India

দারুন খুশির খবর, মাসের শুরুতেই কমল গ্যাসের দাম

দারুন খুশির খবর, মাসের শুরুতেই কমল গ্যাসের দাম

আজ চলতি মাসের শুরুতেই দারুন খুশির খবর। আজ অর্থাৎ পয়লা তারিখেই ফের কমল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় অনেকটাই কমলো, তবে কেবলমাত্র বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। গতকালের থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল ৮৫ টাকা। বাণিজ্যিক ১৯ কেজির ব্লু এলপিজি সিলিন্ডারের দাম আগে ছিল ১৯৬০ টাকা ৫০ পয়সা। আর আজ থেকে কমে হল ১৮৭৫ টাকা ৫০ পয়সা। প্রসঙ্গত, গত মাসের শুরুতেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল অনেকটাই। মে মাসে ১৯ কেজির সিলিন্ডারের দাম কমেছিল ১৭১ টাকা ৫০ পয়সা। কলকাতায় ১৯৬০.৫০ টাকায় গিয়ে দাঁড়িয়েছিল নয়া দাম। একই ভাবে বৃহস্পতিবার ১ জুন থেকে ফের কমল দাম। তবে ১৯…
Read More
বৃদ্ধি পেলো হলুদ ধাতুর দাম

বৃদ্ধি পেলো হলুদ ধাতুর দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে হলুদ ধাতুর দাম, যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এবার আবার একবার বাড়ল হলুদ ধাতুর দাম। ইতিমধ্যেই নয়া ঘোষণা অনুযায়ী এমসিএক্স এক্সচেঞ্জে, ৫ জুন, ২০২৩ তারিখে ডেলিভারির জন্য সোনার দর ০.১৭ শতাংশ বা ১০০ টাকা বৃদ্ধি পেয়ে প্রতি ১০ গ্রামে ৫৯,৪৫৩ টাকায় লেনদেন হয়েছে। এছাড়াও, সোনার পাশাপাশি রুপোর দামেও বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। ৫ জুলাই, ২০২৩ তারিখে ডেলিভারির জন্য রূপোর দাম, সোমবার বিকেলে ০.৩৫ শতাংশ বা ২৫২ টাকা বেড়ে প্রতি কেজিতে ৭১,৪৮১ টাকায় ট্রেড হতে দেখা গিয়েছে। এর পাশাপাশি কোমেক্সে সোনার বিশ্বব্যাপী ফিউচার মূল্য ০.১৭ শতাংশ বা ৩.৩০ ডলার বৃদ্ধির সাথে প্রতি আউন্সে ১,৯৬৬.৪০ ডলারে…
Read More
শত্রুর প্রতিটি পদক্ষেপে নজর রাখতে নয়া লঞ্চ ভারতের তরফে

শত্রুর প্রতিটি পদক্ষেপে নজর রাখতে নয়া লঞ্চ ভারতের তরফে

অগ্রগতির দিকে এগোচ্ছে ভারত, এবার ফের একটি গুরুত্বপূর্ণ সফল উৎক্ষেপণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করল ISRO। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ISRO নেভিগেশন স্যাটেলাইট NVS-1-এর সফল উৎক্ষেপণ করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই মহাকাশযানটি হল নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন সিরিজের অংশ। ISRO এটির মাধ্যমে পর্যবেক্ষণ ও নেভিগেশনের ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে চায়। উল্লেখ্য যে, ইতিমধ্যেই এই মহাকাশ সংস্থা একটি দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট সিরিজ চালু করার পরিকল্পনা করেছে। যা NavIC (GPS-এর মতো ভারতের দেশীয় নেভিগেশন সিস্টেম)-এর পরিষেবাগুলির ধারাবাহিকতা নিশ্চিত করবে। এই স্যাটেলাইটটি ভারত এবং তার মূল ভূখণ্ডের আশেপাশে প্রায় ১,৫০০ কিলোমিটার পর্যন্ত এলাকায় রিয়েল-টাইম অবস্থান এবং সময় সংক্রান্ত পরিষেবা প্রদান করবে। ISRO…
Read More
আমেরিকার তরফে বড় উপহার ভারতকে

আমেরিকার তরফে বড় উপহার ভারতকে

এবার অগ্রগতির দিকে আরও এক ধাপ এগোতে চলেছে ভারত। বড় পদক্ষেপ, এবার ন্যাটো প্লাস-এ ভারতকে অন্তর্ভুক্ত করতে চেয়ে সুপারিশ করল মার্কিন কংগ্রেসের একটি উচ্চপর্যায়ের কমিটি। শীঘ্রই আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে মার্কিন কংগ্রেসের কমিটির এমন সুপারিশে স্বাভাবিক ভাবে চাঞ্চল্য আন্তর্জাতিক মহল। প্রসঙ্গত, ‘NATO Plus’ আদতে হল ‘NATO Plus 5’। ‘NATO’ ভুক্তদেশগুলির পাশাপাশি আরও পাঁচটি দেশের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বোঝাপড়া তৈরি করে রাখাই এই সংস্থার প্রধান উদ্দেশ্য। এই পাঁচটি দেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, জাপান, ইজরায়েল এবং দক্ষিণ কোরিয়া। নিরাপত্তা সংক্রান্ত বোঝাপড়া আরও শক্তিশালী করতেই এই ন্যাটো প্লাস- র ভাবনা। এবার সেই তালিকাতেই ভারতকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব…
Read More
পরিবর্তিত নয়া সিস্টেম নিয়ে বড় ঘোষণা

পরিবর্তিত নয়া সিস্টেম নিয়ে বড় ঘোষণা

একাধিক সমস্যার সমাধান করতে বড় পদক্ষেপ ভারতীয় রেলের তরফে। রেলযাত্রীদের কথা মাথায় রেখে এবং তাঁদের ভালোভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে রেল কর্তৃপক্ষ। মূলত, এবার সিস্টেমের একটি বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে ভারতীয় রেল। এবার সরাসরি হোয়াটসঅ্যাপ মারফত ট্রেনের পিএনআর স্ট্যাটাস এবং রিয়েল টাইম জার্নি সহ সমস্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন যাত্রীরা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তারা “Railofy” নামের একটি একটি সফটওয়্যার লঞ্চ করেছে। এর জন্য আপনাকে অতিরিক্ত কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। মূলত হোয়াটসঅ্যাপ Chatbot-এর মাধ্যমেই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। শুধু তাই নয়, সফর কালে পরবর্তী স্টেশনসহ সমস্ত জার্নি ডিটেইলসও জানতে পারবেন…
Read More
বন্দে ভারত নিয়ে নয়া পরিকল্পনা ভারতীয়দের রেলের তরফে

বন্দে ভারত নিয়ে নয়া পরিকল্পনা ভারতীয়দের রেলের তরফে

পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবার শুরু হল কাজ। এখনো পর্যন্ত যে বন্দে ভারতগুলি শুরু হয়েছে সেগুলি সব সেমি হাইস্পিড ট্রেন। এবার শুরু হয়েছে হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস চলাচলের জন্য লাইন তৈরির কাজ। এর আগে গোটা দেশে ব্রডগেজ লাইন চালু করা হয়েছিল যাতে সব ধরনের ট্রেন সেই ট্র্যাকের উপর দিয়ে চলাচল করতে পারে। কিন্তু এই মুহূর্তে রেলমন্ত্রক ফের নতুন ধরনের লাইন নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে। কারণ ব্রডগেজ লাইনের হাইস্পিড ট্রেনের গতিবেগ ধারণ করার ক্ষমতা নেই। এই মুহূর্তে ব্রডগেজ লাইনগুলো উপর দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস ঘন্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। এগুলি আসলে বন্দে ভারত এক্সপ্রেসের সেমি হাইস্পিড মডেল। এবার রেলমন্ত্রক…
Read More
রেহাই হল না শারীরিক অসুস্থতাতেও, পিছিয়ে গেল কেষ্টর জামিনের আবেদন

রেহাই হল না শারীরিক অসুস্থতাতেও, পিছিয়ে গেল কেষ্টর জামিনের আবেদন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের পিছিয়ে গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। শারীরিক পরিস্থিতির কারণ দেখিয়ে দিল্লির রউজ অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন করেছিলেন কেষ্ট। তবে জুলাই পর্যন্ত পিছিয়ে গেল কেষ্ট মণ্ডলের জামিনের আবেদন। পরবর্তী শুনানি জুলাই মাসে। প্রসঙ্গত, গত বছর থেকে গরু পাচার মামলায় জেলবন্দি হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বহু টানাপোড়েনের পর বাংলার সীমানা পেরিয়ে বর্তমানে তার ঠিকানা দিল্লির তিহার। কেষ্ট জানিয়েছিলেন তার শরীর দিন দিন খারাপ হচ্ছে। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, হার্টে ৭২ ও ৭৫ শতাংশ ব্লকেজের…
Read More
জন্ম-মৃত্যু সংক্রান্ত তথ্য নিয়ে বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

জন্ম-মৃত্যু সংক্রান্ত তথ্য নিয়ে বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে। নিয়মে আসতে চলেছে বড়সড় রদবদল। জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য এবার ভোটার তালিকার সঙ্গে সরাসরি যুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এতে ভোটার তালিকায় নাম তোলা অনেক সহজ হয়ে যাবে। মৃত ভোটারের নাম বাদ যাওয়ায় ভোটার তালিকা অনেক স্বচ্ছ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, সংসদের আগামী অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ করবে সরকার। নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনের কাছ থেকে মৃত্যু সংক্রান্ত তথ্য নিয়ে ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দিয়ে থাকে। কমিশন তা করে প্রশাসনিক নির্দেশে। আইন হলে কমিশন সরাসরি এই কাজ করতে পারবে। আইন তৈরির পর সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসবে তা হল, ১৮ বছর বয়স…
Read More
আচমকাই নোট প্রত্যাহারের সিদ্ধান্তে, কেন্দ্র সরকারকেই খোঁচা মুখ্যমন্ত্রীর

আচমকাই নোট প্রত্যাহারের সিদ্ধান্তে, কেন্দ্র সরকারকেই খোঁচা মুখ্যমন্ত্রীর

সম্প্রতি কেন্দ্র সরকারের এক সিদ্ধান্তে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-এর তরফে দেশে ২,০০০ টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল। অন্যদিকে এটি আচমকা নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। ২০১৮-১৯ সালেই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে RBI। তবে এই খবর সামনে আসতেই শুরু রাজনৈতিক তরজা। এই নিয়ে মোদী সরকারকে টুইটবাণে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো। টুইটে নেত্রী লেখেন, “এটা কোনও ২০০০ টাকার ধামাকা ছিল না, আসলে কোটি কোটি ভারতীয়কে ধোঁকা দেওয়া হয়েছে। আমার ভাই-বোনেরা এবার জেগে উঠুন। নোট বাতিলের সময় যে কষ্ট ভোগ করতে হয়েছিল আমাদের তা ভোলার নয়। যারা এই কষ্ট দিয়েছিল তাদের কোনওভাবেই ক্ষমা করা যাবে…
Read More
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবন

চলতি মাসেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবন। আগামী ২৮ মে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবনের। ২০২০ সালের ডিসেম্বর মাসে সংসদ ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অন্যতম অংশ এই সংসদ ভবন। টাটা গোষ্ঠী এই নতুন সংসদ ভবন তৈরি করেছে। কয়েকশো কোটি টাকা খরচ করে তৈরি করা এই সংসদ ভবনে একদিকে যেমন আভিজাত্যের ছোঁয়া থেকে শুরু করে আধুনিকতার অদ্ভুত মিশ্রন রয়েছে। রাষ্ট্রপতি ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বেই ৬৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছে এই সংসদ ভবন। চারটি তল বিশিষ্ট এই সংসদ ভবন তৈরি করার অন্যতম…
Read More
অসুস্থতার কারণে জামিনের আবেদন কেষ্টর

অসুস্থতার কারণে জামিনের আবেদন কেষ্টর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে আরও একবার গরু পাচার মামলায় জামিনের আবেদন করলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শারীরিক ভাবে অসুস্থ তিনি। এই দাবিতেই দেখিয়ে ফের জেলমুক্তির আবেদন করলেন অনুব্রত। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের সিবিআইয়ের বিশেষ বেঞ্চে আগামী ২৩মে ওই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। নানান শারীরিক সমস্যায় জর্জরিত তিনি। তাঁর বাইরে চিকিৎসার প্রয়োজন। জেল হাসপাতালের চিকিৎসকদের উপর যে আস্থা নেই, তা আগেই জানান কেষ্ট। এবার জামিনের আরজি জানালেন তৃণমূল নেতা। আগামী ২৩ মে রাউস…
Read More
আচমকাই বড় সিদ্ধান্ত উত্তরাখন্ড সরকারের তরফে

আচমকাই বড় সিদ্ধান্ত উত্তরাখন্ড সরকারের তরফে

আচমকাই বড় সিদ্ধান্ত সরকারের তরফে, বিজেপি শাসিত উত্তরাখণ্ডে ভেঙে দেওয়া হল ৩৩০টি বেআইনি মাজার। প্রাশাসনের দাবি, ওই মাজারগুলির অধিকাংশই সরকারি জমিতে অবৈধভাবে গজিয়ে উঠেছিল। সেই কারণেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পু্ষ্কর সিং ধামি জানান, ‘দেবভূমিতে জমি-জেহাদের ষড়যন্ত্র রেয়াত করা হবে না।’ মুখ্যমন্ত্রী ধামির অনুমতিতে গত ৯০ দিন ধরে উত্তরাখন্ডে চালানো হচ্ছে ‘বৃহত্তম সাফাই অভিযান’। তাতেই বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৩৩০টি মাজার এবং একই ধরনের ধর্মস্থান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের কার্যাকলাপে বাড়বাড়ি নিয়ে সতর্ক করে গোয়েন্দারা। তাতে কাজ না হওয়ায় এরপরই বেআইনি মাজারগুলিকে গুঁড়িয়ে দেওযার সিদ্ধান্ত নেওয় হয়। এদিকে গেরুয়া সরকারের বুলডোজার শাসনের বিরুদ্ধে…
Read More
চাকরি বাতিল হল ববিতার, দীর্ঘ কয়েক বছর আইনি লড়াইয়ের পর চাকরি পেলো শিলিগুড়ির অনামিকা

চাকরি বাতিল হল ববিতার, দীর্ঘ কয়েক বছর আইনি লড়াইয়ের পর চাকরি পেলো শিলিগুড়ির অনামিকা

শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘ কয়েক বছর আইনি লড়াইয়ের পর অবশেষে চাকরি পেলো অনামিকা রায়। আগামী ২ সপ্তাহের মধ্যে তাকে চাকরিতে যোগদান করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার এই রায় ঘোষণা করা হলো। এই রায়তেই চাকরি হারাতে হলো ববিতা সরকারকে। চাকরিতে কর্মরত থাকাকালীন মাইনের টাকা অনামিকাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ববিতাকে। অবশেষে চাকরি পেয়ে খুশি অনামিকা। প্রসঙ্গত, টেট পরীক্ষায় মেরিট লিস্ট বের হওয়ার পর রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন শিলিগুড়ির ববিতা সরকার। দীর্ঘ কয়েক বছর আইনি লড়াই লড়ার পর মামলায় জয়ী হন ববিতা সরকার। কয়েক মাস আগে আদালতের…
Read More
মামার বাড়িতে এসে নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে শিশুর মৃত্যু

মামার বাড়িতে এসে নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে শিশুর মৃত্যু

মামার বাড়িতে এসে নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো ১২ বছরের এক শিশুর। স্থানীয় সূত্রের খবর, কোচবিহারের দর্জি পাড়া এলাকার বাসিন্দা সোহানা পারভীন (১২) তার মায়ের সাথে কোচবিহারের কারিশাল এলাকায় তার মামার বাড়িতে ঘুরতে আসে। মামার বাড়িতে কয়েকদিন থাকার পর আজ বাড়ি যাওয়ার আগে মায়ের সাথে তোর্ষা নদীতে স্নান করতে নামে। সাঁতার না জানার কারণে সোহানা পারভীন নদীর জলে ভেসে যায়। সেই সময় তার মায়ের চিৎকার চেঁচামচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে যায় এবং নদীর কিছুটা দূর থেকে স্থানীয় বাসিন্দারা সোহানা পারভীনকে উদ্ধার করে। তড়িঘড়ি কোচবিহার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।…
Read More