ব্যবস্থা করা হচ্ছে পুনর্বাসনের

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সরকারি জমি ও ফুটপাথ থেকে বেআইনি দখল সরানোর অভিযান জোরকদমে চলছে। বিভিন্ন এলাকায় হকারদেরও সরানো হচ্ছে। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল জানান, হকারদের পুনর্বাসনের বিষয়টি সরকারের চিন্তাভাবনার মধ্যেই রয়েছে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, সব জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করা সম্ভব নয়। কারণ অনেক ক্ষেত্রে পর্যাপ্ত জায়গা নেই। যেখানে জায়গা পাওয়া যাবে, সেখানে বিকল্প ব্যবস্থা করার জন্য জায়গা খুঁজে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে কোনও এলাকায় হকারি করছেন, বিশেষ করে ২০ থেকে ৩০ বছর ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তাঁদের বিষয়টি আলাদা করে বিবেচনা করা হচ্ছে।

কিন্তু যাঁরা মাত্র পাঁচ বা ছয় বছর আগে ব্যবসা শুরু করেছেন, তাঁদের জন্য একই ধরনের পুনর্বাসনের ব্যবস্থা করার তেমন কোনও যুক্তি নেই বলেই তাঁর মত। দীর্ঘদিনের হকারদের জন্য বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবনা থাকলেও তা সব ক্ষেত্রে বাস্তবায়ন করা সম্ভব হবে না।