২০২৬ অর্থবর্ষে এলজিটি গ্লোবাল হসপিটালিটির শক্তিশালী প্রবৃদ্ধি

এলজিটি গ্লোবাল হসপিটালিটি লিমিটেড মার্চ ২০২৬ অর্থবর্ষে ভ্রমণ ও আতিথেয়তা খাতে বাড়তি চাহিদা, কৌশলগত অংশীদারিত্ব এবং অধিগ্রহণের ফলে শক্তিশালী ব্যবসায়িক প্রবৃদ্ধি বজায় রেখেছে। কর্পোরেট ট্রাভেল, এমআইসিই (MICE), ইনবাউন্ড-আউটবাউন্ড ট্যুর, কাস্টমাইজড হলি-ডে, ডেস্টিনেশন ওয়েডিং, প্রদর্শনী ও ট্রেড ফেয়ার পরিষেবায় চাহিদা বৃদ্ধির ফলে রাজস্ব বেড়েছে।

ইয়াজা, ট্রাভফ্লিক্স ও হলি-ডে ওয়ানের সঙ্গে সহযোগিতা ও অধিগ্রহণের মাধ্যমে সংস্থাটি গ্রাহকভিত্তি ও পরিষেবা সক্ষমতা আরও শক্তিশালী করেছে। দেশীয় ও আন্তর্জাতিক ভ্রমণ, হোটেল বুকিং এবং অভিজ্ঞতাভিত্তিক পর্যটনে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে নাগেরকোয়িল, কোয়েম্বাটুর, পুনে ও বিজয়ওয়াড়ায় কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আহমেদাবাদকে পরবর্তী গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি দুবাই ও মালয়েশিয়ায় উপস্থিতি বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এবিষয়ে ব্যবস্থাপনা পরিচালক উইলফ্রেড সেলভারাজ জানান, সহযোগিতা, বাজার সম্প্রসারণ ও উন্নত পরিষেবার মাধ্যমে সংস্থাটি ভারত ও আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি এবং উন্নত গ্রাহক অভিজ্ঞতার ওপর গুরুত্ব দিচ্ছে।