মড্রেক্স সমীক্ষায় এগিয়ে পশ্চিমবঙ্গ

ভারতের শীর্ষ ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম মডরেক্সের ‘হাউ ইন্ডিয়া ট্রেডস ক্রিপ্টো ২০২৬’ প্রতিবেদন অনুযায়ী ভারতের ৬,০০০-এরও বেশি সক্রিয় ক্রিপ্টো ট্রেডার ও বিনিয়োগকারীর উপর পরিচালিত এক সমীক্ষায় দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ দেশের সবচেয়ে দৃঢ় আস্থাভিত্তিক ক্রিপ্টো বাজার। রাজ্যের ৬০ শতাংশ ক্রিপ্টো ট্রেডার নিজেদের দীর্ঘমেয়াদি ‘বাই-অ্যান্ড-হোল্ড’ বিনিয়োগকারী হিসেবে চিহ্নিত করেছেন, যা দেশের মধ্যে সর্বোচ্চ এবং জাতীয় গড় ৪১.২ শতাংশের তুলনায় অনেক বেশি। ২২টি রাজ্যের ৬,১২০ জন উত্তরদাতাকে নিয়ে করা সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গের বিনিয়োগকারীরা স্বল্পমেয়াদি মুনাফার চেয়ে দীর্ঘমেয়াদে সম্পদ গঠনে বেশি গুরুত্ব দিচ্ছেন।
জাতীয় স্তরেও ক্রিপ্টো বিনিয়োগকারীদের মধ্যে পরিণত মানসিকতার প্রতিফলন দেখা গেছে। সমীক্ষা অনুযায়ী, বাজারে অস্থিরতা থাকলেও ৯১ শতাংশ ভারতীয় ক্রিপ্টো ট্রেডার আতঙ্কে লেনদেন করেন না। ৪১.২ শতাংশ নিজেদের দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী হিসেবে পরিচয় দিয়েছেন, যেখানে স্বল্পমেয়াদি ট্রেডারের হার ২৫.৮ শতাংশ।এছাড়া, ৪৮.৪ শতাংশ উত্তরদাতা তাঁদের মোট পোর্টফোলিওর ১০ শতাংশেরও কম ক্রিপ্টোতে বিনিয়োগ করেন, যা পরিকল্পিত ও পরিমিত বিনিয়োগের প্রবণতার ইঙ্গিত দেয়।
সমীক্ষায় আরও দেখা গেছে, ৩৫-৪৪ বছর বয়সী ট্রেডারদের মধ্যে দীর্ঘমেয়াদি বিনিয়োগের হার সর্বোচ্চ, ৪৫.২ শতাংশ। নারী বিনিয়োগকারীদের ৪৬.৪ শতাংশ নিজেদের দীর্ঘমেয়াদি হোল্ডার হিসেবে চিহ্নিত করেছেন, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই হার ৪০.৭ শতাংশ। স্বল্পমেয়াদি ট্রেডিং করেন ১৭.৯ শতাংশ নারী ও ২৮ শতাংশ পুরুষ।
মডরেক্সের প্রতিষ্ঠাতা ও সিইও এডুল প্যাটেল বলেন, “সমীক্ষাটি দেখায় যে অধিকাংশ ভারতীয় ক্রিপ্টো বিনিয়োগকারী নিয়মতান্ত্রিক, ধৈর্যশীল এবং বাজারের চাপের মধ্যেও সংযত থাকেন।” মডরেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ক্রিপ্টো এসআইপি খোলার সংখ্যা ২২০ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে গড় মাসিক বিনিয়োগ বেড়ে ডিসেম্বর নাগাদ ৪,০০০ থেকে ৬,০০০ টাকায় পৌঁছেছে, যা দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রতি বাড়তে থাকা আস্থারই প্রতিফলন।