মালতিপুরে কংগ্রেস প্রার্থীকে সমর্থনে পাপ্পু যাদবের রোড শো, জনসমর্থনের জোরদার প্রদর্শন

মালতিপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মৌসুম নূরের সমর্থনে রোড শো-এর মাধ্যমে জোরদার নির্বাচনী প্রচারে অংশ নিলেন পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব। এদিন তাঁর উপস্থিতিতে আয়োজিত এই রোড শো কার্যত জনসমর্থনের বিশাল শক্তিপ্রদর্শনে পরিণত হয়।

কালিগঞ্জ থেকে শুরু হওয়া এই রোড শো গোবিন্দপাড়া সহ একাধিক এলাকা পরিক্রমা করে শেষ হয় মালতিপুর লাইব্রেরি মাঠে। পথে পথে মানুষের ঢল, সমর্থকদের উচ্ছ্বাস এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

প্রার্থী মৌসুম নূর ও পাপ্পু যাদব সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভোটের আবেদন জানান, যার ফলে নির্বাচনী আবহ আরও তীব্র হয়ে ওঠে।