সম্প্রতি মধ্যপ্রাচ্যের বুকে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি ঘাটতির আশঙ্কা তৈরি হয় তার প্রভাব ভারতেও কিছুটা পড়ে। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, দেশজুড়ে LPG-র ক্রমবর্ধমান চাহিদা এবং এর সরবরাহের ওপর চাপের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার এবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
জানা গিয়েছে, LPG পাইপলাইন স্থাপনের জন্য নতুন আবেদনপত্র ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদন করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। সরকার চায় আরও বেশি সংখ্যক মানুষ LPG সিলিন্ডারের পরিবর্তে পাইপলাইন গ্যাস ব্যবহার করুক। যাতে গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাসের ওপর চাপ কমানো যায়।
এমতাবস্থায়, সরকার প্রতিটি রাজ্যকে অবিলম্বে সমস্ত অমীমাংসিত পাইপলাইন মামলার নিষ্পত্তি করতে এবং নতুন ফাইলগুলি দ্রুত অনুমোদন করার জন্য চিঠি লিখে অনুরোধ জানিয়েছে। প্রক্রিয়াটি সহজ করার জন্য, রোড রিস্টরেশন (রাস্তা খোঁড়ার পর তা ভরাট করার ফি) চার্জ মুকুব করারও সুপারিশ করা হয়েছে। এছাড়াও, প্রতিটি রাজ্যে একজন নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে।
