মালদায় ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের ভিড়, চরম ব্যস্ততা

আগামীকাল মালদা সহ রাজ্যের ১৫২ টি আসনে বিধানসভা নির্বাচন। তার আগে মালদহের তিনটি ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের চরম ব্যস্ততা। মালদা কলেজ, মালদা পলিটেকনিক কলেজ এবং চাচল সিদ্ধেশ্বরী স্কুলে এই তিন জায়গায় করা হয়েছে ডিসিআরসি সেন্টার।

ইভিএম মেশিন, ভিভিপ্যাট সহ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিতে ভোট কর্মীদের ভিড় জমতে শুরু করেছে। মালদা কলেজ মাঠ থেকে ৫১ ইংলিশবাজার। ৫০ মালদা বিধানসভা। ৫২ মোথাবাড়ি।

পলিটেকনিক কলেজ থেকে ৪৩ হব্বিপুর। ৪৪ গাজল। ৫৩ সুজাপুর। ৪৯ মানিকচক ৫৪ বৈষ্ণবনগর ৪৮ রতুয়া।  সিদ্ধেশ্বরী ইনসটিটিউট থেকে ৪৬হরিশ্চন্দ্রপুর।  ৪৫ চাঁচল। ৪৭ মালতিপুর।