19
Oct
নিউজ়িল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম চার ম্যাচে চারটিতেই জিতে পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছে তারা। বৃহস্পতিবার ভারতের সামনে খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে নামার আগে কত নম্বরে রয়েছে রোহিত শর্মারা ? পয়েন্ট তালিকায় ১ নম্বরে রয়েছে নিউ জ়িল্যান্ড। ৪ ম্যাচে জয়ে তাদের পয়েন্ট ৮। নেট রানরেট ১.৯২৩। নিউ জ়িল্যান্ডের নেট রানরেট এই মুহূর্তে সব থেকে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ৩ ম্যাচে ৩ জয়ে রোহিতদের পয়েন্ট ৬। তাঁদের নেট রানরেট ১.৮২১। বৃহস্পতিবার ভারত যদি বাংলাদেশকে হারাতে পারে তা হলে আবারও নেট রানরেটে নিউ জ়িল্যান্ডকে টপকে শীর্ষে পৌঁছে যেতে পারে ভারত। তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। চার নম্বরে রয়েছে পাকিস্তান এবং…
