10
Oct
বিশ্বকাপ শুরুর ঠিক আগে ডেঙ্গি আক্রান্ত হয় ভারতীয় দলের ওপেনার শুভমন গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও প্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। শোনা গেছে ভারতীয় দলের সঙ্গে দিল্লিতে নিয়ে যাওয়া হয়নি তাঁকে। সোমবার চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে শুভমনকে। তাঁর প্লেটলেট কমছে বলে জানা গিয়েছে। ভারত বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন। সেই ম্যাচেও থাকছেন না শুভমন। চিকিৎসকেরা জানিয়েছেন প্লেটলেট কমার সময় বিমানযাত্রা ঠিক নয়। আর সেই কারণেই তাঁকে দিল্লিতে নিয়ে আসা হয়নি। প্রথম দুই ম্যাচে খেলতে না পারলেও পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে খেলানোর চেষ্টায় ছিল ভারতীয় দল। কিন্তু এই মুহূর্তে হাসপাতালে ভর্তি থাকার কারণে শনিবার পাকিস্তানের বিরুদ্ধেও তার খেলা অনিশ্চিত বলে…
