05
Feb
রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে অদূর ভবিষ্যতে বড় পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের। সম্প্রতি চালু হওয়া বাংলা এবং অসমকে সংযোগকারী হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার শুরুতেই সুপারহিট। প্রথম দিনই হাউসফুল হয়েছে ট্রেনটি। তাই এবার সেই সাফল্যে ভর করে আরও বড় উদ্যোগ নিতে চলেছে রেল মন্ত্রক। জানা গিয়েছে, এবার বন্দে ভারত স্লিপারের কোচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। কোচ সংখ্যা বাড়িয়ে ২৪ হতে চলেছে বলে খবর। বর্তমানে যে বন্দে ভারত স্লিপার চলছে তাতে রয়েছে ১৬ টি কোচ। রেল আধিকারিকদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চলতি বছরের…
