গ্রাহকদের সেরা পরিষেবা এবং গাড়ি ব্যবহারের চমৎকার অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে, ইসুজু মোটর্স ইন্ডিয়া তাদের সমস্ত ডি-ম্যাক্স পিক-আপ এবং এসইউভি গাড়ির জন্য দেশব্যাপী একটি ‘ISUZU I-Care প্রি-মনসুন ক্যাম্প’ আয়োজন করতে চলেছে। এই সার্ভিস ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো বর্ষার মরসুমে গ্রাহকদের কোনও ঝামেলা ছাড়াই গাড়ি চালানোর নিশ্চয়তা দেওয়া এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ পরীক্ষার পাশাপাশি আকর্ষণীয় সুবিধা দেওয়া।
‘ISUZU Care’-এর এই বিশেষ উদ্যোগটি আগামী ১৮ থেকে ২৪ জুন পর্যন্ত দেশের সমস্ত অনুমোদিত ইসুজু ডিলার সার্ভিস সেন্টারে আয়োজন করা হবে। এই সময়ের মধ্যে গ্রাহকরা তাঁদের গাড়ির জন্য বিশেষ অফার ও সুবিধা উপভোগ করতে পারবেন।
পশ্চিমবঙ্গের দুর্গাপুর, হাওড়া, কলকাতা, জয়গাঁ, শিলিগুড়িতে এই সার্ভিস পাওয়া যাবে। সার্ভিস বুকিং করার জন্য গ্রাহকরা তাঁদের নিকটবর্তী ইসুজু ডিলার সেন্টারে কল করতে পারেন অথবা সরাসরি এই লিঙ্কে ভিজিট করতে পারেন isuzu.in/servicebooking –এই ওয়েবসাইটে গিয়ে। আরও বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকরা টোল-ফ্রি নম্বর ১৮০০ ৪১৯৯ ১৮৮-এ যোগাযোগ করতে পারেন।
১৮ থেকে ২৪ জুন ২০২৬ পর্যন্ত চলবে ইসুজু আই-কেয়ার
