18
Feb
দীর্ঘদিন ধরে চলতে থাকা গবেষণার মাঝেই মিললো বড় খোঁজ। দেশের বিদ্যুৎচালিত গাড়ির সংখ্যা বাড়াতে মৌলিক খনিজ পদার্থগুলির চাহিদা দিনদিন বাড়ছে। বড় খবর দিল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তারা জানিয়েছে, এই প্রথম দেশে লিথিয়াম খনির খোঁজ পাওয়া গিয়েছে। তাদের তরফে জানানো হয়, জম্মু ও কাশ্মীরে এই খনির সন্ধান মিলেছে। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই একটি বিবৃতি প্রকাশ করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তারা জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের উত্তরে রেয়াসি জেলায় সালাল-হায়মানা অঞ্চলে এই খনির সন্ধান পাওয়া গিয়েছে যা মোট ৫৯ লক্ষ টন লিথিয়ামের উৎস। সম্প্রতি ৬২তম সেন্ট্রাল জিওলজিক্যাল প্রোগ্ৰামিং বোর্ডের মিটিংয়ে কেন্দ্রের কয়লা ও খনি মন্ত্রকের সেক্রেটারি এই খবর জানান। মূলত বিদ্যুৎচালিত…
