India

কেন্দ্র সরকারের তরফে বড় ঘোষণা কর্মচারীদের জন্য

কেন্দ্র সরকারের তরফে বড় ঘোষণা কর্মচারীদের জন্য

বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে। অবসর জীবনে বেসরকারি কর্মচারীদের নিরাপত্তা বাড়াতে নয়া পদক্ষেপ করল কেন্দ্র। কর্মীদের পেনশন খাতে আরও বেশি টাকা সঞ্চয়ের সুযোগ করে দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা EPFO। যে সকল কর্মীরা এখনও নতুন এবং বর্ধিত পেনশন পদ্ধতি গ্রহণ করেননি, তাঁদের নতুন করে বর্ধিত পেনশন পদ্ধতি গ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে। EPFO-র অধীনস্থ সংস্থা এবং কর্মীর বেসিক বেতনের ১২ শতাংশ বেতন কেটে জমা করা হয়ে থাকে। এর মধ্যে কর্মীর ১২ শতাংশের পুরোটাই জমা পড়ে যায় প্রভিডেন্ট ফান্ডে। কিন্তু সংস্থার যে ১২ শতাংশ টাকা দেয়, তা দুটি ভাগে ভাগ হয়ে যায়। এই ১২ শতাংশের মধ্যে ৮.৩৩ শতাংশ জমা পড়ে পেনশন…
Read More
বিশেষ নজরদারির মধ্য দিয়ে ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা

বিশেষ নজরদারির মধ্য দিয়ে ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা

আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তারই প্রস্তুতি একপ্রকার সম্পন্ন। তবে প্রশ্নপত্র ফাঁস সহ টুকলি রুখতে এবছর বাড়তি পদক্ষেপ নিয়েছে মাধ্যমিক পর্ষদ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলিতে ইনভিজিলেটরের পাশাপাশি থাকবে ফ্লাইং গার্ড। যারা মূলত সন্দেহজনক পরীক্ষার্থীদের ওপর নজরদারি চালাবে। এবছর শিলিগুড়ি শিক্ষা জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ২৩৪ জন। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ হাজার ২৩৯ জন। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই কম। সূত্রের খবর, কোভিড অতিমারির আবহে বহু পড়ুয়া পড়াশোনার পাট চুকিয়েছে। তার জেরেই কমেছে সংখ্যা। এছাড়াও আরও নানাবিধ কারণ রয়েছে পরীক্ষার্থীর সংখ্যা কমার পেছনে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন,…
Read More
শিল্পপতি ও বণিক মহলের সঙ্গে বৈঠক সারলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী

শিল্পপতি ও বণিক মহলের সঙ্গে বৈঠক সারলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী

শিল্পপতি ও বণিক মহলের সঙ্গে শিলিগুড়িতে বৈঠক সারলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বুধবার শিলিগুড়ির মাল্লাগুড়ির একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শিল্পপতিরা। এই বৈঠকে শিল্প সংক্রান্ত বিভিন্ন বিষয় তারা মুখ্য সচিবের সামনে তুলে ধরেন। একইসাথে তাদের নানা সমস্যার কথাও সকলের সামনে তুলে ধরেন। এই সমস্ত বিষয়টি এদিন নথিভুক্ত করা হয় এবং তার ওপর কাজ করা হবে বলে আশ্বাস দেন মুখ্য সচিব। জানা গিয়েছে, উত্তরবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল করিডোর করা হবে।
Read More
সমঝোতা চুক্তি অনুযায়ী আরও বারোটি চিতা আনা হলো ভারতে

সমঝোতা চুক্তি অনুযায়ী আরও বারোটি চিতা আনা হলো ভারতে

ধীরে ধীরে দেশে বাড়ানো হচ্ছে চিতার সংখ্যা। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছিল ৮টি চিতা। নিজের হাতে তাদের কুনো অভয়ারণ্যে ছেড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ভারতে ১২ টি চিতার আগমন ঘটল। দক্ষিণ আফ্রিকা থেকেই তাদের এনে আবার মধ্যপ্রদেশের কুনোর অভয়ারণ্যে ছাড়া হল। পুরনো ৮ টি চিতার সঙ্গে তারা থাকবে সেখানেই। ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমান দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গিয়েছিল। গোয়ালিওর থেকে এয়ারলিফট করে আনা ১২ টি চিতাবাঘকে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ১২ টির মধ্যে ৫ টি চিতা মহিলা এবং বাকি ৭ টি পুরুষ। নতুন চিতাদের আগমনে এখন ভারতে আফ্রিকান চিতার সংখ্যা…
Read More
দেশের প্রায় পঞ্চাশ শতাংশের বেশি বেশি অঞ্চলই ভূমিকম্প-প্রবণ

দেশের প্রায় পঞ্চাশ শতাংশের বেশি বেশি অঞ্চলই ভূমিকম্প-প্রবণ

ভয়ঙ্কর পরিস্থিতি। ভূমিকম্পে গিয়েছে হাজার হাজার প্রান, ছারখার হয়ে গিয়েছে তুরস্ক। ক্রমাগত বেড়ে চলেছে মৃতের সংখ্যা। সম্প্রতি একাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর ভারত৷ কেঁপেছে দক্ষিণবঙ্গের মাটিও৷ দেখা যাচ্ছে, দেশের ৫৯ শতাংশ এলাকাই ভূমিকম্প-প্রবণ৷ দেখা যাচ্ছে ভারতে মোট ১০৭টি জায়গা রয়েছে, যেখানে ভূমিকম্পের প্রবল সম্ভাবনা রয়েছে৷ তথ্য বলছে, দেশের ১১ শতাংশ ভূমিকম্প-প্রবণ অঞ্চল রয়েছে জোন ৫-এ। জোন ৪-এ রয়েছে ১৮ শতাংশ অঞ্চল। আর সবথেকে বেশি ৩০ শতাংশ ভূমিকম্প প্রবণ অঞ্চল রয়েছে জোন ৩-এ। বাদ বাকি রয়েছে জোন ২-এ। অতীতে ভূমিকম্পের ঘটনা ও ভূমির ওঠানামা বা কম্পনের ওপর ভিত্তি করেই এই অঞ্চলগুলিকে ভাগ করা হয়েছে। মাটির তলায় কম্পনের ওপর নজরদারি চালানোর জন্য ১১৫টি জায়গায় পর্যবেক্ষক রয়েছে 'ন্যাশনাল…
Read More
সরকার বাঁচাবে না পার্টি, সেকারনে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী : দীলিপ ঘোষ

সরকার বাঁচাবে না পার্টি, সেকারনে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী : দীলিপ ঘোষ

"সরকার বাঁচাবে না পার্টি, সেকারনে উত্তর থেকে দক্ষিন ছুটে বেড়াচ্ছেন তিনি।" রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শিলিগুড়ি সফর নিয়ে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দীলিপ ঘোষ। জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগদান করতে যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "কেন্দ্রের টাকা সরকারি কর্মচারীদের না দিয়ে সভা করে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। নতুন নতুন স্টেডিয়াম বা খেলার কোনো জায়গা তৈরি না করে মাঠ নষ্ট করে সব মঞ্চ তৈরি করছে এই সরকার। সারা ভারতবর্ষের রাজনীতি পাল্টে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি পাল্টাবে না তা কখনো হয় না, আর পাহাড়ের রাজনীতি সুবিধার রাজনীতি, যেদিকে সুবিধা যেদিকে ক্ষমতা সেদিকে যায়। পাহাড়ের মানুষ ফুটবলের মতো…
Read More
শিলিগুড়িতে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস

শিলিগুড়িতে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস

প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়ে থাকে। সেই মতো এদিন শহর শিলিগুড়িতেও শ্রদ্ধার সাথে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ও শহীদ দিবস। এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিলিগুড়ির বাঘাযতীন ময়দানে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যান সহ ওয়ার্ড কাউন্সিলাররা। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বদের পাশাপাশি শিলিগুড়ির বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, বাংলাবাদী সংগঠনের সদস্যরা এদিন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এপার বাংলা ও ওপার বাংলায় এই দিনটিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে…
Read More
বড় সুখবর রাজ্যগুলির জন্য

বড় সুখবর রাজ্যগুলির জন্য

কেন্দ্র সরকারের তরফে বড় সুখবর রাজ্যগুলির জন্য। বেশ কিছু সময় ধরেই জিএসটির বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যগুলি চাপ বাড়াচ্ছিল কেন্দ্রীয় সরকারের ওপর। অবশেষে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এদিন জিএসটি কাউন্সিলের বৈঠকের পর বড় সুখবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানান, শীঘ্রই জিএসটি বাবদ পাওনা অর্থ মেটানো হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বৈঠক শেষে জানিয়েছেন, আজ পর্যন্ত জিএসটি ক্ষতিপূরণ বাবদ যে অর্থ বকেয়া রয়েছে তা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার কাজ শুরু করবে সরকার। এই অঙ্কটা প্রায় ১৭ হাজার কোটির কাছাকাছি। গত ৫ বছরের যাবতীয় বকেয়া রাজ্যগুলিকে মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। বলাই বাহুল্য, কেন্দ্রের থেকে টাকা বকেয়া আছে বলে…
Read More
শীঘ্রই রাস্তার কাজ শুরুর দাবিতে অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেস

শীঘ্রই রাস্তার কাজ শুরুর দাবিতে অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেস

দীর্ঘ চার বছর ধরে বন্ধ রয়েছে ফুলবাড়ি থেকে জটিয়াকালী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার চারলেনের কাজ। অবিলম্বে কাজ শুরু করার দাবিতে অবস্থান বিক্ষোভে শামিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফুলবাড়ী বাজার এলাকায় অবস্থান বিক্ষোভ সামিল হয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। রাস্তার কাজ বন্ধ থাকার কারণে চরম সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি মানুষদের, নিত্যদিন ঘটছে দূর্ঘটনা। অবিলম্বে রাস্তার কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক সভানেত্রী সুধা সিংহ চ্যাটার্জী,জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশীষ প্রামাণিক, ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ…
Read More
শীত যেতেই চড়ছে পারদ, এখনই তাপমাত্রা ৪০ ডিগ্রি

শীত যেতেই চড়ছে পারদ, এখনই তাপমাত্রা ৪০ ডিগ্রি

সময়ের আগেই উধাও শীত, শীতের মরশুম শেষের আগেই বাড়ছে গরম৷ ফেব্রুয়ারির শুরু থেকেই শীতের অস্তিত্ব নামমাত্র৷ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ৷ তেজ বাড়াচ্ছে সূয্যি মামা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে মাঝ ফেব্রুয়ারিতেই তাপমাত্রা ছুঁল ৪০ ডিগ্রির পারদ৷ গুজরাতের ভুজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা এক কথায় রেকর্ড৷ ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রির পারদ ছুঁয়েছে, এমন পরিস্থিতি গোটা দেশে এই প্রথম। এক হাল রাজস্থান এবং মহারাষ্ট্রেও৷ নয়াদিল্লির মৌসম ভবনের আবহবিদ রাজেন্দ্র জেনামণি জানান, গত বছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে গুজরাতের তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়েছিল। সেই তুলনায় এ বার একমাস আগেই ৪০ পার হয়ে গেল৷ ফেব্রুয়ারের মাঝে গুজরাতের এই তাপমাত্রা বৃদ্ধিতে সিঁদুরে মেঘ…
Read More
বড় খোঁজ মিললো দেশে

বড় খোঁজ মিললো দেশে

দীর্ঘদিন ধরে চলতে থাকা গবেষণার মাঝেই মিললো বড় খোঁজ। দেশের বিদ্যুৎচালিত গাড়ির সংখ্যা বাড়াতে মৌলিক খনিজ পদার্থগুলির চাহিদা দিনদিন বাড়ছে। বড় খবর দিল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তারা জানিয়েছে, এই প্রথম দেশে লিথিয়াম খনির খোঁজ পাওয়া গিয়েছে। তাদের তরফে জানানো হয়, জম্মু ও কাশ্মীরে এই খনির সন্ধান মিলেছে। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই একটি বিবৃতি প্রকাশ করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তারা জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের উত্তরে রেয়াসি জেলায় সালাল-হায়মানা অঞ্চলে এই খনির সন্ধান পাওয়া গিয়েছে যা মোট ৫৯ লক্ষ টন লিথিয়ামের উৎস। সম্প্রতি ৬২তম সেন্ট্রাল‌ জিওলজিক্যাল প্রোগ্ৰামিং বোর্ডের মিটিংয়ে কেন্দ্রের কয়লা ও খনি মন্ত্রকের সেক্রেটারি এই খবর জানান। মূলত বিদ্যুৎচালিত…
Read More
পথের দাবিতে জলপাইগুড়িতে পথ অবরোধ

পথের দাবিতে জলপাইগুড়িতে পথ অবরোধ

পথ অবরোধ জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শিলিগুড়ি রাস্তায় মোহিত নগর ঝাবাড়ী মোর, চৌরঙ্গীমোড় এলাকায় ধুলোর দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। প্রায়শই দুর্ঘটনা লেগেই রয়েছে বলে অভিযোগ। বেশ কয়েক জায়গায় দফায় দফায় পথ অবরোধে শামিল বাসিন্দারা। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে চলে এই অবরোধ। পরে অবশ্য প্রশাসনের আশ্বাসে রাস্তায় জল দেওয়া হলে অবরোধ উঠে যায়। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ধুলোয় জর্জরিত এলাকার বাসিন্দা থেকে দোকানদার নিত্যযাত্রীরা। দ্রুত রাস্তা মেরামতের দাবি বাসিন্দাদের। অতিসত্বর এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বাসিন্দারা বলে জানান। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ।
Read More
শিলিগুড়িতে সেবক মোড়ে হোটেলে আগুন, মৃত এক

শিলিগুড়িতে সেবক মোড়ে হোটেলে আগুন, মৃত এক

গভীর রাতে শিলিগুড়ির সেবক মোড়ের একটি খাবারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। ঘটনায় হোটেলের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও হোটেলের পাশে থাকা আরও বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিলিগুড়ির দমকল কেন্দ্র থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। তবে হোটেলের ভিতরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায়।অন্যদিকে, এই ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও মেয়র পারিষদ মানিক দে।জানা গেছে,…
Read More
রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হতে চলেছে শিক্ষক যৌথমঞ্চ

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হতে চলেছে শিক্ষক যৌথমঞ্চ

জলপাইগুড়ি 12ই জুলাই কমিটির নেতৃত্বে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এক প্রকার বঞ্চনার অভিযোগ তুলে জেলা শাসকের দ্বারস্থ হতে চলেছেন কর্মচারী শিক্ষকদের যৌথমঞ্চ। জলপাইগুড়ি প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে একথা নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝা জানান, রাজ্যের প্রায় ৩১ টি সংগঠন একসঙ্গে এই লড়াইয়ে যোগ দিচ্ছেন, রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং জেলাশাসকের দপ্তরে অনুরুপ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
Read More