যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে এই বৃদ্ধির হার আরও স্পষ্ট হয়ে ওঠে। ২০২৫ সালের মার্চ মাসে যেখানে ইউপিআই-এর মাধ্যমে ১৮.৩ বিলিয়ন লেনদেন হয়েছিল, সেখানে এক বছরের ব্যবধানে তা বেড়ে ২২.৬৪ বিলিয়নে পৌঁছেছে।
অর্থাৎ প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি। শুধু বার্ষিক নয়, মাসিক ভিত্তিতেও এই বৃদ্ধি চোখে পড়ার মতো। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যেখানে লেনদেনের সংখ্যা ছিল ২০.৩৯ বিলিয়ন, সেখানে মার্চেই তা আরও বেড়েছে। ইউপিআই-এর জনপ্রিয়তার পিছনে রয়েছে এর সহজ ব্যবহার এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-এর নির্ধারিত দ্বিস্তরীয় নিরাপত্তা প্রোটোকলের আওতায় এই ব্যবস্থা পরিচালিত হয়। প্রথম স্তরে থাকে ব্যবহারকারীর মোবাইল নম্বর যাচাই, আর দ্বিতীয় স্তরে ইউপিআই পিন। এই দুই ধাপের নিরাপত্তা ব্যবস্থার ফলে লেনদেন নিরাপদ থাকে এবং জালিয়াতির সম্ভাবনা অনেকটাই কমে।
