24
May
করোনার বাড়বাড়ন্ত বাংলায়। দৈনিক সংক্রমনে লাগাম টানতে রাজ্যে চলছে লকডাউন। এরইমাঝে করোনা বিপদের মধ্যে আসছে আরেক বিপদ। ফের বিপর্যয়ের আতঙ্ক। গত বছরের পুরোনো স্মৃতি উস্কে বাংলায় ফিরে আসছে ভয়ানক ঘূর্ণিঝড়। কথা ছিল, ২২মে থেকেই উত্তর আন্দামান সাগরের ওপর নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে। যার ফলে শক্তি বাড়িয়ে সক্রিয় হয়ে উঠবে ঘূর্ণিঝড় ইয়াস। সেই মতো, নিজের শক্তি বাড়িয়ে ক্রমশই বাংলার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইয়াস। আজ সোমবার সন্ধ্যের পর থেকেই থেকে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ঝোড়ো হাওয়ার প্রভাব দেখা দেবে। আপাতত দীঘা থেকে ৬৫০ কিমি দূরে শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। আলিপুর…
