28
Jun
দিন প্রতিদিন বেড়ে চলেছে জিনিসপত্রের দাম, পকেটে টান পড়ছে মধ্যবিত্তদের। এই পরিস্থিতিতেই আবারও আগামী পয়লা জুলাই থেকে পরিবর্তন আসতে চলেছে ক্রেডিট কার্ড, টোল ট্যাক্স, জুতো, রান্নার গ্যাস সহ ৬ টি ক্ষেত্রে। দেশে নিম্নমানের চটি, জুতো তৈরি এবং বিক্রি নিষিদ্ধ হতে চলেছে আগামী ১লা জুলাই থেকে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে গুণগতমান বজায় রেখে কেন্দ্রীয় সরকার প্রস্তুতকারী সংস্থাগুলিকে জুতো প্রস্তুত করার নির্দেশ দিয়েছে। বর্তমানে ১৪.২ কেজির ডোমেস্টিক গ্যাসের দাম কম পরিবর্তিত হলেও, প্রায় নিয়মিত দাম পরিবর্তন হচ্ছে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের। জুলাই মাসে বাণিজ্যিক গ্যাসের দামে ফের একবার পরিবর্তন আসতে চলেছে। পরিবর্তন আসছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি স্টাডিতে। নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয়…
