India

ব্রাউন সুগার পাচারের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ

ব্রাউন সুগার পাচারের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ

গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বুধবার রাত দশটা নাগাদ নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ীর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম ব্রাউন সুগার সহ এক বৃদ্ধকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের কাছে আগাম গোপন সূত্রে খবর আসায় এদিন ওই এলাকায় অভিযান চালাতেই এই ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃত ওই বৃদ্ধের নাম মনিরুল ইসলাম। তবে এই ব্রাউন সুগার গুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং ও কাকে পাচার করতে যাচ্ছিল তা সমস্ত কিছু তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।
Read More
পুলিশের বেশে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ১

পুলিশের বেশে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ১

পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে শিলিগুড়ির বিধান মার্কেট এলাকা থেকে এক যুবককে ধরল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, পুলিশের পরিচয় দিয়ে দুই যুবক এক ব্যক্তিকে ধরেন এবং সেই ব্যক্তিকে তারা বলে যে, তার ব্যাগে মাদক রয়েছে। এরপর তারা ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়। কিন্তু টাকা নিয়ে পালানোর সময় তাদের মধ্যে এক যুবক ধরা পড়ে যায়। সেই যুবককে আটক করে রেখে পুলিশে খবর দেয় ব্যবসায়ীরা। পরে পানিট্যাঙ্কি ফাড়ির পুলিশ এসে ওই যুবককে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং অপর যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এদিন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা জানান, এই যুবক…
Read More
সমাপ্ত হলো ভারত জোড়ো যাত্রা

সমাপ্ত হলো ভারত জোড়ো যাত্রা

গত বছর শেষে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। আর জম্মু –কাশ্মীরের শ্রীনগরে শেষ হল কংগ্রেসের এই কর্মসূচি। তার শেষদিনে ভাইবোনের এক অন্য ‘ছবি’ দেখল গোটা দেশ। শ্রীনগরে বরফ নিয়ে খেলায় মাতলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। খুনসুটির সেই ভিডিওয় দেখা যাচ্ছে, দুহাতে মুঠো করে বরফ নিয়ে চুপি চুপি প্রিয়াঙ্কার দিকে এগিয়ে যাচ্ছেন রাহুল। তারপর সেই বরফ বোনের মাথাতে ভেঙে দিলেন তিনি। বেশ কিছুক্ষণ ধরে বরফ নিয়ে খুনসুটি করতে দেখা যায় তাঁদের। স্নো-ফাইট শেষে পরে অবশ্য পরস্পরকে জড়িয়েও ধরেন ভাইবোন জুটি। দুষ্টু-মিষ্টি এই ভিডিও নিজেই টুইটারে শেয়ার করেছেন রাহুল। শ্রীনগরের কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কর্মসূচি। এরপর পদযাত্রা পৌঁছয় শ্রীনগরের…
Read More
আদানির জবাবের পাল্টা মার্কিন সংস্থার তরফে

আদানির জবাবের পাল্টা মার্কিন সংস্থার তরফে

উঠতে থাকা সমস্ত অভিযোগ মিথ্যে, এমনই দাবি করছে আদানি গোষ্ঠীর তরফে। কারচুপি করে নিজেদের সংস্থার শেয়ার দর বাড়িয়েছে ভারতের অন্যতম ধনী গৌতম আদানির গোষ্ঠী। এমনই দাবি করেছে আমেরিকার লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা ‘হিন্ডেনবার্গ'। তাঁদের এই অভিযোগ আসতেই পাল্টা বক্তব্য রেখেছে আদানি গোষ্ঠীও। কিন্তু আমেরিকান সংস্থা নিজেদের অবস্থানে অনড় থেকে আদানি গোষ্ঠীর উদ্দেশ্যে বলেছে, জাতীয়তাবাদের নাম করে কারচুপিকে লুকোতে পারা যাবে না। কারচুপি কারচুপিই, তা সে যে-ই করে থাকুক। এই ক্ষেত্রে সংস্থার এও বক্তব্য, নিজেদের সাফল্যকে ভারতের সাফল্যের সঙ্গে গুলিয়ে ফেলেছেন আদানি গোষ্ঠী। তবে আদানি গোষ্ঠীকে নিয়ে কথা বলা যে ভারতের বিরোধিতা নয়, সেটাও স্পষ্ট করে দিয়েছে 'হিন্ডেনবার্গ'। তারা বলছে, ভারতের…
Read More
তৎপরতা তুঙ্গে, আগামী নির্বাচনে এবার জমজমাট লড়াই ত্রিপুরায়

তৎপরতা তুঙ্গে, আগামী নির্বাচনে এবার জমজমাট লড়াই ত্রিপুরায়

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ত্রিপুরা বিধানসভা নির্বাচন নিয়ে বিগত কয়েক মাস ধরেই বেশ চিন্তায় ছিল বিজেপি। কারণ যবে থেকে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন থেকেই ত্রিপুরা মানুষের একাংশ সরকারের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন নানা কারণে। তাই দেরিতে হলেও মুখ্যমন্ত্রী পরিবর্তন করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এই নির্বাচনে বিজেপি লড়ছে মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে। প্রতিটি রাজ্যে নির্বাচনের আগে কতটা ভাল ফলাফল তারা করতে পারে তা নিয়ে অভ্যন্তরীণ সমীক্ষা চালিয়ে থাকে বিজেপি। সেক্ষেত্রে ত্রিপুরার রিপোর্ট তাদের একেবারেই আস্বস্ত করেনি। ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরায় ম্যাজিক সংখ্যা ৩১। সেখানে গত মাসের শেষের দিকে…
Read More
অপেক্ষা নতুন বাজেট পেশের

অপেক্ষা নতুন বাজেট পেশের

বিগত বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে নতুন বাজেট নিয়ে৷ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার৷ আগামী ১ ফেব্রুয়ারি লোকসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সূত্রের খবর, এবারের বাজেটে কেন্দ্রের নজরে থাকবে মধ্যবিত্ত সম্প্রদায়৷ তাঁদের নানাবিধ সুযোগ-সুবিধা দেওয়ার প্রস্তাবগুলি বিবেচনা করছে কেন্দ্র। নির্মলা সীতারমন জানিয়েছেন, তিনি মধ্যবিত্তের পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট সচেতন। তিনি নিজেই মধ্যবিত্ত পরিবার থেকেই এসেছেন৷ তিনি আরও জানা, মোদী সরকার ২৭টি শহরে মেট্রোরেল নেটওয়ার্কের উন্নয়ন এবং ১০০টি স্মার্ট সিটি নির্মাণের পদক্ষেপ করেছে। এরফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলেই আশা করা হচ্ছে। তাঁর কথায়, মধ্যবিত্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। সেই কারণেই মধ্যবিত্তের…
Read More
নতুন বছরে নয়া নামকরণ করা হলো রাষ্ট্রপতি ভবনের গার্ডেনের

নতুন বছরে নয়া নামকরণ করা হলো রাষ্ট্রপতি ভবনের গার্ডেনের

নতুন বছরের শুরুতে নতুন ঘোষণা, কেন্দ্র সরকারের তরফে বদল করা হলো রাষ্ট্রপতি ভবনের গার্ডেনের নাম। রাষ্ট্রপতি ভবনের সজ্জিত মুঘল গার্ডেনের নাম নাম পাল্টে ‘অমৃত উদ্যান’ করল কেন্দ্রীয় সরকার। নতুন নাম পেল মুঘল গার্ডেন৷ ‘অমৃত উদ্যান’-এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী। ৩১ জানুয়ারি থেকে ২৬ মার্চ, এই দু’মাস জনসাধারণের প্রবেশের জন্য খোলা থাকে রাষ্ট্রপতি ভবনের বাগান। এই দু’মাস রাইসিনার বাগানে মরসুমি ফুল ফোটে। সেই বাহারি ফুল দেখতেই ভিড় জমান দূরদূরান্তের মানুষ। পাশাপাশি বিশেষ কিছু মানুষ যাতে সারা বছর এই বাগান দেখতে আসতে পারেন, সেই বিষয়েও ভাবনাচিন্তা করছে মোদী সরকার। বিশেষ ভাবে সক্ষম এবং কৃষকদের এই সুযোগ দেওয়ার হবে পারে বলে জানা যাচ্ছে৷ রাষ্ট্রপতি ভবনে…
Read More
হাসপাতালে ভর্তি ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে ভর্তি ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী

মারাত্মক ঘটনা, বাংলার পড়শি রাজ্য ওড়িশায়। সেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে নিশানা করে গুলি চালানো হয়েছে। গুলি চালিয়েছেন এক অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর। জানা গিয়েছে, একটা বা দুটো নয়, পরপর চার-পাঁচটা গুলি চালানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে। গুলি তাঁর বুকে লেগেছে বলে খবর। আপাতত তাঁকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মন্ত্রীর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে এই কাণ্ড ঘটেছে। একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাশ। গাড়ি থেকে নামার সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলি করার সময় পুলিশের উর্দিতেই ছিলেন ওই সাব-ইনস্পেক্টর। তাই স্বাভাবিকভাবেই রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে…
Read More
সাধারণতন্ত্র দিবসে শ্রমিকদের জন্য বিশেষ আয়োজন

সাধারণতন্ত্র দিবসে শ্রমিকদের জন্য বিশেষ আয়োজন

দু বছর আগেই ঘোষিত হয়েছিল নতুন সংসদ ভবনের। ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবার এই প্রেক্ষিতে সাধারণতন্ত্র দিবসে আমআদমিদের জন্যই করা হল কুচকাওয়াজ দেখার বিশেষ বন্দোবস্ত৷ জানা গিয়েছে, ভারতের নতুন সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তা, কর্তব্য পথ তৈরিতে নিযুক্ত সমস্ত শ্রমিকদের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে আমন্ত্রণ পেয়েছেন সবজি বিক্রেতা, রিকশা চালকরাও৷ সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন তাঁরা৷ সব মিলিয়ে এক হাজার মানুষ এই অনুষ্ঠানে বিশেষ অতিথির সম্মান পাবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত বছরও সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই তালিকায়…
Read More
দিল্লির একাংশে দেখা দিলো ভূমিকম্পের প্রভাব

দিল্লির একাংশে দেখা দিলো ভূমিকম্পের প্রভাব

একের পর এক ভুমিকম্প দেখা দিচ্ছে এই অঞ্চলে। প্রজাতন্ত্র দিবসের আগে আতঙ্ক দেশের রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের একাংশে। তীব্র কম্পন অনুভূত হল সেখানে এবং রিখটার স্কেলে যার মাত্রা প্রায় ৬। দিল্লি তো বটেই, উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদের ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। বিগত কয়েক মাসে একাধিকবার ভূমিকম্পের ঘটনা ঘটেছে এই অঞ্চলে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি'র তরফে জানান হয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল এবং চিন অধিকৃত তিব্বতের সীমান্তে। আর রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.৮। সূত্রের খবর, প্রায় ২৫ সেকেন্ড মতো এই কম্পন অনুভূত হয় এইসব অঞ্চলে। যদিও হতাহতের কোনও খবর আসেনি। তবে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে বলে খবর যা…
Read More
ওয়ার্ড উৎসবের সূচনা হলো অধীর চৌধুরীর উপস্থিতিতে

ওয়ার্ড উৎসবের সূচনা হলো অধীর চৌধুরীর উপস্থিতিতে

শিলিগুড়ি ১৬ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব আনন্দধারা-২০২৩ এর শুভ সূচনা হলো ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্রর জন্ম জয়ন্তীর দিন। এদিন এই ওয়ার্ড উৎসবে অংশগ্রহণ করেন লোকসভার বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রথমে তিনি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। এরপর ওয়ার্ড উৎসবের এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অধীর রঞ্জন চৌধুরী, সঙ্গে ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজয় ঘটক(কালা) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
Read More
কাজ প্রায় শেষের পথে, প্রকাশ্যে এল সংসদ ভবনের অন্দরের ছবি

কাজ প্রায় শেষের পথে, প্রকাশ্যে এল সংসদ ভবনের অন্দরের ছবি

দু বছর আগেই ঘোষিত হয়েছিল নতুন সংসদ ভবনের। ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। নতুন এই সংসদ ভবন তৈরি হয়েছে ৬৫ হাজার বর্গমিটার জুড়ে। এর অফিস কক্ষগুলিতে অত্যাধুনিক সমস্ত ব্যবস্থা থাকবে বলে জানান হয়েছে। এই সংসদ ভবনের লোকসভা হলে মোট আসনের সংখ্যা থাকছে ৮৮৮টি। যৌথ অধিবেশন চলাকালীন ওই হলে ১ হাজার ২৭২ জন সদস্য বসতে পারেন। এদিকে রাজ্যসভা হলের মোট আসন সংখ্যা করা হয়েছে ৩৮৪টি। এছাড়া নতুন সংসদ ভবনে বড় হল ঘর, একটি লাইব্রেরি, গাড়ি রাখার যথেষ্ট জায়গা এবং একাধিক কমিটি কক্ষ রয়েছে। সব ঘরের কিছু কিছু ছবিই প্রকাশ করা হয়েছে। মনে করা…
Read More
নতুন আতঙ্ক দেখা দিচ্ছে জোশীমঠ নিয়ে

নতুন আতঙ্ক দেখা দিচ্ছে জোশীমঠ নিয়ে

উদ্বেগ বেড়ে চলছে পুরো উত্তরাখণ্ড নিয়ে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। দ্রুতগতিতে বসে যাচ্ছে উত্তরাখণ্ডের জোশীমঠ৷ একাধিক রাস্তায় ফাটল থেকে শুরু করে ঘরবাড়ি, হোটেল বসে যাওয়া, সব হয়েছে। বহু পরিবারকে ইতিমধ্যেই অন্যত্র স্থানান্তর করা হয়েছে এবং বিপজ্জনক ইমারতগুলিকে ভেঙে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপাতত তা মনে হচ্ছে না। কারণ ফের সেখানে শুরু হয়েছে প্রবল তুষারপাত এবং বৃষ্টি। গত কয়েকদিনের রিপোর্টে কিছুটা স্বস্তি পাচ্ছিল সকলে কারণে নতুন করে আরও কোনও বাড়ি বা হোটেলে ফাটল দেখা দেয়নি। কিন্তু আবার বৃষ্টি এবং প্রবল তুষারপাত শুরু হওয়ার কারণে আতঙ্কিত হচ্ছে স্থানীয়রা। আবার ভূমিধসের আতঙ্ক ঘিরে ধরছে তাঁদের। জোশীমঠবাসীর আশঙ্কা, তুষারপাত…
Read More
আবারও আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস

আবারও আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস

উদ্বোধন হওয়ার পর থেকেই একের পর এক হামলা চলছে। ফের একবার আক্রান্ত হল বন্দে ভারত এক্সপ্রেস। আর এবারও অভিযুক্ত সেই বিহারই। নিউ জলপাইগুড়ি-হাওড়া শাখায় বন্দে ভারত এক্সপ্রেসে আবার পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর অনুযায়ী, বিহারের কাটিহার জেলায় বলরামপুর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। যদিও এই হামলায় কেউ হতাহত হননি বা জখম হননি তবে ট্রেনের জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মাসেই বাংলায় হাওড়া-নিউ জলপাইগুড়ি শাখায় উদ্বোধন হয় বন্দে ভারত এক্সপ্রেসের। এরপর সেই ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল। এই ইস্যুতে বাংলার শাসক দলকে নিশানা করে পথে নেমেছিল বিজেপি। অভিযোগ করা হয়েছিল যে, তৃণমূলের লোকেরাই এই কাণ্ড ঘটিয়েছে। তার প্রেক্ষিতে গেরুয়া…
Read More