগ উঠেছিল শুভেন্দু…
Read More
জামাইষষ্ঠীর দিন খুলছে তারাপীঠ মন্দির। মায়ের মূর্তি স্পর্শ করা যাবে না, সেরকমই তোলা যাবে না ছবিও!

জামাইষষ্ঠীর দিন খুলছে তারাপীঠ মন্দির। মায়ের মূর্তি স্পর্শ করা যাবে না, সেরকমই তোলা যাবে না ছবিও!

আগামী বুধবার অর্থাৎ ১৬ ই জুন একমাস বন্ধ থাকার পর জামাই ষষ্ঠীর দিনে খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির৷ তবে এই করোনা উদ্বেগজনক সময়ে পুজো দেওয়ার সময় একগুচ্ছ নিয়ম মানতে ভক্তদের ।আগে যেমন মায়ের মায়ের মূর্তি স্পর্শ করা যেত এখন তা আর করা যাবে না। এমনকি ছবি তোলাও যাবে না। তার সাথে পুজো দেওয়ার সময় স্যানিটাইজার ও মাক্স ব্যবহার করতে হবে। গত ১৫ মে তারাপীঠ মন্দির বন্ধ হয়ে যায় শুধুমাত্র নিয়ম মেনে মায়ের নিত্য পূজা করতেন পূজারীরা । তারাপীঠ মন্দিরের ওপরেই হোটেল ব্যবসা থেকে শুরু করে অটো চালক, ফুল, ডালা বিক্রেতার মত অসংখ্য মানুষের জীবিকা নির্ভর করে। মন্দির বন্ধ থাকায় তারাও দুশ্চিন্তায়…
Read More
ধীরে ধীরে চলতে পারে কিছু বাস

ধীরে ধীরে চলতে পারে কিছু বাস

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়েছিল দেশ। দেশজুড়ে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরেই দেশের একাধিক শহরে লকডাউন ঘোষণা করা হয়েছিল। বাদ যায়নি বাংলাও। সরাসরি লকডাউন ঘোষণা করা না হলেও বাংলায় একাধিক করোনা বিধিনিষেধ জারি করা হয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল গণপরিবহন ব্যবস্থা। তবে, প্রায় একমাস কড়া বিধিনিষেধের জেরে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বাংলায়। এবার ধাপে ধাপে একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে। তবে বুধবার থেকেই বাংলায় চলতে পারে স্পেশ্যাল বাস। তাই আগামী ১৬ জুন পরিবহনকর্মীদের সংশ্লিষ্ট ডিপোয় উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে নবান্ন। তবে সরকারি-বেসরকারি সমস্ত ধরনের বাস শুরুতেই চালু না হলেও স্পেশ্যাল বাস চালানো হতে পারে। ধীরেধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা…
Read More
আরও মেয়াদ বৃদ্ধি হল বিধিনিষেধের

আরও মেয়াদ বৃদ্ধি হল বিধিনিষেধের

করোনার দৈনিক সংক্রমণ কমলেও এখনই বিধিনিষেধ উঠছে না। সংক্রমণ রুখতে রাজ্যে কড়া বিধিনিষেধের মেয়াদ বাড়ল আরও। করোনা পরিস্থিতিতে গত মে মাস থেকে রাজ্যে জারি রয়েছে বিধিনিষেধ৷ রাজ্যে তা আরও ১৫দিন মেয়াদ বাড়ল। জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত রাজ্য়ে জারি থাকছে বিধিনিষেধ। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। দোকান-বাজার খোলার সময়সীমা বাড়ানো হয়েছে। ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা হচ্ছে রেস্তরাঁ, হোটেল, শপিং মল। দুপুর ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এসব। কর্মরত প্রত্যেকের যেন টিকাকরণ হয়, সে দিকে কড়া নজর রাখা হবে। তবে বাস ও লোকাল ট্রেন চালুর অনুমতি দিল না রাজ্য সরকার। শুধু বিশেষ…
Read More
শীতলকুচি কাণ্ডে আরও তৎপর হয়ে উঠল সিআইডি

শীতলকুচি কাণ্ডে আরও তৎপর হয়ে উঠল সিআইডি

একুশে বিধানসভা ভোট আবহে ঘটেছিল এই দুর্ঘটনা। নির্বাচনের ফল প্রকাশের পরে এখনো চলছে তার সত্ততার অভিযান। শীতলকুচি গুলিকাণ্ডের তদন্তে তৎপরতা আরও বাড়াল রাজ্য। সোমবার নয়া মোড় নিল শীতলকুচি কাণ্ড। শীতলকুচিতে গুলিকাণ্ডে এবার কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে তলব করল সিআইডি। আগামী ১৮ তারিখ বেলা ১১টা নাগাদ তাঁকে ডেকে পাঠানো হয়েছে ভবানীভবনে। শীতলকুচিতে যখন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন প্রাণ হারিয়েছেন তখন এই পুলিশ সুপার দেবাশীষ ধর পুলিশ সুপারের পদে ছিলেন। তাঁর ভূমিকা খতিয়ে দেখতেই এই জেরা বলে খবর সিআইডি সূত্রে। বিধানসভা ভোটের চতুর্থ দফায় গত ১০ এপ্রিল, কোচবিহারে বিধানসভা নির্বাচন চলাকালীন অনভিপ্রেত ঘটনা ঘটে শীতলকুচিতে। কোচবিহারের শীতলকুচিতে বুথে গুলি চালায় আধাসেনা। কেন্দ্রীয়…
Read More