উৎসবের ভুরিভোজে কেএফসি-র বিশেষ নিবেদন ক্রিস্পি চিকেন মোমো

উৎসব মানেই আনন্দ, উল্লাস, আপনজনদের সঙ্গে জমে ওঠা আড্ডা আর রসনা তৃপ্ত করার মতো সুস্বাদু সব খাবার। আর এই উৎসবের মরসুমকে আরও রঙিন ও সুস্বাদু করে তুলতে কেএফসি ইন্ডিয়া নিয়ে এসেছে তাদের বিশেষ ‘উৎসবের ভুরিভোজ’ অফার।
উৎসবের এই আনন্দময় দিনগুলোকে খাদ্যরসিকদের জন্য আরও স্মরণীয় করে তুলতে কেএফসি-র এই বিশেষ আয়োজন নিশ্চিতভাবেই আপনার উদযাপনে এনে দেবে এক নতুন মাত্রা। পশ্চিমবঙ্গের কেএফসিপ্রেমীদের জন্য পুজোর আনন্দকে আরও বাড়িয়ে তুলতে হাজির হয়েছে দুর্দান্ত সব অফার। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত গ্রাহকরা সর্বোচ্চ ৪৫% পর্যন্ত সাশ্রয়ে উপভোগ করতে পারবেন বিভিন্ন পুজো স্পেশাল অফার। মাত্র ১৪৯ টাকা থেকে শুরু হওয়া কেএফসি-র এই বিশেষ ‘উৎসবের ভুরিভোজ’ মেনুতে জায়গা করে নিয়েছে হট অ্যান্ড ক্রিস্পি চিকেন, বোনলেস চিকেন স্ট্রিপস, চিকেন ক্রিসপার, রাইস বোলস-এর মতো আপনাদের সমস্ত অল-টাইম ফেভারিট বা জনপ্রিয় পদগুলো।
মোমোর প্রতি ভারতীয়দের ভালোবাসাকে নতুন মোড় দেবে এই ক্রিস্পি চিকেন মোমো। কারণ এতে রয়েছে রসালো চিকেন, সুগন্ধি মশলা এবং কেএফসি-র সিগনেচার ক্রাঞ্চের এক অপূর্ব সংমিশ্রণ। প্রতিটি মোমো কেএফসি স্পেশাল ক্রিস্পি আস্তরণে মোড়ানো, যা বাইরে থেকে মুচমুচে এবং ভেতর থেকে রসালো ও সুস্বাদু। এর সঙ্গে পরিবেশন করা হবে স্পেশাল চিলি গার্লিক চাটনি, যা প্রতিটি কামড়ে যোগ করবে ঝাল ও সুস্বাদের ঝলক।

১৯৯ টাকা থেকে শুরু হওয়া এই নতুন ক্রিস্পি চিকেন মোমো পশ্চিমবঙ্গের নির্বাচিত কেএফসি রেস্তোরাঁগুলোতে পাওয়া যাচ্ছে। প্যান্ডেল হপিংয়ের ফাঁকে চটজলদি কিছু খাওয়া হোক কিংবা গভীর রাতের আড্ডা—এই নতুন খাবারটি মোমোপ্রেমীদের এক চিরচেনা খাবারকে সম্পূর্ণ নতুনভাবে উপভোগ করার সুযোগ করে দেবে।

তাহলে আর দেরি কেন? এই উৎসবের মরসুমে কেএফসি-র ‘উৎসবের ভুরিভোজ’ অফার এবং নতুন ‘ক্রিস্পি চিকেন মোমো’-র সাহায্যে আপনার মুহূর্তগুলোকে আরও বেশি স্মরণীয় করে তুলতে পৌঁছে যান আপনার কাছের কেএফসি রেস্তোরাঁয়। এ ছাড়াও কেএফসি অ্যাপ, ওয়েবসাইট (https://online.kfc.co.in/) অথবা যেকোনো জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমেও অর্ডার করতে পারেন।