অপরিবর্তিত রইল গ্যাসের দাম

সম্প্রতি মধ্যপ্রাচ্যের বুকে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি ঘাটতির আশঙ্কা তৈরি হয় তার প্রভাব ভারতেও কিছুটা পড়ছে। ক্রমাগত বেড়ে চলেছে গ্যাসের দাম। এই গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। কারণ ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে বর্তমানে অবরুদ্ধ হরমুজ প্রণালী।

যদিও খুব তাড়াতাড়ি জট কাটতে পারে বলে আসা জাগিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহের শান্তি বৈঠক ও চুক্তি করা নিয়ে ট্রাম্পের বক্তব্যের জেরে অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে। তবে ভারতে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে বেশ কিছুটা। যদিও মধ্যবিত্তের জন্য সুখবর রয়েছে, গ্যাস সিলিন্ডারের দাম আপাতত অপরিবর্তিত রয়েছে।

নতুন করে ১৪১৯ কেজি সিলিন্ডারের দাম বাড়েনি। কিন্তু মে মাসের শুরুতেই ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম রেকর্ড ছুঁয়েছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত শুরুর পর থেকেই পরপর কয়েক মাস দেশে রান্নার ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ক্রমাগত বেড়ে চলেছে। যেখানে পহেলা এপ্রিল দেশ জুড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯৫.৫০ টাকা বেড়ে গিয়েছিল।