মুম্বই, ১৬ জুন, ২০২৬: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ফিটনেস সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘জেরাই ফিটনেস লিমিটেড’, রিবক-এর সঙ্গে যৌথভাবে দেশের প্রথম জাতীয় স্তরের শক্তি ও সহনশীলতার চ্যাম্পিয়নশিপ ‘লাস্ট ওয়ান স্ট্যান্ডিং’ চালু করার কথা ঘোষণা করেছে। অলস জীবনধারা কাটিয়ে মানুষকে শারীরিক শক্তি, ডিসিপ্লিন ও মানসিক দৃঢ়তার সঙ্গে পুনরায় যুক্ত করাই এই আন্দোলনের মূল লক্ষ্য।
এই একদিনের মেগা চ্যাম্পিয়নশিপটি আগামী ১৩ ডিসেম্বর, ২০২৬ তারিখে মুম্বইতে অনুষ্ঠিত হবে। আজ থেকেই এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং প্রথম সংস্করণে মাত্র ৫০০ জন প্রতিযোগী অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা www.lastonestanding.in ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে পারবেন।
প্রথাগত প্রতিযোগিতার বাইরে গিয়ে এটি অ্যাথলেটদের সামগ্রিক ফিটনেস পরীক্ষা করবে। প্রতিযোগীদের স্কোয়াটস, বেঞ্চ প্রেস, ডেডলিফ্ট, পুল-আপস, জায়ান্ট ব্যাট রান এবং এয়ার বাইক সাইক্লিং এই ৬টি ইভেন্টে লড়তে হবে। ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো পুরুষ ও নারী এতে অংশ নিতে পারবেন। বয়স ও ওজন অনুযায়ী আলাদা ক্যাটাগরি থাকবে। গ্রুপ রাউন্ডে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী চারজন মূল বিজয়ী পাবেন ‘লাস্ট ওয়ান স্ট্যান্ডিং’ খেতাব ও বাম্পার প্রাইজ। এছাড়া একক ইভেন্টগুলোর বিজয়ীদের জন্য থাকছে নগদ পুরস্কার।
জেরাই ফিটনেসের এমডি রাজেশ রাই বলেন, “সুযোগ-সুবিধার কারণে আমাদের জীবন থেকে পরিশ্রম কমে গিয়েছে। শরীরকে চ্যালেঞ্জ জানাতে এবং নিজের সীমানা ছাড়িয়ে যেতে এই প্ল্যাটফর্মটি সবাইকে সাহায্য করবে।” প্রতিযোগিতার পাশাপাশি এখানে ক্রাউড এনগেজমেন্ট জোন ও রিকভারি এরিয়া থাকবে, যা পুরো আয়োজনটিকে একটি ফিটনেস উৎসবে পরিণত করবে।
রিবক-এর সঙ্গে জেরাই ফিটনেস নিয়ে এলো ‘লাস্ট ওয়ান স্ট্যান্ডিং’ চ্যাম্পিয়নশিপ
