31
Dec
টানা ৯ দিন ধরে বন দপ্তরকে নাকানি-চোবানি খাইয়ে অবশেষে ধরা দিল ওডিশার বাঘিনি জিনাত। শেষ হয় বাঘ-বন্দি খেলা। ওডিশার সিমলিপাল থেকে জিনাত প্রথমে আসে ঝাড়খণ্ডে। সেখান থেকে পুরুলিয়া হয়ে বাঁকুড়ার জঙ্গলে চলে আসে বাঘিনি। শনিবার বাগে পেয়েও সেটিকে কাবু করতে পারেনি বনকর্মীরা। রবিবার বিকেলে বাঁকুড়ার গোঁসাইডিহিতে চতুর্থ ঘুমপাড়ানি গুলি খেয়ে ধরা দেয় বাঘিনি। এদিন রাতেই সেটিকে কলকাতায় আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য। জিনাতকে সুস্থ করেই ফের তাঁকে পাঠিয়ে দেওয়া হবে ওডিশার সিমলিপাল জঙ্গলে। শনিবারই বাঁকুড়ার মুকুটমণিপুর থেকে গোঁসাইডিহিতে ঢুকেছিল বাঘিনি। সেই রাতেই বাঘের গর্জন শুনতে পেয়ে গ্রামবাসীরা খবর দিয়েছিল বনদপ্তরে। সেই রাতেই জিনাতকে লক্ষ্য করে তিনটি ঘুমপাড়ানি…
