announcement

পূর্ব অনুমানকে সত্যি করে একাধিক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মাস্কের

পূর্ব অনুমানকে সত্যি করে একাধিক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মাস্কের

বহু চর্চার পর অবশেষে বদলে গেলো মালিকানা। অবসান হলো বহু দিন ধরে চলতে থাকা বহু জল্পনার। বিগত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে, টুইটার সফটওয়্যারের মালিক হলেন ইলন মাস্ক। আর তা কেনার পরেই, পূর্ব অনুমান মতোই একাধিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। তিনি যে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবেন সেই জল্পনাও তৈরি হয়েছিল। আর এখন হচ্ছেও তাই। প্রাথমিকভাবে একাধিকজনকে ছাঁটাই করেছেন মাস্ক। তাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন সিইও পরাগ আগারওয়াল। এবার প্রায় সাত হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারতেও কর্মী ছাঁটাই হয়েছে। এই নিয়ে টুইট করে ব্যাখ্যা দিয়েছেন খোদ ইলন। একাধিক সূত্রের খবর, টুইটার তাদের ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। শুধু আমেরিকা…
Read More
গুজরাতের সেতু প্রসঙ্গে দুঃখ প্রকাশ শোভনের

গুজরাতের সেতু প্রসঙ্গে দুঃখ প্রকাশ শোভনের

এই মুহূর্তে গুজরাতের ভয়াবহ ঘটনা নিয়ে উত্তাল পরিস্থিতি গোটা দেশ। এক ভয়াবহ ঘটনার সাক্ষী হল গুজরাট, যা সবার কাছেই খুব মর্মান্তিক। এই ঘটনায় আলাদাভাবেই আতঙ্কিত বঙ্গবাসী, কারণ সকলের মনে পড়ে গিয়েছিল পোস্তা, মাঝেরহাট সেতু বিপর্যয়ের কথা। কলকাতার পোস্তার উড়ালপুল ভেঙে পড়ার প্রসঙ্গ টেনে বিজেপির তরফ থেকে তৃণমূল সরকারকেই দোষ দেওয়া হয়েছিল। যদিও এই ইস্যুতে পুরনো দলের পাশে দাঁড়ালেন শহরের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শোভনের বক্তব্য, পোস্তার ব্রিজ ভাঙার দায় কোনও ভাবেই তৃণমূল সরকারের ওপর বর্তায় না। তার কারণ ওই ব্রিজ তৃণমূল সরকার তৈরি করেনি। উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ মার্চ যে দিন ঘটনাটি ঘটে, তখন কলকাতার মেয়র ছিলেন তিনিই। সেই প্রেক্ষিতে…
Read More
রাজ্য সরকারের তরফে নয়া উদ্যোগ, ঘোষণা করা হয়েছে গ্রাজুয়েশন সেরিমনির

রাজ্য সরকারের তরফে নয়া উদ্যোগ, ঘোষণা করা হয়েছে গ্রাজুয়েশন সেরিমনির

শিক্ষার ক্ষেত্রে এক উদ্যোগ নেওয়া হলো রাজ্য সরকারের তরফে। প্রতিটি শিক্ষাবর্ষে নতুন শ্রেণিতে উঠলে সব পড়ুয়াদের নিয়ে গ্র্যাজুয়েশন সেরিমনি পালন করা হবে! এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী বছর ২ জানুয়ারি থেকে এক মাস ধরে সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এইভাবে ছাত্র ছাত্রীদের সম্মান জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। জানা গিয়েছে, ১৩ দফার ঐ নির্দেশিকায় নতুন শ্রেণিতে উত্তীর্ন হওয়া সব ছাত্র-ছাত্রীদের চকোলেট এবং মিষ্টি দিয়ে স্বাগত জানানোর কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গ্রুপ লার্নিং সহ পড়াশুনোর মানোন্নয়নে একাধিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। প্রতিটি সমাবর্তন অনুষ্ঠান তথ্যচিত্র আকারে তৈরি করে সেগুলি বুকলেট আকারে…
Read More
এবার থেকে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আরও নতুন দুটি পরিষেবা পাবে মানুষ

এবার থেকে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আরও নতুন দুটি পরিষেবা পাবে মানুষ

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মসনদে বসার পর রাজ্যবাসীর জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছিলেন। তার মধ্যে অন্যতম হলো 'দুয়ারে সরকার'। আবার আজ থেকে শুরু হয়ে গেল রাজ্য সরকারের প্রকল্প 'দুয়ারে সরকার'। পঞ্চম দফায় শুরু হল 'দুয়ারে সরকার' শিবির। রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প সহ অন্যান্য সুবিধা এই প্রকল্প থেকে পান মানুষ। প্রতিটি জেলার ব্লকে আয়োজিত এই শিবির থেকে ২৭ টি পরিষেবার সুবিধা পাওয়া যাবে বলে সরকারি ভাবে জানানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই শিবির চলবে। ১৫ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নেওয়া যাবে। 'দুয়ারে সরকার' শিবিরে আরও নতুন দুটি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জমির পাট্টা ছাড়াও রাজ্য…
Read More
বাড়তে থাকা কাঁচামালের দামের কারণে বাড়লো পাউরুটির দাম

বাড়তে থাকা কাঁচামালের দামের কারণে বাড়লো পাউরুটির দাম

প্রতি মুহূর্তে বাড়ছে বাজার দর, চাপ বাড়ছে মধ্যবিত্তদের ওপর৷ এই পরিস্থিতিতে চাপ বাড়ল আরো৷ অস্বাভাবিক হারে বেড়ে চলেছে কাঁচামালের দাম। এই ভাবে দাম বাড়তে থাকার কারণ দিখিয়ে আরও এক দফায় পাউরুটির দাম বৃদ্ধির ঘোষণা বেকারি মালিকদের সংগঠনের৷ এদিন ঘোষণা করা হলো তাদের তরফে৷ চলতি মাস থেকেই তা ধার্য করা হবে৷ আগামী ২০ নভেম্বর থেকে ৪০০ গ্রাম পাউরুটির দাম ২৮ টাকা থেকে বেড়ে হবে ৩২ টাকা ধার্য করা হচ্ছে। অন্যদিকে ২০০ গ্রাম পাউরুটির দাম ১৬ টাকা ও ১০০ গ্রামের পাউরুটির দাম ৮ টাকা হবে বলে পশ্চিমবঙ্গ বেকার্স কো অডিনেশন কমিটি এবং জয়েন্ট অ্যাকশন কমিটি যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
Read More
আগামীকাল থেকে শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’

আগামীকাল থেকে শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মসনদে বসার পর রাজ্যবাসীর জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছিলেন। তার মধ্যে অন্যতম হলো 'দুয়ারে সরকার'। আবার শুরু হতে চলেছে রাজ্য সরকারের প্রকল্প 'দুয়ারে সরকার'। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে এই প্রকল্পের শিবির থেকে আরও নতুন দুটি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এর ফলে এবার 'দুয়ারে সরকার' শিবির থেকে রাজ্যবাসী মোট ২৭ টি পরিষেবার সুবিধা পাবেন। জানা গিয়েছে, জমির পাট্টা ছাড়াও রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অধীনে থাকা গ্রাহকরা নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন ও পুরনো বকেয়া মেটাতে পারবেন এবার থেকে। আগামী ১ নভেম্বর থেকে দুয়ারে সরকার শিবির শুরু হচ্ছে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।…
Read More
চাকরি হারিয়েও প্রায় ৪ কোটি মালিক হতে চলেছেন পরাগ

চাকরি হারিয়েও প্রায় ৪ কোটি মালিক হতে চলেছেন পরাগ

বহু চর্চার পর অবশেষে বদলে গেলো মালিকানা। অবসান হলো বহু দিন ধরে চলতে থাকা বহু জল্পনার। বিগত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে, টুইটার সফটওয়্যারের মালিক হলেন ইলন মাস্ক। আর তা কেনার পরেই, পূর্ব অনুমান মতোই চাকরি চলে গিয়েছে সিইও পরাগ আগরওয়ালের। ২০১১ সালে টুইটারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন পরাগ। ২০১৭ সালে সংস্থার 'চিফ টেকনোলজি অফিসার' বা সিটিও হয়ে যান তিনি। এরপর ২০২১ সালে সিইও পদে যোগ দেন। তবে চাকরি হারিয়েও কোনও ক্ষতি হবে না পরাগের। নিয়ম অনুযায়ী, মালিকানা বদলের ১২ মাসের মধ্যে যদি পরাগকে বরখাস্ত করা হয়, তা হলে প্রায় ৪ কোটি ২০ লক্ষ ডলার দিতে হবে তাঁকে। ভারতীয়…
Read More
রাজ্য সরকারের তরফে বড় খুশির খবর, এবার ডিজিটাল জাতিগত শংসাপত্র পাওয়া যাবে

রাজ্য সরকারের তরফে বড় খুশির খবর, এবার ডিজিটাল জাতিগত শংসাপত্র পাওয়া যাবে

রাজ্যবাসীর জন্য খুশির খবর আগামী মাস থেকেই মিলবে এক নতুন সুবিধা। রাজ্যে এবার থেকে অনলাইনে ডিজিটাল জাতিগত সংশপত্র মিলবে। আগামী ১ নভেম্বর থেকেই এই নতুন ব্যবস্থা চালু হবে বলে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর সূত্রে জানা গিয়েছে। এতদিন জাতিগত সংশাপত্রের জন্য অনলাইনে আবেদন জানানো গেলেও সংসাপত্র সংশ্লিষ্ট আবেদনকারীর হাতে দেওয়া হত। নতুন পদ্ধতিতে তা অনলাইনেই ডাউনলোড করে নেওয়া যাবে বলে খবর। নিয়ম অনুযায়ী, আবেদন করার ২১ দিনের মধ্যে একজনকে সেই সার্টিফিকেট দেওয়ার কথা। এবার থেকে ডিজিটাল মাধ্যমে আরও কম সময়ে সেই শংসাপত্র পাবেন উপভোক্তারা। বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যের সাধারণ মানুষকে এক ছাতার তলায় দেওয়ার জন্য সরকার চালু করেছে 'দুয়ারে সরকার' প্রকল্পে।…
Read More
বাধ্যতামূলক মাস্ক সতর্কবার্তা বিশেষজ্ঞদের

বাধ্যতামূলক মাস্ক সতর্কবার্তা বিশেষজ্ঞদের

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে কোভিড বিধি ভুলে মাস্ক পরা শিকেয় তুলেছে অধিকাংশ দেশের মানুষ৷ কিন্তু এখনও সম্পূর্ণ কোভিডমুক্ত নই আমরা৷ কোভিড বিদায় নিয়েছে বলে যে সমস্ত দেশ মাস্ক পরা বন্ধ করেছে, তাদের সতর্ক করে দিল স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, এখনও কোভিড থেকে এখনই মুক্তি নেই৷ স্বাস্থ্য বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং টুইট করে বলেন, ‘‘একজন ব্যক্তি অতীতে করোনা আক্রান্ত হলেও, পরবর্তীতে সংক্রমিত হতেই পারেন৷ একাধিকবার কোভিডে আক্রান্ত হওয়ার কথা আগেই জানিয়েছে বিশ্ব…
Read More
আসন্ন বিপর্যয়ের কারণে একাধিক দফতরে ছুটি বাতিল করা হলো সরকারের তরফে

আসন্ন বিপর্যয়ের কারণে একাধিক দফতরে ছুটি বাতিল করা হলো সরকারের তরফে

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। এই পরিস্থিতিতে কালীপুজোর আগে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে দুশ্চিন্তায় বঙ্গবাসী। সাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত। আসন্ন দূর্যোগের সম্ভাবনার প্রেক্ষিতে রাজ্য সরকার বড় সিদ্ধান্ত নিল। বিপর্যয় মোকাবিলা দফতর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর তরফে নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই কথা জানান হয়েছ। এদিকে এখন যারা ছুটিতে আছেন তাদের সবাইকে শনিবারের মধ্যে কাজে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। মূলত দক্ষিণবঙ্গে প্রভাব বেশি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। সেই কারণে উপকূলবর্তী জেলা প্রশাসনকে দূর্যোগ মোকাবিলায় সব ধরনের…
Read More
বড় ঘোষণা উত্তরবঙ্গে, চাকরি দিলেন উদ্ধারকারীদের

বড় ঘোষণা উত্তরবঙ্গে, চাকরি দিলেন উদ্ধারকারীদের

পূর্বেই ঘোষণা অনুযায়ী উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন। তাদের সঙ্গে দেখা করে তিনি বললেন যে, মালবাজার-কাণ্ডের তদন্ত প্রয়োজন। একই সঙ্গে তিনি মানিক সহ অনেককে ধন্যবাদ জানিয়েছেন যারা সেদিন সাধারণ মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছিল। তবে বিষয়টি শুধু ধন্যবাদজ্ঞাপনে সীমাবদ্ধ নেই। মাল নদীতে হরপা বানের বিপর্যয়ে ঝাঁপিয়ে পড়ে যারা অন্যের প্রাণ বাঁচিয়েছেন এমনই সাতজন যুবক–যুবতীকে সরকারি চাকরি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালবাজারে প্রশাসনিক বৈঠকের মঞ্চে তাঁদের ডেকে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন এই প্রশাসনিক বৈঠকের মঞ্চে উদ্ধারকারীদের ডেকে তাদের সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ১ লক্ষ টাকা করে আর্থিক…
Read More
বড় খবর, আগামী কয়েক বছরের মধ্যেই আসতে চলছে ক্যানসারের টিকা

বড় খবর, আগামী কয়েক বছরের মধ্যেই আসতে চলছে ক্যানসারের টিকা

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। বিভিন্ন দেশে করোনার পাশাপাশি এই রোগের সংক্রমণ বাড়ছে। এই দুই রোগের জ্বালায় আপাতত জর্জরিত সাধারণ মানুষ। এরই মাঝে খুশির খবর কয়েক বছরের মধ্যে করোনার টিকা বাজারে চলে আসার পর ক্যানসারের টিকা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়েছে। বিভিন্ন রোগে টিকা বাঁ ওষুধ বাজারে চলে এলেও এই রোগের কোনও টিকা এখনও পর্যন্ত বাজারে আসা তো দূর আবিষ্কার পর্যন্ত হয়নি। কোভিডের সবচেয়ে বেশি ব্যবহৃত টিকা প্রস্তুতকারী স্বামী-স্ত্রীর জুটি দাবি করলেন, আগামী কিছু বছরের মধ্যেই বাজারে আসবে ক্যানসারের টিকা। কথা হচ্ছে, জার্মানির ওষুধ প্রস্তুতকারী সংস্থা বায়োএনটেক-এর…
Read More
ফের দাম বাড়ানো হল দুধের

ফের দাম বাড়ানো হল দুধের

চলছে উৎসবের মরশুম, মাঝে বাকি আর কদিন তার পরেই দীপাবলী৷ আসন্ন দীপাবলীর আগে ফের ধাক্কা মধ্যবিত্তের পকেটে৷ ফের দাম বাড়ছে দুধের। দাম বাড়াচ্ছে দেশের অন্যতম দুধ প্রস্তুতকারী সংস্থা আমুল৷ প্রতি লিটার ফুল ক্রিম দুধের প্যাকেটে বাড়ছে ২টাকা৷ ফলে এতদিন এক লিটার দুধের যে প্যাকেট ৬১ টাকায় পাওয়া যেত, সেই প্যাকেট এবার থেকে মিলবে ৬৩ টাকায়। উল্লেখ্য, এই নিয়ে চলতি বছরে তিন বার দুধের দাম বাড়াল আমুল৷ গত অগাস্ট মাসে শেষবার দাম বাড়ানো হয়৷ তারও আগে মার্চ মাসে দুধের দাম বাড়িয়েছিল সংস্থা। অগাস্ট মাসেও প্রতি লিটার আমুল দুধের দাম ২ টাকা বৃদ্ধি করা হয়েছিল। আমুলের পথে হেঁটে একই ভাবে দুধের দাম…
Read More
দিওয়ালির আগে যাত্রীদের জন্য বড় সুখবর

দিওয়ালির আগে যাত্রীদের জন্য বড় সুখবর

চলছে উৎসবের মরশুম৷ আগামী সপ্তাহেই আসছে দিওয়ালি, তার আগে যাত্রীদের জন্য বড় সুখবর শোনাল ভারতীয় রেল। দিওয়ালিতে ট্রেন সফরে বিনামূল্যে মিলবে খাবার ও জলের সুবিধা। তবে এর জন্য রয়েছে বিশেষ শর্ত৷ সেই শর্ত পূরণ হলে তবেই মিলবে বিনামূল্যে খাবারের সুবিধা৷ রেলের ঘোষণায় বলা হয়েছে, ট্রেন যদি দেরিতে চলে তবেই IRCTC-র তরফে বিনামূল্যে খাবার দেওয়া হবে। IRCTC-র নিয়ম অনুসারে, ট্রেন যদি ২ ঘন্টা বা তার বেশি দেরিতে চলে তখনই যাত্রীদের বিনামূল্যে খাবার দেওয়া হয়। এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের এই সুবিধা দেওয়া হয়ে থাকে। শতাব্দী, রাজধানী এবং দুরন্ত এক্সপ্রেসের যাত্রীরা বিনামূল্যে খাওয়ার সুবিধা পাবেন৷ ট্রেনে কী খাবার দেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও…
Read More