জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। নির্বাচনের আগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো কলকাতার জনপ্রিয় ভ্রমণ স্থান মিলেনিয়াম পার্কে। একই সঙ্গে বন্ধ হয়ে গেল পার্ক লাগোয়া পাশের শিপিং জেটিও। ফলে হাওড়া ও কলকাতার যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা।
আসন্ন নির্বাচনের আগে মিলিনিয়াম পার্ক বন্ধ হওয়ায় ক্রমশ তুঙ্গে উঠছে রাজনৈতিক পারদ। তবে গত কয়েকদিন যেভাবে দফায় দফায় উত্তেজনায় ছড়িয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের দফতরের বাইরে, সেই বিষয়ে মাথায় রেখে সাবধানতা অবলম্বনের জন্য পার্কের মত জমায়েতের জায়গা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায় সিইও অফিসে অশান্তির জেরে স্ট্যান্ড রোড সহ একাধিক জায়গায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (পুরোনো ১৪৪ ধারা) প্রয়োগ করা হয়েছে। যার ফলে বন্ধ রাখা হয়েছে স্ট্যান্ড রোডের একাংশ। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে করে দেওয়া হয়েছে, গঙ্গার ধারের মিলিনিয়াম পার্কটি। পাশাপাশি নিরাপত্তার জন্য পার্ক সংলগ্ন জেটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
