টেকসই বিল্ডিং সলিউশনের গ্লোবাল লিডার ‘কেরাকোল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ মর্যাদাপূর্ণ পিএস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ অ্যাডহেসিভ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে। পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপার ‘পিএস গ্রুপ’-এর দেওয়া এই স্বীকৃতি নির্মাণ খাতে কেরাকোলের শ্রেষ্ঠত্বকে পুনর্নিশ্চিত করে।
পিএস গ্রুপের বিশাল রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল প্রকল্প জুড়ে পণ্যের সর্বোচ্চ কার্যকারিতা, দ্রুত কারিগরি সহায়তা এবং বাণিজ্যিক নির্ভরযোগ্যতার জন্য কেরাকোলকে এই বিশেষ সম্মান দেওয়া হয়। মূল অর্জনের ক্ষেত্রসমূহ হলো কোম্পানি অ্যাডহেসিভ ও গ্রাউট সমাধানের প্রিমিয়াম গুণমান বজায় রেখেছে। লজিস্টিকস ও টেকনিক্যাল টিম দ্রুত ও নির্ভরযোগ্য পরিষেবা দেয়। কোম্পানি বিশ্বাস ও নির্মাণ উৎকর্ষের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব গড়ে তুলেছে।
পশ্চিমবঙ্গের কঠিন ও চ্যালেঞ্জিং নির্মাণ পরিবেশের বাজারে এই জয় কেরাকোল ইন্ডিয়ার অবস্থানকে আরও মজবুত করেছে। পিএস গ্রুপের বিভিন্ন মেগা প্রকল্পে টাইলস ও পাথরের দীর্ঘস্থায়ী ও নিখুঁত ফিটিং নিশ্চিত করতে মূল ভূমিকা পালন করেছে কেরাকোলের ফ্ল্যাগশিপ ‘H40 জেল অ্যাডহেসিভ’ রেঞ্জ। উন্নত জেল প্রযুক্তি ও বহুমুখী ব্যবহারের সুবিধার কারণে এটি নির্মাণ খাতে অত্যন্ত সমাদৃত।
কেবল পণ্য সরবরাহ নয়, বরং অন-সাইট কারিগরি সহায়তা এবং টেকসই নির্মাণে বিশ্বব্যাপী পাঁচ দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা দিয়ে কেরাকোল ডেভেলপারদের একটি বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছে।
কেরাকোল ইন্ডিয়ার সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার অবিশঙ্কা সিনহার বক্তব্য, “এই পুরস্কার আমাদের দলের প্রতিদিনের নিষ্ঠার প্রতিফলন। পিএস গ্রুপের মতো বড় ডেভেলপারের সঙ্গে কাজ করার জন্য যে সর্বোচ্চ মান ও দ্রুত পরিষেবার প্রয়োজন, আমাদের বাণিজ্যিক, লজিস্টিকস ও টেকনিক্যাল টিম তা ধারাবাহিকভাবে বজায় রেখেছে। প্রতিটি কাজই আমাদের কাছে বিশ্বাস গড়ে তোলার সুযোগ, আর এই স্বীকৃতি প্রমাণ করে যে আমরা সঠিক পথেই আছি।”
এই স্বীকৃতি ভারতের শীর্ষস্থানীয় ডেভেলপারদের সঙ্গে টেকসই ও প্রযুক্তিগতভাবে উন্নত অংশীদারিত্ব গঠনে কেরাকোলের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করে, যা তাদের বাজার সম্প্রসারণ ও নির্মাণ উৎকর্ষের যাত্রায় একটি বড় মাইলফলক।
পিএস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ অ্যাডহেসিভ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন কেরাকোল ইন্ডিয়ার
