১ লা জুলাই ২০২৬ থেকে সিজন সেল শুরু করেছে টাটা গ্রুপের ব্র্যান্ড তানায়রা। এই সেলে নির্বাচিত শাড়িতে ৪০% পর্যন্ত এবং কুর্তা ও কুর্তা সেটে ৫০% পর্যন্ত ছাড় মিলছে। অফারটি তানায়রার সমস্ত স্টোর ও অনলাইনে উপলব্ধ। এছাড়া প্রথম পাঁচ দিনে ইনসার্কেল সদস্যরা অতিরিক্ত পাবেন ৫% ছাড়।
ভারতের বিভিন্ন বিখ্যাত তাঁতশিল্প কেন্দ্রের হস্তনির্মিত বুননের সংগ্রহ নিয়ে তানায়রার এই সেলে কাঞ্জিভরম, বেনারসি, সাউথ সিল্ক, তসর, জামদানি, সম্বলপুরী, ইকত, চান্দেরি, মহেশ্বরী, কোটা ডোরিয়া-সহ একাধিক জনপ্রিয় শাড়ি রয়েছে। পাশাপাশি বিশুদ্ধ ও প্রাকৃতিক কাপড়ের কুর্তা, কুর্তা সেট, ব্লাউজ ও আনস্টিচড পোশাকও মিলবে, যা বিয়ে, উৎসব ও অন্যান্য বিশেষ অনুষ্ঠানের জন্য উপযুক্ত।
তানায়রার প্রতিটি বিশুদ্ধ সিল্ক শাড়ি সিল্ক মার্ক সিল্ক মার্ক-প্রাপ্ত এবং নির্বাচিত সংগ্রহে জরি সার্টিফিকেশন রয়েছে, যা পণ্যের বিশুদ্ধতা ও গুণমানের নিশ্চয়তা দেয়। তানায়রার চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার সোমপ্রভ কুমার সিং বলেন, তানায়রার প্রতিটি সৃষ্টি ভারতের সমৃদ্ধ বস্ত্র ঐতিহ্য ও আসল হস্তশিল্পের প্রতিফলন। এই সিজন সেলের মাধ্যমে গ্রাহকদের জন্য বাছাই করা হস্তনির্মিত শাড়ি ও পোশাকের সংগ্রহ তুলে ধরা হয়েছে, যা কারুশিল্পের উৎকর্ষ ও চিরন্তন সৌন্দর্যকে উদযাপন করে।
