22
Apr
বাঘের পর এবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ভাল্লুকের সফল প্রজনন। ২৬ দিন আগে সুস্থ সন্তানের জন্ম দিয়েছে সাফারি পার্কের হিমালয়ান ব্ল্যাক বিয়ার ফুর্বু। পুরুষ সঙ্গী ধ্রুবর সঙ্গে ২০২২-এর জুলাই মাসে ঘনিষ্ঠ হওয়ার পরেই অগাস্ট মাসে ফুর্বু গর্ভবতী হয় বলে পার্ক সূত্রে খবর। গত ২৭শে মার্চ সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ সাফারি পার্কের শেল্টারে সন্তানের জন্ম দিয়েছে মা ভাল্লুক। গত ১০ বছরে এ রাজ্যে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের ক্যাপটিভ ব্রিডিং হয়নি বলেই দাবি করেছেন সাফারি পার্কের কর্তারা। বর্তমানে মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছে। তবে এখনও শিশু ভাল্লুককে মা নিজের কাছ ছাড়া করছে না। ফলে লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে বন…
