জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড। তবে অনেক সময় জীবিকা নির্বাহ করার জন্য আমাদের বাসস্থান পরিবর্তন করতে হয়। তবে এবার আধার কার্ড আপডেটের জন্য ভারতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হচ্ছে।
UIDAI আধার আপডেট করার জন্য নানা রকম নির্দেশিকা জারি করে থাকেন। তবে আধারের বেশ কিছু নির্দিষ্ট আপডেট করার জন্য মানুষকে এতদিন ফি দিতে হতো। এই পরিষেবার উপর আর কোন চার্জ লাগবে না। এর আগে আধার আপডেট পরিষেবার জন্য ৭৫ টাকা করে খরচ করা হতো। তাছাড়া বিশেষ বিষয় হলো ইমেইল আইডি যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে তাহলে সময় মতো সমস্ত প্রয়োজনীয় তথ্য ইমেইলে পাওয়া যাবে।
এর ফলে তত্ত্ব হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। পাশাপাশি আধার কার্ড ব্যবহারকারীদের সুবিধার জন্য UIDAI সম্প্রতি আধার মোবাইল এপ্লিকেশন চালু করেছে। যেখানে ইমেইল অ্যাড্রেস বিনামূল্য আপডেট করার সুবিধা শুধুমাত্র এই অ্যাপেই পাওয়া যাবে।
