এবার বিনামূল্যে যাওয়া যাবে দার্জিলিং

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে ক্ষমতায় আসতেই মানুষের জন্য একাধিক লাভজনক উদ্যোগ নিচ্ছে সরকার।

দিঘা থেকে দার্জিলিং সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন মহিলারা। অনলাইনে দূরপাল্লার বাসের টিকিট কাটার জন্য https://wbtconline.in/home লিঙ্কে যেতে হবে। এখান থেকে দূরপাল্লার বাসের টিকিট বুক করা যায়। এছাড়া অফলাইনে সরকারি বাসের কাউন্টার থেকেও বুক করা যাবে টিকিট।

বাস বুকিংয়ের ক্ষেত্রে বাসে ওঠার স্টপেজ, গন্তব্য স্টপেজ এবং তারিখ দিয়ে বাস সার্চ করতে হবে। তারপরেই পাওয়া যাবে বাসের তালিকা। যে বাসে যাবেন তার সময় এবং রুট উল্লেখ করা থাকবে। যেকোনো একটি বেছে নিয়ে Proceed to book করতে হবে। রেজিস্টার করা না থাকলে New User করে ইমেল বা মোবাইল নম্বর এবং ক্যাপচা দিতে হবে। এরপর লগইন করতে হবে। গন্তব্যস্থলের জন্য এখান থেকে বুক করা যাবে টিকিট। মহিলাদের আধার নম্বর দিলে বিনামূল্যে হয়ে যাবে। অনলাইন প্রক্রিয়া শুরু হওয়ার জন্য এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে কাউন্টার থেকে আপাতত দূরপাল্লার যাত্রার জন্য ফ্রি টিকিট মিলবে।