India

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে

আবার একবার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন তিনি। ফের গুরুতর অসুস্থ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালু প্রসাদ যাদব। জানা যাচ্ছে সম্প্রতি গুরুতর চোট পেয়েছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। চোটের কারণে বিহারের একটি হাসপাতালে লালুকে তড়িঘড়ি ভর্তি করা হয়। কিন্তু তারপরেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালেই লালু প্রসাদ যাদবকে ফের এয়ার অ্যাম্বুলেন্সে করে আনা হচ্ছে দিল্লিতে। জানা যাচ্ছে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করার জন্য লালুকে পাটনা থেকে রাজধানীতে নিয়ে আসা হচ্ছে। লালু প্রসাদের পরিবার সূত্রে খবর, চলতি সপ্তাহের প্রথম দিকে বর্ষীয়ান এই রাজনীতিবিদ সিড়ি থেকে পা পিছলে পড়ে যান এবং তাতেই গুরুতর চোট পান। যে সময় এই দুর্ঘটনা ঘটে সেই সময় বাড়িতেই ছিলেন…
Read More
আজ মুখ্যমন্ত্রীর পদে বসেছেন তিনি, কিন্তু এক সময় ছিলেন অটো চালক

আজ মুখ্যমন্ত্রীর পদে বসেছেন তিনি, কিন্তু এক সময় ছিলেন অটো চালক

বহু টালমাটাল পরিস্থিতির মাঝে সদ্য মাত্রই মুখ্যমন্ত্রীর পদে বসেছেন তিনি। একসময় বাণিজ্যনগরীর রাস্তায় রাস্তায় অটো চালিয়েছেন। দিনভর মাথার ঘাম পায়ে ফেলে তবেই উঠেছে সংসার খরচের জন্য কিছু টাকা। কিন্তু কালেচক্রে মুম্বইয়ের ছাপোসা সেই অটোচালকই আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর চতুর বুদ্ধি এবং কর্মদক্ষতার কাছে হার মেনেছেন স্বয়ং উদ্বব ঠাকরে। স্বামীর এই সাফল্যে তাই খুশিতে আত্মহারা শিন্ডে পত্নী। আর তাই দীর্ঘ রাজনৈতিক উথান পতনের পর্ব কাটিয়ে যখন নিজের বাংলোয় ফিরলেন শিন্ডে, তখন স্বামীকে স্বাগত জানাতে স্ত্রী নিজের হাতে তুলে নিলেন ড্রামের কাঠি। এদিন স্বামীকে আপ্যায়ন করার কোনও ত্রুটি রাখেননি শিন্ডেপত্নী। বিশাল ব্যান্ড পার্টি থেকে শুরু করে, বিপুল জনসমাগম শিন্ডেকে স্বাগত জানাতে হাজির ছিল সব। আর সেই মহাসমারোহেই মনের সুখে…
Read More
সংক্রমণকে রুখতে নতুন পদক্ষেপ কেন্দ্র সরকারের তরফে

সংক্রমণকে রুখতে নতুন পদক্ষেপ কেন্দ্র সরকারের তরফে

কমছে বাড়ছে, বিগত দু বছরের বেশি সময় ধরে এই চলেছে করোনা সংক্রমণের গ্রাফে। ফের দেশজুড়ে শুরু হয়েছে করোনার বাড়বাড়ন্ত। একদিকে যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা, অন্যদিকে তেমনই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা। এমতাবস্থায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুস্টার ডোজের নিয়ম বদল করল কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত করোনার দ্বিতীয় টিকা নেওয়ার ৯ মাস পরে নেওয়া যেত করোনার বুস্টার ডোজ। কিন্তু নতুন গাইডলাইন অনুযায়ী, করোনার দ্বিতীয় টিকা নেওয়ার ৬ মাস পরেই বুস্টার ডোজ নেওয়া যাবে। আজ থেকেই দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকদের উপর লাগু হচ্ছে এই নতুন নিয়ম। এই নতুন নিয়ম প্রসঙ্গে কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে ‘ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশন’ থেকে আসা পরামর্শের ভিত্তিতে…
Read More
রথের চাকায় ফাটল ধরায় অমঙ্গলের ইঙ্গিত মনে করেছে অনেকে

রথের চাকায় ফাটল ধরায় অমঙ্গলের ইঙ্গিত মনে করেছে অনেকে

বিগত দু বছরের করোনা সংক্রমণের আতঙ্ক কাটিয়ে উঠে চলতি বছর নির্দিষ্ট সময়ে আবার আগের মতো করে পালিত হয়েছিল পুরীর রথযাত্রা। কিন্তু রথযাত্রার আবহেই ফের পুরীর জগন্নাথ ধামে বিপত্তি। মাত্র চারদিন আগেই রথে চেপে মাসির বাড়ি গিয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। জানা যাচ্ছে, সেই রথের চাকাতেই মঙ্গলবার সকালে ফাটল দেখা দিয়েছে। এদিন সকালে ভগবান বলরাম এবং দেবী সুভদ্রার রথের চাকাতে ফাটল দেখতে পান মন্দিরের পুরোহিতরা। ফলে মুহূর্তের মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে মন্দির চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রথযাত্রার সপ্তাহে উৎসবের মাঝেই এই ঘটনা একটি অশুভ ইঙ্গিত, এমনটাই মত মন্দিরের পুরোহিত থেকে পূর্ণার্থী সকলেরই। রথযাত্রার উৎসবে এই নিয়ে পরপর দু’বার অঘটন ঘটল। প্রথমে পুরীর গুন্ডিচা মন্দিরে…
Read More
প্রবল বৃষ্টির জেরে প্রায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রে

প্রবল বৃষ্টির জেরে প্রায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রে

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মহারাষ্ট্র। বিগত বেশ কয়েকদিন বড় রকম রাজনৈতিক ডামাডোলের মধ্যে দিয়ে কেটেছে মহারাষ্ট্রের রাজনৈতিক মঞ্চ। একদিকে রাজনৈতিক ডামাডোল, অন্যদিকে ব্যাপক বৃষ্টি। সবে মিলে কার্যত অচল বাণিজ্য নগরী। সোমবারই আস্থা ভোটে জয়ী হয়েছেন একনাথ শিন্ডে। আর তার ঠিক পরের দিন থেকে মুম্বই, পুনে, রায়গর, পালঘরের মতো একাধিক গুরুত্বপূর্ণ শহরে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। মুম্বইসহ মহারাষ্ট্রের একাধিক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, জারি হয়েছে কমলা সতর্কতাও। বৃষ্টিপাতের জেরে জলমগ্ন বাণিজ্যনগরী। ফলে জল যন্ত্রণায় কার্যত নাকাল শহরবাসী। জানা যাচ্ছে ইতিমধ্যেই মুম্বইয়ের নিচু এলাকাগুলিতে জল দাঁড়িয়ে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ যে হারে মুম্বইসহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে তাতে…
Read More
ভিভোর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ

ভিভোর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ

সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে আর্থিক তছরুপের, এই কারণে এবার ইডির নজরে নতুন এক সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির নজরে এবার চীনা মোবাইল নির্মাণকারী সংস্থা ভিভো। ভিভোর দেশজুড়ে মোট ৪৪ টি কার্যালয়ে হানা দেন ইডি আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনও আর্থিক তছরুপের প্রমাণ মিলেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। চলতি বছরের প্রথম থেকেই একের পর এক চিনা সংস্থা দেশের তদন্তকারীদের নজরে এসেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি চিনা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। জানা গিয়েছিল চিনা সংস্থার অফিসগুলির বিরুদ্ধে সম্প্রতি একের পর এক অভিযোগ আসছে যে কারণে তাদের কার্যালয়গুলিতে অভিযান চালানো হচ্ছে। এর আগে আর্থিক অনিয়মের অভিযোগে গত মে মাসেই চিনা সংস্থা শাওমির বিরুদ্ধে তদন্ত চালানো হয়েছিল। এপ্রিল মাসের শেষের দিকে…
Read More
চিন্তা বাড়িয়ে আবার বাড়লো রান্নার গ্যাসের দাম

চিন্তা বাড়িয়ে আবার বাড়লো রান্নার গ্যাসের দাম

প্রতিনিয়ত মধ্যবিত্তদের ওপর চাপ বাড়ছে অর্থৈনৈতিক দিক থেকে। বাড়তে থাকা বাজার দরের মাঝে ফের বাড়লো চিন্তা। আবার বাড়ল রান্নার গ্যাসের দাম৷ কোপ পড়ল মধ্যবিত্তের হেঁশেলে৷ এক ধাক্কায় ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার৷ নতুন করে গ্যাসের দাম বাড়ায় মাথায় হাত আমআদমির৷ বুধবার থেকে নতুন দাম ধার্য করা হয়েছে৷ নতুন দরে দিল্লিতে রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য গুণতে হবে ১,০৫৩ টাকা৷ মুম্বইয়ে দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৫২.৫০ টাকা৷কলকাতায় গার্হস্থ্য সিলিন্ডারের দাম পড়বে ১,০৭৯ টাকা। এই নিয়ে গত দু’মাসে তিন বার বাড়ল রান্নার গ্যাসের দাম। গত ৭ মে ৫০ টাকা বাড়ানো হয়েছিল ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের…
Read More
খারিজ হলো আবেদন প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবেদন

খারিজ হলো আবেদন প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবেদন

খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী। দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিমকোর্টেও জোর ধাক্কা খেলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সম্প্রতি মহারাষ্ট্র ১৬ জন বিক্ষুব্ধ বিধায়কের দল থেকে সাসপেন্ড করার যে আর্জি নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেই আর্জিও খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। উল্লেখ্য, উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই ১৬ জন বিক্ষুব্ধ বিধায়কের দল থেকে সাসপেন্ড করার আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়। সেক্ষেত্রে শিন্ডে এবং বিরোধী বিধায়কদের বিরুদ্ধে সেনাপ্রধান হুইপ জারি করে সাসপেনশন মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন। শিন্ডের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি দেশের সংবিধানের ১০ নম্বর সিডিউল ভঙ্গ করছেন। এক্ষেত্রে বলে রাখা…
Read More
বিপত্তি মাঝ আকাশে, প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে

বিপত্তি মাঝ আকাশে, প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে

ফের আবার ক্ষোভের মুখে দেশের প্রধানমন্ত্রী। কড়া নিরাপত্তার মাঝেও মাঝ আকাশে ঘটলো বিপত্তি। তার ফলে প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিয়ে। কারণ তাঁর চপার আকাশে উড়তেই তার আশেপাশে দেখা গেল 'কালো বেলুন'! এই ঘটনায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে, উঠেছে একাধিক প্রশ্ন। সাধারণত প্রোটোকল অনুযায়ী, দেশের প্রধানমন্ত্রীর চপার যেখানে নামে, সেটাই 'নো ফ্লাইং জোন' করে দেওয়া হয়। কিন্তু ওড়ানো তো দূর, ছাতা পর্যন্ত খোলা যায় না। সেই জায়গায় কালো বেলুন ওড়ানো হল কী করে তা নিয়ে হতবাক সকলে। এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে বিজেপির তরফ থেকে কংগ্রেসকে দায়ি করা হচ্ছে। কারণ যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখানে বেশ…
Read More
আগামী সোমবার আস্থা ভোটে জেতাই হলো নতুন মুখ্যমন্ত্রীর প্রধান পরীক্ষা

আগামী সোমবার আস্থা ভোটে জেতাই হলো নতুন মুখ্যমন্ত্রীর প্রধান পরীক্ষা

বহু প্রশ্নের মুখে ছিলো মহারাষ্ট্র সরকার। টালমাটাল পরিস্থিতির মাঝে সব জল্পনার অবসান ঘটিয়ে, অল্প সময়ের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদ হাসিল করেছেন তিনি। বৃহস্পতিবারই মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে। মাত্র কয়েক দিনের মধ্যেই মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির মোড় তিনি ঘুরিয়ে দিয়েছেন প্রায় একা হাতেই। কিন্তু এখনও তাঁর অনেক পরীক্ষা বাকি আছে। আগামী সোমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর 'প্রথম পরীক্ষা' দেবেন তিনি। নিজের সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে শিন্ডেকে। আসলে ৪ জুলাই অনুষ্ঠিত হবে আস্থা ভোট। সেখানেই সব ফয়সালা হবে। ৩ এবং ৪ জুলাই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে মহারাষ্ট্র বিধানসভায়। ৩ জুলাই বিধানসভার স্পিকার নির্বাচন হবে এবং পরের দিন আস্থা ভোট। সেই…
Read More
পেট্রল ডিজেলের দাম নিয়ন্ত্রনে রাখতে নতুন উদ্যোগ

পেট্রল ডিজেলের দাম নিয়ন্ত্রনে রাখতে নতুন উদ্যোগ

প্রতিনিয়ত বেড়ে চলছে পেট্রল ডিজেলের দাম। এবার এই দাম নিয়ন্ত্রনেই নতুন উদ্যোগ কেন্দ্র সরকারের তরফে। পেট্রল, ডিজেল, এটিএফ, ক্রুড ওয়েল মিলিয়ে জ্বালানি রফতানিতে শুল্ক বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞদের অনুমান, দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার জন্যই নরেন্দ্র মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, লিটার প্রতি পেট্রোলে শুল্ক বৃদ্ধি করা হয়েছে ৫ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে তা করা হয়েছে ১২ টাকা। এটিএফ-এর ক্ষেত্রে রফতানি শুল্ক বেড়েছে ৬ টাকা। দেশের বাজারে যাতে জ্বালানির পরিমাণ কোনও ভাবেই কমে না যায়, স্টক যাতে বজায় থাকে তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তেল সংস্থাগুলিকে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যে কোম্পানিগুলি বাইরে থেকে…
Read More
ভুল মন্তব্যেই দেশজুড়ে তোলপাড়, নূপুরের ক্ষমা চাওয়া উচিত

ভুল মন্তব্যেই দেশজুড়ে তোলপাড়, নূপুরের ক্ষমা চাওয়া উচিত

তার এক ভুল মন্তব্যেই দেশজুড়ে শুরু হয় তোলপাড়। গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মার। যে অশান্তির ঘটনা ঘটেছে তার জন্য তিনিই দায়ি। এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। দেশের শীর্ষ আদালতের বক্তব্য, নূপুর শর্মা যে যে মন্তব্য করেছেন তা করা সমীচিন হয়নি। একজন আইনজীবী হয়ে যে কথা বলেছেন তা লজ্জার। তাই তাঁর উচিত এই মুহূর্তে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া। এক সাংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়ে হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে ফেলেন নূপুর শর্মা। তাঁর সেই মন্তব্যের পর দেশজুড়ে তুমূল হইচই শুরু হয়। রাজ্যে রাজ্যে ব্যাপক বিক্ষোভ হয়। রাস্তায় অবরোধ করা থেকে শুরু করে ট্রেন ভাঙচুর, হিন্দু-মুসলিম বিবাদ…
Read More
কেমন ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের শুরু

কেমন ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের শুরু

টালমাটাল পরিস্থিতির অবসান ঘটিয়ে ঘোষণার পরেই শপথ গ্রহণ করেছেন নতুন মুখ্যমন্ত্রী শিবসেনা নেতা একনাথ শিন্ডে। প্রাক্তন হলেন উদ্ধব ঠাকরে৷ কেমন ছিল তার জীবনের শুরুটা? ফটোগ্রাফির ছাত্র থেকে মহারাষ্ট্রের মসনদ৷ দীর্ঘ এই সফরে বহু চড়াই-উতরাই এসেছে৷ এক সময় বাবার প্রতিপত্তির ছায়ায় কোথায় যেন হারিয়েই গিয়েছিল তাঁর অস্তিত্ব৷ কিন্তু, ২০১৯ সালে শিবাজি পার্কে মারাঠি ভাষায় শপথবাক্য পাঠ করে মহারাষ্ট্রের ইতিহাসে শিবসেনার উত্থানের নতুন কাহিনি শুরু করেন বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে৷ রাজ্য শাসনের গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শিবসেনা সুপ্রিমো৷ ১৯৬০ সালে মুম্বইয়ে জন্ম উদ্ধবের৷ মুম্বইয়েই বেড়ে ওঠা তাঁর। বালমোহন বিদ্যামন্দির থেকে স্কুলের পাঠ শেষ করে জেজে স্কুল অব আর্টস থেকে…
Read More
নতুন রেকর্ড, পনেরোটি আন্তর্জাতিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী

নতুন রেকর্ড, পনেরোটি আন্তর্জাতিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী

কথা চলতি সফরের শুরুতেই বিদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী। এবার আবার নতুন রেকর্ড করলেন প্রধানমন্ত্রী। একনাগাড়ে পনেরোটি আন্তর্জাতিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী। কর্মঠ এবং পরিশ্রমী হিসেবে দেশে তো বটেই বিদেশেও যথেষ্ট নাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একের পর এক সফর, সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, জনসভা করা কার্যত কোনো ব্যাপারই নয় তাঁর কাছে। মূলত সেই কারণেই কর্মঠ এই প্রধানমন্ত্রীর নানা কর্মকাণ্ডের কথা প্রায়শই খবরের শিরোনামে আসে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৬০ ঘন্টায় দুই দেশে সফরের পাশাপাশি কমপক্ষে ১৫ টি আন্তর্জাতিক বৈঠক করেছেন বলে খবর। কার্যত চোখের নিমেষেই তিনি জার্মানি এবং সংযুক্ত আরব আমিরশাহী ঘুরে বুধবার সকালে দেশে ফিরেছেন। এর মধ্যেই আবার জার্মানিতে জি৭ সম্মেলনে যোগ দিয়ে মার্কিন…
Read More