বদলে গেল নিয়ম, নয়া নির্দেশ

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যের সব স্কুলগুলিকে ফের নতুন নির্দেশ দেওয়া হল। এবার সমাজ কল্যাণ দফতরের তরফ থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ২৬ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে রাজ্যের স্কুলে স্কুলে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পালন করতে হবে।

স্কুল শিক্ষা কমিশনারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে এনএমবিএ তথা নেশা মুক্ত ভারত অভিযানের অধীন নির্ধারিত কর্মসূচিতে রাজ্যের স্কুলগুলিকে অংশ নিতে হবে। এই বিশেষ কর্মসূচিতে ব্যবহার করতে হবে নেশা মুক্ত ভারত অভিযানের লোগো ও ম্যাসকট।

সংশ্লিষ্ট জেলা এবং স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে নির্ধারিত সূচি অনুসারে যাবতীয় অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্দেশিকায় বলা হয়েছে, জেলাভিত্তিক আয়োজিত কর্মসূচির ছবি সহ বিশদ রিপোর্ট জমা করতে হবে।