ভারতে OPPO F সিরিজের এক দশক পূর্তি উপলক্ষে অপো আজ বাজারে নিয়ে এলো তাদের নতুন OPPO F35 সিরিজ, যার মধ্যে রয়েছে OPPO F35 Pro এবং OPPO F35। নতুন প্রজন্মের জন্য ‘গ্রুপ সেলফি এক্সপার্ট’ হিসেবে তৈরি এই সিরিজের মূল আকর্ষণ ১০০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল যুক্ত ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই উপলক্ষে OPPO India-র হেড অব কমিউনিকেশনস মিস্টার গোল্ডি পট্টনায়েক জানান, ভারতীয় গ্রাহকরা যেভাবে আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দী করেন, তা মাথায় রেখেই আরও বেশি মানুষকে একই ফ্রেমে নিয়ে আসার লক্ষ্যে এই সিরিজটি তৈরি করা হয়েছে।
ক্যামেরার দিক থেকে এই ফোন দুটি বেশ শক্তিশালী। F35 Pro 5G মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। অন্যদিকে এফ35 5G ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। প্রো ভ্যারিয়েন্টে সামনে ও পেছনে 4K এবং সাধারণ মডেলে 2.5K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়। সফটওয়্যার হিসেবে এতে যুক্ত হয়েছে কালারওএস ১৬, যার ট্রিনিটি ইঞ্জিন ও এআই ফিচার দীর্ঘ ৬ বছর পর্যন্ত ফোনের মসৃণ গতি বজায় রাখতে সাহায্য করবে।
দৈনন্দিন দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য এই সিরিজে যুক্ত করা হয়েছে ৬ বছর টেকসই ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৮০ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জিং। ঝড়বৃষ্টি কিংবা জলের নিচের ছবির সুরক্ষায় ফোনগুলোতে রয়েছে সর্বোচ্চ IP69K ও IP68 রেটিং এবং মিলিটারি-গ্রেড ড্রপ প্রোটেকশন। কার্যক্ষমতার জন্য প্রো মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ ম্যাক্স প্রসেসর ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। সাধারণ মডেলে দেওয়া হয়েছে ডাইমেনসিটি ৬৩৬০ ম্যাক্স চিপসেট এবং ১২০ হার্টজ ফুল এইচডি প্লাস স্ক্রিন।
১১ অক্টোবর ২০২৬ থেকে ফোনগুলো অনলাইনে ও দোকানে পাওয়া যাবে। OPPO F35-এর দাম শুরু হচ্ছে ৩৮,৯৯৯ টাকা থেকে এবং F35 Pro-এর প্রারম্ভিক মূল্য ৪৫,৯৯৯ টাকা। আসন্ন উৎসবের মরসুমে গ্রাহকরা নো-কস্ট ইএমআই, ক্যাশব্যাক ও এক বছরের ফ্রি ওয়ারেন্টির মতো আকর্ষণীয় সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
বাজারে এলো OPPO F35 সিরিজ
