21
Dec
২০২৫ মাধ্যমিক নিয়ে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার হলে নকল করা বা প্রশ্ন ফাঁস রুখতে এ বার একগুচ্ছ নিয়মাবলি টেস্ট পেপারেই ছাপানো হল। অসাধু উপায়ে যাতে কেউ পরীক্ষা দেওয়ার পরিকল্পনা না করে, সে বিষয়ে পরীক্ষার্থীদের সচেতন করতেই এই উদ্যোগ। এও লেখা হয়েছে, পরীক্ষার্থী যেন মাধ্যমিকের বিষয়টিকে গুরুত্ব দেয় এবং উল্লিখিত নিয়মাবলির কথা মাথায় রাখে- অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোনও নথি নিয়ে প্রবেশ করা যাবে না। অভিভাবককে পরীক্ষাকেন্দ্রের ভিতরে নিয়ে যাওয়া চলবে না। মোবাইল ফোন কিংবা কোনও বৈদ্যুতিন যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার হলের বাইরে যাওয়া চলবে না। ভাল ফলের জন্য কোনও অসাধু উপায়…
