দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে এবার রাজ্য সরকারের কর্মীদের অফিসে আসা-যাওয়া নিয়ে আরও কড়াকড়ি নিয়ম চালু করছে নয়া সরকার।
প্রত্যেক সরকারি কর্মীদের কাজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। এর জন্য সময়ে অফিসে আসতে ও ছুটি নিতে হবে। যাতে সকলে এই নিয়ম মেনে চলেন তার জন্য নবান্নে ফেস রেকগনিশন বায়োমেট্রিক মেশিনে হাজিরা দিতে হবে। যদিও সব অফিসে এই ব্যবস্থা চালুর জন্য ৩১ শে জুলাই অবধি ডেডলাইন দেওয়া হচ্ছে। শুধুই যে ফেস রেকগনিশন বায়োমেট্রিক হাজিরা দিতে হবে তা কিন্তু একেবারেই নয়। এর সাথে একগুচ্ছ নিয়ম মানতে হবে কর্মীদের।
প্রথমেই অফিসে ঢোকার টাইম নির্দিষ্ট করা দেওয়া হয়েছে। এবার থেকে ১০টা ১৫ থেকে ১১টার মধ্যেই সব আধিকারিকদের অফিসে হাজির হতে হবে। যদি কোনো কারণে ১১টা পার হয়ে যায় তাহলে তাকে অনুপস্থিত বলে ধরে নেওয়া হবে। এমনকি এন্ট্রির সময় পাঞ্চ ইন করে বাড়ি যাওয়ার সময় পাঞ্চ আউট না করলেও অনুপস্থিত বলে গণ্য করা হবে।
