রেলের সম্পত্তি চুরির ঘটনায় চাঞ্চল্য, জলপাইগুড়ি তে

অবাক করা ঘটনা রেলের পুলিশ থাকা  সত্ত্বেও রেলের ইঞ্জিন থেকে তামা সহ অন্যান্য জিনিসপত্র চুরি নিয়মিত ঘটছে জলপাইগুড়ি স্টেশনের পাশে রাখা প্রায় দশটি রাখা ইঞ্জিন থেকে ।এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জয়ন্তী পাড়া এলাকায়। এলাকাবাসীর দাবি দীর্ঘদিন থেকে এখানে প্রায় দশটি রেলের ইঞ্জিন রাখা হয়েছে।

কখনো রেলের ইঞ্জিনের দরজা কখনো ভেতর থেকে তামা সহ অন্যান্য জিনিস চুরি হচ্ছে।  তাই রেলের আধিকারিকদের কাছে অনুরোধ এই বিষয়টি দেখার জন্য।আর উপযুক্ত শাস্তি দিয়ে চোরদের ধরা।

কারণ পাশেই রয়েছে একটি বস্তি ফলে পুরো চুরির দায় তাদের উপরেই পড়বে এমনটাই আশঙ্কা করছেন তারা।এই ধরনের ঘটনা বার বার এই জায়গায় হচ্ছে।