India

পিকেকে মাত দিতে এবার রাজনীতিতে সুনীল

পিকেকে মাত দিতে এবার রাজনীতিতে সুনীল

লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচন ৷ আগামী লোক সভা নির্বাচন এর দিকে পাখির চোখ করে রয়েছে প্রতিটি দল ৷ ভোট কুশলী প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে৷ শেষ পর্যন্ত অবশ্য কংগ্রেসের হাত ধরেননি পিকে৷ এই অবস্থায় ’২৪-এর মহারণে তরী পাড় করতে পিকে’রই প্রাক্তন সতীর্থ সুনীল কানুগোপালের উপর ভরসা রাখলেন কংগ্রেস হাইকমান্ড৷ তাঁর হাতেই ২০২৪-এর লোকসভা নির্বাচনের রণকৌশল তৈরির দায়িত্ব সঁপলেন সোনিয়া গান্ধী৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে কংগ্রেস। ইতিমধ্যেই ‘টাস্ক ফোর্স-২০২৪’ গঠন করেছেন সোনিয়া। আট জনের এই কমিটিতে রয়েছেন পি চিদম্বরম, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, জয়রাম রমেশ, রণদীপ সিং সুরজেওয়ালার মতো প্রথম সারির নেতারা৷ এই নামগুলো অবশ্য…
Read More
সতর্কতা জারি হলো সাত রাজ্যে

সতর্কতা জারি হলো সাত রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে আবার সক্রিয়তা বাড়ছে জঙ্গিদের। নানা রকম হুমকি মিলছে তাদের তরফে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং চিন থেকে জঙ্গি হামলার ভয় থেকেই যায়। সেই নিয়ে সর্বদা সতর্ক থাকে দেশের গোয়েন্দা মহল। কিন্তু এবার এই দুই দেশ নয়, প্রতিবেশী বাংলাদেশ থেকে এল সন্ত্রাসের ইঙ্গিত। সেই কারণে বাংলা সহ মোট সাতটি রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আসলে বাংলাদেশের জামাত জঙ্গি গোষ্ঠী নিয়ে চিন্তায় রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, বাংলা-সহ সীমান্তবর্তী চার রাজ্যকে জামাত জঙ্গিরা করিডর হিসাবে ব্যবহার করছে। গোয়েন্দাদের কাছে এই খবর আসতেই তারা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। তারপরেই বাংলা তো বটেই অসম, ত্রিপুরা, মেঘালয় সহ একাধিক রাজ্যকে সতর্ক…
Read More
বাড়তে থাকে সংক্রমণের পরিস্থিতিতে সতর্ক অবলম্বন করতে মাঙ্কিপক্স নিয়ে আইসোলেশনে নির্দেশ

বাড়তে থাকে সংক্রমণের পরিস্থিতিতে সতর্ক অবলম্বন করতে মাঙ্কিপক্স নিয়ে আইসোলেশনে নির্দেশ

করোনা সংক্রমণের পরিস্থিতি স্থিতিশীল না হতেই নতুন আতঙ্ক। নতুন করে মাঙ্কিপক্স তিনটে দেশে ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু মহামারী বলে ঘোষণা করেনি। হুয়ের তরফে জানানো হয়েছে, বিদেশ যাত্রার ইতিহাস না থাকলে এখনই আতঙ্কের কোনও কারণ নেই। সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন হুয়ের আধিকারিকরা। এরপরেই সাবধনতা অবলম্বন করতে শুরু করেছে তামিলনাড়ু সরকার। তামিলনাড়ু সরকারকে সমস্ত জেলা শাসকদের নির্দেশ দিয়েছে, মাঙ্কি পক্স ধরা পড়েছে এমন দেশ থেকে ফিরলে আইসোলেশনে থাকতে হবে। তাঁর ওপর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। তামিলনাড়ুর স্বাস্থ্য সচিব মুখ্য সচিব ডা: জে রাধাকৃষ্ণণ বলেন, যাঁদের মধ্যে মাঙ্কি পক্সের নূন্যতম উপসর্গ দেখতে পাওয়া যাবে, তাঁদের রাজ্যের নির্দিষ্ট স্বাস্থ্য…
Read More
ফাঁস হলো দাউদের অবস্থান

ফাঁস হলো দাউদের অবস্থান

অন্ধকার জগতের বাদশা তিনি। বহু বছর আগেই দেশ ছেড়ে পালিয়েছে সে৷ তার নাগাল পেতে বহু চেষ্টা চালিয়েছে পুলিশ, কিন্তু মেলেনি হদিশ৷ ঠিক কোথায় আছে অন্ধকার জগতের কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম? শুধু ভারত নয়, এই প্রশ্ন রয়েছে গোটা বিশ্বেই। এবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট-এর কাছে দাউদের অবস্থান ফাঁস করল তারই এক আত্মীয়৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দাউদের বোন হাসিনা পার্কারের ছেলে অর্থাৎ দাউদের ভাগ্নে আলিশা পার্কার ইডি অফিসারদের জন্য জানিয়েছেন, বর্তমানে পাকিস্তানের করাচিতে রয়েছে দাউদ। সেই সঙ্গে পার্কার ইডি-কে এটাও জানিয়েছেন যে, তিনি বা তাঁর পরিবার কেউই দাউদের সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখেন না। তবে দাউদের স্ত্রী মহাজাবিন পরবের সময় তাঁর স্ত্রী…
Read More
দুর্নীতির কারণে সরাতে হলো স্বাস্থ্যমন্ত্রীকে

দুর্নীতির কারণে সরাতে হলো স্বাস্থ্যমন্ত্রীকে

দুর্নীতির অভিযোগের কারণে ছাড়তে হলো মন্ত্রিত্ব পদ। ক্ষমতায় আসার আগেই ঘোষণা করেছিলেন রাজ্যকে করে তুলবেন দুর্নীতিমুক্ত। আর সেই কথা রাখতেই এবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে অপসারণ করলেন পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। জানা যাচ্ছে পাঞ্জাবে আপ সরকার গঠনের পরেই দুর্নীতির অভিযোগ ওঠে পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলার বিরুদ্ধে। সেই দুর্নীতির কথা প্রকাশ্যে আসতেই অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তদন্তের রিপোর্টেই সম্প্রতি প্রমাণিত হয়েছে যে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির অভিযোগই সত্যি। আর তারপরেই স্বাস্থ্যমন্ত্রীকে ক্যাবিনেট তথা মন্ত্রিত্ব থেকেই অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁর নির্দেশ মেনেই স্বাস্থ্যমন্ত্রীকে তাঁর ক্ষমতা থেকে অপসারণ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই…
Read More
আচমকাই আবহাওয়ার পরিবর্তন ঘটায় বন্ধ হলো কেদারনাথ যাত্রা

আচমকাই আবহাওয়ার পরিবর্তন ঘটায় বন্ধ হলো কেদারনাথ যাত্রা

বাড়তে থাকা করোনা সংক্রমণ কালে বন্ধ করা হয়েছিল সব কিছু। ক্রমাগত সংক্রমন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার খুলতে শুরু করে। এই পরিস্থিতিতে করোনাকালে প্রায় দুই বছর বন্ধ থাকার পর চলতি বছরেরই অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ ৩ মে খুলেছিল চারধামের দরজা। পরপর দু'বছর চারধাম দর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি থাকার পর চলতি বছরেই তীর্থযাত্রার অনুমতি দেওয়া হয়েছিল দর্শনার্থীদের। কিন্তু যাত্রা শুরুর পর থেকেই একের পর এক অঘটন। প্রথমে তীর্থযাত্রায় অস্বাভাবিক হারে মৃত্যুহার বৃদ্ধি পাওয়া, আর এবার প্রাকৃতিক দুর্যোগ। জানা যাচ্ছে, কেদারনাথ যাওয়ার পথে প্রবল বর্ষণ শুরু হয়েছে। আর তার জেরেই দুর্ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ যাত্রা। এমনকি ওই পার্বত্য এলাকায় জারি করা হয়েছে…
Read More
শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সিধুকে

শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সিধুকে

সদ্য মাত্রই পরিচয় বদলেছে তার। খেলোয়াড় থেকে রাজনীতিবিদ সেখান থেকে, এই মুহূর্তে জেলের কয়েদি। এক বছরের সাজা হয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর। ২০ মে তিনি পাতিয়ালা আদালতে আত্মসমর্থন করেন। সোমবার তাঁকে জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জেলের মধ্যে দুদিন কাটিয়ে দিলেও এখনও পর্যন্ত কোনও খাবার খাননি। সেই কারণেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাতিয়ালা জেল সূত্রে খবর, নিয়মিত তাঁকে যে ওষুধ গুলো খেতে হয়, তা তিনি খেয়েছেন। তবে দুই দিন তিনি কোনো খাবার মুখে তোলেননি। যার ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পাতিয়ালা জেল সূত্রে জানানো হয়েছে, সেই কারণেই তাঁকে হাসপাতালে…
Read More
কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে মাঙ্কিপক্স

কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে মাঙ্কিপক্স

বিগত দু বছরের বেশি সময় ধরে দেশে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ। আশঙ্কা জাগছে আগামী কয়েক মাসের মধ্যেই দেখা দিতে পারে সংক্রমণের তৃতীয় ঢেউয়। এই দুশ্চিন্তাকর পরিস্থিতির মাঝেই আবার নতুন ভয় জাগছে মাঙ্কিপক্স নিয়ে। এবার বিশ্ব জুড়ে নতুন আতঙ্কের নাম 'মাঙ্কিপক্স'। ইতিমধ্যেই আমেরিকা সহ ইউরোপের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে এই রোগ। শেষ ১০ দিনে ১২ দেশে হানা দিয়েছে এই ভাইরাস, আক্রান্ত হয়েছে ৯২ জন। কিন্তু এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসেনি। এটাই আপাতত স্বস্তি দিচ্ছে। কিন্তু এই রোগের কারণে কি মৃত্যু হতে পারে? কতটা ভয়ের হয়ে উঠতে পারে এই অসুখ? এই সব প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে সকলকে। গবেষণা বলছে,…
Read More
কেন্দ্র সরকারের নির্দেশে শুরু হলো কুতুব মিনারে খনন কার্য

কেন্দ্র সরকারের নির্দেশে শুরু হলো কুতুব মিনারে খনন কার্য

দেশে এই মুহূর্তে বিতর্ক চলছে কুতুব মিনার নিয়ে। বিতর্কিত এই সময়ের মাঝেই কেন্দ্র সরকারের তরফে এলো নতুন নির্দেশিকা। কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত জ্ঞানবাপী মসজিদের বিতর্ক নিয়ে যখন একটু একটু করে চড়ছে উত্তেজনার পারদ, তখনই প্রকাশ্যে এল কুতুব মিনার নিয়ে কেন্দ্রের নির্দেশ। সাম্প্রতিক খবর অনুসারে জানা যাচ্ছে, কুতুব মিনার অঞ্চলের মাটি খোঁড়ার কাজ শুরু করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। শনিবারই ওই অঞ্চল পরিদর্শনে যান সংস্কৃতি মন্ত্রকের সচিব গোবিন্দ মোহনসহ ১২ জনের একটি বিশেষ দল। জানা যাচ্ছে, পরিদর্শন শেষে তথ্যসচিব ওই এলাকার মাটি খোঁড়ার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ওই চত্বরে যেসব মূর্তি পাওয়া গেছে তারও আইকনোগ্রফি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।…
Read More
বদলে গেছে পরিচয় এখন তিনি কয়েদি নম্বর ২৪১৩৮৩

বদলে গেছে পরিচয় এখন তিনি কয়েদি নম্বর ২৪১৩৮৩

পরিস্থিতির সাথে সাথে বদলে গেলো পরিচয়। সুপ্রিম কোর্ট এক বছরের জেল হাজতের সাজা শুনিয়েছে পঞ্জাবের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজোৎ সিং সিধুকে। এই রায় ঘোষণার পরেই আত্মসমর্পণ করেন সিধু। এরপর থেকেই তাঁর ঠিকানা হয়েছে পাটিয়ালা জেলের সাত নম্বর ব্যারাক। কিন্তু জানা গিয়েছে, জেলযাত্রার প্রথম দিন কিছুই খাননি সিধু, তাঁকে শুতে হচ্ছে সিমেন্টের চাতালে গদি পেতে। এটাই তাঁর বিছানা। সিধুর সঙ্গে আছেন তাঁর অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ শিরোমণি অকালি দলের নেতা বিক্রম সিংহ মাজিথিয়া। একটি মাদক মামলায় তিনিও বন্দি পাটিয়ালা জেলে। এক সময় ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নভজ্যোত সিং সিধু। ওপেনিং ব্যাটার সিধু এক সময় ছিলেন…
Read More
দীর্ঘ সময় বাদে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল

দীর্ঘ সময় বাদে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ করা হয়েছিল বেশ কিছু পরিষেবা। ধীরে ধীরে এই পরিস্থিতি ঠিক হওয়ায় চালু করা হয়েছে সব কিছু। এই করোনা আবহে দীর্ঘ দিন বন্ধ ছিল ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ৷ ২৬ মাস পর ফের চালু হচ্ছে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস৷ আগামী ২৯ মে থেকেই এই দুই ট্রেনের যাত্রা শুরু হবে বলে রেল মন্ত্রক সূত্রে খবর৷ ১ জুন থেকে নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেসও নতুন করে যাত্রা শুরু করবে বলে রেন্ত্র মন্ত্রক সূত্রে খবর। ২০০৮ সালে বাংলা নবর্ষের দিনে প্রথম ভারত-বাংলাদেশ যাত্রিবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল৷ কিন্তু, ২০২০ সালে কোভিড সংক্রমণ মাথাচাড়া দিতেই ওই…
Read More
অবশেষে একত্রিশ বছর পর মিলল মুক্তি

অবশেষে একত্রিশ বছর পর মিলল মুক্তি

এক দু বছর নয় প্রায় একত্রিশটা বছর৷ অবশেষে মিলল মুক্তি৷ প্রায় একত্রিশ বছর পর জেল খাটার পর মুক্তি পেল রাজীব গান্ধী হত্যা মামলায় দোষী সাব্যস্ত এ জি পেরারিভালান। প্রথমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল৷ পরে সাজা লাঘব হয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। ৩১ বছর জেলে থাকার পর বুধবার সুপ্রিম কোর্টের রায়ে মুক্তি পেল সে৷ সুপ্রিম কোর্টের আজকের এই রায় রাজীব হত্যা মাললার আরও ছয় অপরাধীর মুক্তির পথ প্রশস্ত করে দিল। যাদের মধ্যে রয়েছে নালিনী শ্রীধরন এবং তার স্বামী মুরুগনও। ১৯৯১ সালে রাজীব গান্ধীকে হত্যা করা হয়৷ সেই সময় এ জি পেরারিভালানের বয়স ছিল মাত্র ১৯ বছর। সে রাজীব গান্ধী হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে…
Read More
দেশ জুড়ে নতুন আশঙ্কা

দেশ জুড়ে নতুন আশঙ্কা

একে করোনা সংক্রমণ, অন্যদিকে বাড়তে থাকা মূল্য বৃদ্ধিএরই মাঝে আশঙ্কা বাড়ছে নতুন সংকটের।  বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে বড় সঙ্কট তৈরি করবে শীঘ্রই। আবার এই রকম একটি পরিস্থিতির সম্মুখীন হতে হবে দেশের মানুষকে। এমনই সতর্কবার্তা ইতিমধ্যেই চলে এসেছে। আগামী দু'মাসের মধ্যে অর্থাৎ জুলাই মাস নাগাদ এই সঙ্কট হতে পারে দেশজুড়ে। তাই এই আবহে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক কয়লা আমদানির ওপর জোর দেওয়ার পরিকল্পনা করছে বলেই জানা গিয়েছে। বিদ্যুৎ সঙ্কট যদি সৃষ্টি হয় তবে যে রাজ্যে তা হবে সেই রাজ্যের প্রশাসন তার জন্য দায়ি থাকবে বলে কেন্দ্র এখনই স্পষ্ট করে দিয়েছে। কারণ বলা হচ্ছে, বেশিরভাগ রাজ্যগুলি বরাদ্দকৃত কয়লা উত্তোলনে বিলম্ব করেছে।…
Read More
সংক্ৰমণ মুক্ত হয়েও থেকে যাচ্ছে লক্ষ্যণ

সংক্ৰমণ মুক্ত হয়েও থেকে যাচ্ছে লক্ষ্যণ

বিগত দু বছরের বেশি সময় করোনা সংক্রমণের তান্ডব চলছে দেশে। এই সংক্রমণে আক্রান্ত হয়েছে কয়েক লক্ষ্য লক্ষ্য মানুষ। সংক্রমণের দু'বছর পরেও করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের শরীরে থাকছে করোনার যে কোনও একটি উপসর্গ, করোনা নিয়ে প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে এমনটাই জানাচ্ছে বিশেষজ্ঞ মহল। দেশ তথা বিশ্বে এই মারন ভাইরাস থাবা বসিয়েছে আজ থেকে প্রায় আড়াই বছর আগে। ইতিমধ্যেই বিশ্বের কয়েক কোটি মানুষ এই সংক্রামক ভাইরাসের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে অনেককেই হার মানতে হয়েছে জীবন যুদ্ধে, আবার অনেকে মনের জোরে এবং চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় কাটিয়ে উঠেছে এই মারণ বিপদ। কিন্তু ল্যানসেটের সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, আদতে খালি চোখে আমরা যেভাবে করোনাকে দেখতে পাচ্ছি এই ভাইরাস তার থেকেও কয়েক গুণ ভয়ঙ্কর।…
Read More