কংগ্রেসের জোরদার প্রচার, ১৬ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রায় অলোক ধারা

নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে জোরকদমে প্রচারে কংগ্রেস প্রার্থী অলোক ধারা। এদিন ঢাক-ঢোলের তালে তালে কর্মী-সমর্থকদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গোটা এলাকায় জনসংযোগ সারেন তিনি।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সুজয় ঘটক। প্রার্থী ও নেতৃত্ব রাস্তায় রাস্তায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন ও তাঁদের সমর্থন প্রার্থনা করেন। প্রার্থী অলোক ধারা বলেন, “মানুষের ভালোবাসা ও সমর্থনই আসল শক্তি। এলাকার সামগ্রিক উন্নয়ন ও মানুষের সমস্যার সমাধান করাই মূল লক্ষ্য।“

অন্যদিকে, কাউন্সিলর সুজয় ঘটক আশাবাদী সুরে জানান, “এলাকার মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে ও কংগ্রেস প্রার্থীকে জয়ী করবেন।”

এদিনের শোভাযাত্রায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। ঢাক-ঢোল, স্লোগান ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা, যা নির্বাচনী আবহে নতুন মাত্রা যোগ করেছে।