উত্তর পূর্ব

মালদায় ডাইনি সন্দেহে মাকে খুন করে পলাতক দুই ছেলে

মালদায় ডাইনি সন্দেহে মাকে খুন করে পলাতক দুই ছেলে

কালাজাদু করার সন্দেহ করে বৃদ্ধা মাকে নৃশংস ভাবে পিটিয়ে এবং শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো দুই ছেলের বিরুদ্ধে। এমন কি, মৃত বৃদ্ধার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে শোবার ঘর থেকেই ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাটরা গ্রামের আদিবাসী পাড়ায়। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলে, নোসিল কিস্কু এবং ডোমেন কিস্কু-র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পাড়া-প্রতিবেশীরা। এই ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছে অভিযুক্ত দুই ছেলে। বৃহস্পতিবার সকালে পুলিশ তদন্তে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে…
Read More
রায়গঞ্জে স্ত্রীকে ফাঁস লাগিয়ে খুন: গ্রেফতার স্বামী

রায়গঞ্জে স্ত্রীকে ফাঁস লাগিয়ে খুন: গ্রেফতার স্বামী

গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ উঠলো স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের দেবীনগরে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধুর নাম সীমা দাস (২৫)। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় স্বামী, শ্বশুর, শাশুড়ী ও ভাসুরকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। মৃতার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় মৃতার শ্বশুরবাড়ি লোকেদের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের দেবীনগরের বাসিন্দা রাজু দাসের সাথে সীমা দাসের চার বছর আগে বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। মাস তিনেক যাবৎ গৃহবধূর ওপর…
Read More
নারী শক্তির উদাহরণের সাক্ষী শিলিগুড়ি টাউন স্টেশন

নারী শক্তির উদাহরণের সাক্ষী শিলিগুড়ি টাউন স্টেশন

নারীরা শুধু রাধে আর চুল বাধে না তারাও যে দেশের কাজে নিজেদের নিমজ্জিত করতে পারে তার উদাহরন রয়েছে ভুরিভুরি। আজ দেশের প্রতিটি জায়গায় নারীরা গুরুত্বপূর্ন জায়গায় দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব পালন করে আসছে৷ শিলিগুড়ি টাউন স্টেশন বহু ইতিহাসের সাক্ষী। সেই রেল স্টেশন সাক্ষী হয়ে রইল আরো এক ইতিহাসের, আর এই ইতিহাস তৈরীর পিছনে অবশ্যই কৃতিত্ব ভারতীয় রেলের। উত্তরবঙ্গের শিলিগুড়ি টাউন স্টেশন একমাত্র স্টেশন যা পরিচালিত হয় মহিলা দ্বারা। এই স্টেশনের স্টেশন মাষ্টার, গেট কিপার, টিকিট দাতা, সিগ্নাল সবই পরিচালনা করে মহিলারা। শুরুটা হয়েছিল অনেক দিন আগে তবে ২০১৯ সালে রেল কতৃপক্ষ সম্পূর্ন ভাবে স্বীকৃতি দেয় বলে জানান স্টেশন মাষ্টার প্রতিমা…
Read More
শিলিগুড়িতে গাঁজা সহ গ্রেপ্তার দুই

শিলিগুড়িতে গাঁজা সহ গ্রেপ্তার দুই

একের পর এক ড্রাগস মাফিয়া গ্রেপ্তারে সাফল্য নিউ জলপাইগুড়ি থানা। বুধবার গোপন সূত্রের ভিত্তিতে এনজেপি থানার পুলিশের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার গাজা সহ দুই যুবক। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত গোড়ামোড় থেকে ১৫কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতরা হলেন শিলিগুড়ির শক্তিগরের বাসিন্দা টোটন আহমেদ, এবং শিলিগুড়ির গেট বাজার এলাকার বাসিন্দা বাপী মণ্ডল। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে গাজা এনে শিলিগুড়িতে ঘাটি গেড়ে তা বিক্রি করার প্রচলন বহু দিনের। এই ধরনের অবৈধ কাজের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে বেশ সাফল্যও এসেছে শিলিগুড়ি বিভিন্ন থানা…
Read More
মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক চীনা নাগরিককে আটক করলো বিএসএফ

মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক চীনা নাগরিককে আটক করলো বিএসএফ

মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে এক চীনা নাগরিককে আটক করলো বিএসএফ। ওই চীনা নাগরিকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ , তিনটি মোবাইল ক্যামেরা,  সহ বেশকিছু নথিপত্র। বৃহস্পতিবার সকাল ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মিলিক সুলতানপুর এলাকায়। সাতসকালে ভারতীয় সীমান্ত এলাকায় কি কারনে ছবি তুলতে এসেছিল ওই চীনা নাগরিক। এবং কিসের ছবি ওই চীনা নাগরিক ক্যামেরাবন্দি করছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বিএসএফ এবং গোয়েন্দা কর্তারা। এদিকে  আটক চীনা নাগরিককে বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়নের জাওয়ানেরা মহদীপুর এলাকার ক্যাম্পে নিয়ে আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য । যদিও ওই চীনা নাগরিককে কি বিষয় নিয়ে…
Read More
নিখিলের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুলেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান

নিখিলের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুলেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান

বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে বেশ অনেক দিন ধরেই চলছে জল্পনা। আগামী ১৯ জুন নিখিল-নুসরতের বৈবাহিক জীবনের ২ বছর পূর্ণ হবে। তবে তার আগেই গতকাল নিখিলের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুলেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। তিনি দাবি করেছেন, নিখিলের সঙ্গে লিভ-ইন রিলেশনে ছিলেন বৈবাহিক সম্পর্কে নয়। তিনি জানান, ‘‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’’ নুসরত দাবি করেছেন,  তুরস্কের বিবাহ আইন অনুযায়ী ওই অনুষ্ঠানের কোনও বৈধতা নেই। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই হইচই শুরু হয়ে যায়। নুসরত নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন বলে দাবি করলেও সরকারি নথিতে তিনি বিবাহিতা এবং স্বামীর নাম…
Read More
হোয়াটসঅ্যাপে বুকিং করে টিকা নেওয়ার পরিষেবা বন্ধ করে দিচ্ছে কলকাতা পুরসভা

হোয়াটসঅ্যাপে বুকিং করে টিকা নেওয়ার পরিষেবা বন্ধ করে দিচ্ছে কলকাতা পুরসভা

আগামী সোমবার থেকে পুরসভার যে কোনও হেলথ সেন্টারে আধার কার্ড নিয়ে পৌঁছলেই বুকিং ছাড়াই করোনার টিকা পাবেন নাগরিকরা। ৪৫ ঊর্ধ্ব নাগরিকদের হোয়াটসঅ্যাপে বুকিং করে টিকা নেওয়ার পরিষেবা বন্ধ করে দিচ্ছে কলকাতা পুরসভা। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং দুপুর দেড়টা থেকে বিকেল চারটে পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ মিলবে বলে বুধবার জানিয়েছেন কলকাতার পুরসভার মুখ্য প্রশাসক ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রধানমন্ত্রী কেন্দ্রের হাতে সমস্ত মানুষকে টিকাকরণের দায়িত্ব নিয়ে নেওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যকে ভ্যাকসিন বিক্রি বন্ধ করে দিয়েছে টিকা প্রস্তুতকারী সংস্থাগুলি। বিকল্প ব্যবস্থা না করে একতরফা সিদ্ধান্তে ভ্যাকসিন সরবরাহ বন্ধ করায় কলকাতা পুরসভার টিকার স্টক এদিন শেষ…
Read More
সোনার দোকান থেকে মহিলার ব্যাগ কেটে টাকাসহ মোবাইল ফোন চুরি

সোনার দোকান থেকে মহিলার ব্যাগ কেটে টাকাসহ মোবাইল ফোন চুরি

সোনার দোকানে সোনা কিনতে এসে এক মহিলার ব্যাগ থেকে টাকাসহ মোবাইল ফোন চুরি হয়ে যায়। ঘটনার পরই ওই মহিলা ইংরেজবাজার থানায় বিষয়টি জানায়। পুলিশ সোনার দোকানের সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমে অভিযুক্ত চোরকে ইংরেজবাজার শহরের পুরাটুলি এলাকা থেকে ধরে ফেলে। বুধবার দুপুরে ইংরেজবাজার থানার পুলিশ ওই মহিলার হাতে টাকাসহ মোবাইল ফোন তুলে দেয়। জানা যায় ইংরেজবাজার থানার অমৃতি এলাকার বাসিন্দা সাবিনা খাতুন শহরের বি এস রোড এলাকার একটি সোনার দোকানে সোনা কিনতে যায়। হঠাৎই তার ব্যাগে চেইন কাটা দেখতে পায় এবং তার ব্যাট থেকে ১১ হাজার টাকা নগদ ও মোবাইল ফোন চুরি হয়ে যায়। বিষয়টি ইন্দিগো থানার পুলিশকে জানালে পুলিশ…
Read More
করোনার জাল রিপোর্ট তৈরি করার অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার এক

করোনার জাল রিপোর্ট তৈরি করার অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার এক

করোনা পরিস্থিতিতে এক চাঞ্চল্য কর ঘটনা সামনে এলো শহর শিলিগুড়িতে। কোভিড টেস্ট রিপোর্টের নামে জালিয়াতি শহরে। শিলিগুড়ি মাটিগাড়ার বাসিন্দা বিশাল দত্ত শিলিগুড়ির একটি ল্যাবে কাজ করতো। বেশ কিছুদিন আগেই সেখান থেকে বরখাস্ত করা হয় তাকে। কিন্তু তারপরও সেই ল্যাবের নাম করে মানুষের বাড়িতে গিয়ে করোনা স্যাম্পল কালেক্ট করে তারপর ক্যাফেতে বসে জাল রিপোর্ট বানিয়ে টাকা আদায় করত বলে অভিযোগ। এর পাশাপাশি আরো অভিযোগ শুধু করোনা নয় আরও নানান রকম রোগের জাল রিপোর্ট তৈরি করে টাকা আদায় করত অভিযুক্ত ব্যক্তি। মঙ্গলবার রাতে শিলিগুড়ি সেবক রোড এর এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে সেবক রোড থেকে অভিযুক্তকে আটক করে শিলিগুড়ি থানার অধীন পানিট্যাঙ্কি ফাঁড়ির…
Read More
মালদায় মায়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে আক্রান্ত ছেলে

মালদায় মায়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে আক্রান্ত ছেলে

প্রকাশ্য রাস্তায় ছিনতাইকারীদের হামলায় আক্রান্ত হলেন মা ও ছেলে। ছিনতাইকারীদের হাতে থেকে মায়ের সম্মান বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছেলে। দুজনেরই চিকিৎসা করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরে বাহান্ন বিঘা এলাকায়। এই ঘটনার পর মঙ্গলবার সকালে আক্রান্ত ওই মহিলা ছেলেকে নিয়ে ইংরেজবাজার থানায় এসে ছিনতাইকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম দীপ্তি কর্মকার (৪৫) এবং তার ছেলে রমেন কর্মকার (১৮)।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন রমেন কর্মকার। সে সময় ছিনতাইয়ের উদ্দেশ্যে কয়েকজন দুষ্কৃতী তার…
Read More
মাথাভাঙ্গায় বিজেপিতে ভাঙ্গন

মাথাভাঙ্গায় বিজেপিতে ভাঙ্গন

একুশে নির্বাচন শেষ হওয়ার পর দলবদল অব্যাহত রয়েছে কোচবিহার জেলায়। আজ মাথাভাঙা দুই নং ব্লকের বড় শোলমারী গ্রাম পঞ্চায়েতের ২৬ নম্বর বুথে বিজেপির পঞ্চায়েত সদস্য রঞ্জিত বর্মন সহ প্রায় একশো পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। রঞ্জিত বর্মন সহ অন্যান্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। বিনয় কৃষ্ণ বর্মন বলেন, "একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ফলাফল একটু খারাপ হলেও পরবর্তী সময়ে মানুষ বুঝতে পেরেছেন এবং অনুসুচনা করেছেন যে একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবঙ্গের উন্নয়ন করবে এমন দ্বিতীয় কেউ নেই তাই ভুল বুঝে নির্বাচনের আগে যা যা করেছেন সমস্ত ভুলে গিয়ে আজ…
Read More
শিলিগুড়িতে মাদক বিরোধী অভিযান পুলিশের

শিলিগুড়িতে মাদক বিরোধী অভিযান পুলিশের

যুব ও তরুণ প্রজন্মকে বাঁচাতে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বেআইনিভাবে মদ বিক্রি ও মজুদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানোর পাশাপাশি এবার শিলিগুড়ি শহরে বেআইনিভাবে নেশার ওষুধ বিক্রির ওপর হানা দেওয়া শুরু করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সোমবার রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর ভক্তিনগর থানার পুলিশ অভিযান চালায় ডন বসকো স্কুল সংলগ্ন একটি ওষুধের দোকানে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল ওই দোকানে বেআইনিভাবে মজুদ রাখা হয়েছে প্রচুর বেআইনি কাফ সিরাপ এবং নেশার ট্যাবলেট। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ দল। মিলে যায় সাফল্য। উদ্ধার হয় প্রচুর বেআইনিভাবে মজুত রাখা কাফ সিরাপ এবং নেশার ওষুধ।…
Read More
খারিজ হল আবেদন

খারিজ হল আবেদন

করোনা পরিস্থিতিতে আবেদন করেও লাভ হল না কিছু, খারিজ হল আবেদন। আবেদন মঞ্জুর করলনা আদালত। আগামী শুনানি পর্যন্ত জেলেই থাকতে হবে তাকে। তিনি জেলবন্দি থেকে গৃহবন্দি থাকার আবেদন করেছিলেন। জেলে নয়, রাজধানী এক্সপ্রেস পণবন্দি এবং খুনের মামলায় গৃহবন্দি থাকতে চেয়েছিলেন ছত্রধর মাহাতো। কিন্তু ছত্রধর মাহাতোর গৃহবন্দি থাকার আবেদন খারিজ করল এনআইএ স্পেশাল কোর্ট। প্রেসিডেন্সি জেলেই থাকবেন রাজধানী এক্সপ্রেস অপহরণকাণ্ডে ধৃত ছত্রধরকে। ছত্রধর মাহাতো তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে গৃহবন্দি থাকার আর্জি জানিয়েছিলেন। আগামী ১৫ জুন ফের মামলার শুনানি। তিনি ছত্রধর মাহাতো, একদা মাওবাদী নেতা থেকে অধুনা রাজনৈতিক নেতা। উল্লেখ্য, রাজধানী এক্সপ্রেস ‘হাইজ্যাক’ মামলায় গত ২৮ মার্চ ছত্রধর মাহাতোকে গ্রেফতার করে…
Read More
ভয়াবহ অগ্নিকান্ড কলকাতায়

ভয়াবহ অগ্নিকান্ড কলকাতায়

ফের পার্ক স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। পার্ক স্ট্রিটের এপিজে হাউসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আগুনের তীব্রতায় ভেঙে পড়ছে কাঁচ। কালো ধোয়ায় কার্যত ঢেকে গিয়েছে এলাকায়। খালি করে দেওয়া হয়েছে ভবনটি। ঘটনাস্থলে রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু ও কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এছাড়াও ঘটনাস্থলে রয়েছেন কলতাকা পুলিশের ডিসি সাউথ। দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। ওই বহুতলে ব্যাংক-সহ একাধিক সংস্থার অফিস রয়েছে। কাঠ ও কাপড়ের দোকানও রয়েছে। ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুনের উৎসস্থল খোঁজা হচ্ছে। কিভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। তবে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।
Read More