নাসার চন্দ্রাভিযানের সঙ্গী ডালকোফ্লেক্স

নাসার ‘আর্টেমিস ২’ মিশনের মাধ্যমে বৈজ্ঞানিকরা পুনরায় চাঁদের কক্ষপথে পাড়ি দিতে চলেছে। এবার মহাকাশচারীদের পরিপাকতন্ত্রের স্বাস্থ্য রক্ষায় সঙ্গী হিসেবে থাকছে একটি বিশ্বস্ত নাম- ভারতের ওপেলা ব্র্যান্ডের ডালকোফ্লেক্স। এটি বিশ্বজুড়ে ‘ডালকোলাক্স’ নামে পরিচিত। নাসার অফিশিয়াল ফরমুলোরি এবং ফার্স্ট এইড কিটের অংশ হিসেবে ১০ দিনের এই চন্দ্রাভিযানে যুক্ত হয়েছে এই ওষুধ। ভারতে ২০১৭ সালে ডালকোলাক্সের নাম পরিবর্তন করে ‘ডালকোফ্লেক্স’ রাখা হয়েছিল। মহাকাশ ভ্রমণ রোমাঞ্চকর হলেও শরীরের পরিপাক ক্রিয়া পৃথিবীর নিয়মেই চলে। মাধ্যাকর্ষণ শক্তির অভাব, সীমিত নড়াচড়া এবং বিশেষ ডায়েটের কারণে মহাকাশচারীদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হওয়া খুবই সাধারণ বিষয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নাসা কয়েক দশক ধরে ডালকোলাক্সের (ভারতে ডালকোফ্লেক্স) ওপর ভরসা রেখে আসছে।

ওপেলা (ইন্ডিয়া)-র ব্র্যান্ড ও ইনোভেশন ডিরেক্টর নূপুর গুরবক্সানি বলেন, “নাসার মিশনে আমারা রয়েছই। এটাই আমাদের নির্ভরযোগ্যতারই প্রমাণ। আপনার ঘর থেকে শুরু করে মহাশূন্য—সবখানেই কার্যকর সমাধান পৌঁছে দিতে আমরা দায়বদ্ধ।” ডালকোফ্লেক্স ৫ মিলিগ্রাম বিসাকোডিল ট্যাবলেট প্রাকৃতিকভাবে অন্ত্রের সঞ্চালন সক্রিয় করে মাত্র ৬ ঘণ্টার মধ্যে স্বস্তি দেয়। এটি দীর্ঘমেয়াদী অভ্যাসে পরিণত হয় না, যা মহাকাশের মতো সংবেদনশীল পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতে ডালকোফ্লেক্স পাওয়া যায় ৫ মিগ্রা ট্যাবলেটে ও ৫ মিগ্রা সাপোজিটরি হিসেবে। এছাড়া ১০ মিগ্রা সাপোজিটরিও পাওয়া যায়। বিশ্বের ৬০টিরও বেশি দেশে পরিচিত এই ব্র্যান্ডটি দশকের পর দশক ধরে মানুষের পরিপাক স্বাস্থ্যের খেয়াল রেখে আসছে।