এবার বারুইপুরে কল্যাণ জুয়েলার্স

ভারতের অন্যতম বিশ্বস্ত এবং শীর্ষস্থানীয় জুয়েলারি সংস্থা কল্যাণ জুয়েলার্স, গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে কলকাতার বারুইপুরে একটি নতুন শোরুম উদ্বোধন করেছে। এই শোরুমে কল্যাণ জুয়েলার্সের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালেকশন পাওয়া যাবে। বারুইপুরে গয়না কেনাকাটায় অত্যাধুনিক সুবিধা এবং বিশ্বমানের পরিবেশ নিশ্চিত করতে কল্যাণ জুয়েলার্স এগিয়ে এসেছে।নতুন শোরুম প্রসঙ্গে কল্যাণ জুয়েলার্সের এগজিকিউটিভ ডিরেক্টর মি রমেশ কল্যাণরমন বলেন, “বারুইপুরে আমাদের এই নতুন শোরুমের মাধ্যমে আমরা গ্রাহকদের বৈচিত্র্যপূর্ণ চাহিদা পূরণ করতে প্রস্তুত। আমরা তাঁদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে চাই। বিশ্বস্ত, স্বচ্ছ আদর্শ বজায় রেখে আমরা গ্রাহকদের বিশ্বমানের পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমরা অসাধারণ ও অনন্য ডিজাইনের গয়না নিয়ে আসছি।”

শোরুমের উদ্বোধন উপলক্ষে কল্যাণ জুয়েলার্স গয়নার মেকিং চার্জের ওপর ৫০% পর্যন্ত ছাড়ের একটি বিশেষ অফার ঘোষণা করেছে। এছাড়া, সীমিত সময়ের জন্য কল্যাণ জুয়েলার্সের বিশেষ ‘গোল্ড বোর্ড রেট’ (যা বাজারের সর্বনিম্ন এবং সংস্থার সব শোরুমে অভিন্ন) এই কেনাকাটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কল্যাণ জুয়েলার্সের প্রতিটি গয়না বিআইএস হলমার্কযুক্ত এবং একাধিক বিশুদ্ধতা পরীক্ষার মধ্য দিয়ে যায়। এছাড়া গ্রাহকরা পাবেন সংস্থার ‘৪-লেভেল অ্যাসিউরেন্স সার্টিফিকেট’। এটি সোনার বিশুদ্ধতা নিশ্চিত করে, আজীবন বিনামূল্যে রক্ষণাবেক্ষণের সুবিধা দেয় এবং স্বচ্ছ এক্সচেঞ্জ ও বাই-ব্যাক পলিসির নিশ্চয়তা দেয়।

এই শোরুমে কল্যাণের জনপ্রিয় ব্র্যান্ডগুলিও পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে মুহূরত (বিয়ের গয়না), মুদ্রা (হাতে তৈরি অ্যান্টিক গয়না),  নিমা (টেম্পল জুয়েলারি), গ্লো (ডান্সিং ডায়মন্ডস), জিয়াহ (সলিটায়ার সদৃশ হিরের গয়না), অনোখি (আনকাট ডায়মন্ড), লীলা (রঙিন পাথর এবং হিরের গয়না)।

গয়নার কালেকশন এবং অফার সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: https://www.kalyanjewellers.net/