শিয়ালদহ-বারাসত রুটে নতুন এসি লোকাল ট্রেন চালু পূর্ব রেলের

শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত নতুন এসি লোকাল ট্রেন চালু করছে পূর্ব রেল।  সোমবার, ৬ জুলাই থেকে ওই ট্রেন চলা শুরু করল এই রুটে। আজ সকাল ১১ টা ২৯ মিনিটে বারাসাত স্টেশন থেকে ছাড়ে বারাসাত শিয়ালদা গামী নতুন এসি ট্রেন। এ ছাড়াও বিভিন্ন শাখায় একাধিক গুরুত্বপূর্ণ রুটে নতুন ট্রেন চালু করা হচ্ছে সোমবার থেকে।

রেলের তরফে জানানো হয়েছে, নতুন এসি লোকালটি শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত যথাক্রমে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রামে থামবে। যথারীতি এই নতুন এসি ট্রেন চালু হওয়ায় খুশির হাওয়া যাত্রীদের মধ্যে।

যদিও ভাড়া একটু বেশি হলেও স্বস্তিতে সাধারণ মানুষ বারাসাত শিয়ালদা রুটের এই নতুন ট্রেনের চড়তে পারবেন। এদিনের এই এসি লোকাল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক শংকর চ্যাটার্জি তিনি নিজেও চললেন এই নতুন এসি ট্রেনে।