জমি হস্তান্তরের কাজ শুরু হয়েছে

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে একের পর এক বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিতে শুরু করেছে নতুন সরকার।

বিশেষ করে সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রুখতে কড়া অবস্থান নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসন। প্রথম মন্ত্রীসভার বৈঠকেই বিএসএফ-কে সীমান্ত এলাকায় বেড়া তৈরির জন্য প্রয়োজনীয় জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। বুধবার সেই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হওয়ায় রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে।

নবান্নে বিএসএফ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে তিনি স্পষ্ট জানান, সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি খুব দ্রুত বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে। প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যেই জমির একটি অংশ চিহ্নিত করা হয়েছে এবং প্রথম পর্যায়ে প্রায় ২৭ কিলোমিটার সীমান্ত এলাকায় বেড়া তৈরির কাজ শুরু করার জন্য জমি হস্তান্তরের প্রস্তুতি চলছে।