17
Jun
চলতি মাসেই হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন। এবার এই নির্বাচনের জন্য চিন্তা ভাবনা শুরু করছে গেরুয়া শিবিরও। রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মতভাবে প্রার্থী দেওয়া যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা করছে বিজেপি। বিষয়টি নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা শুরু করেছে তারা। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করে দিয়েছেন। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গেকে ফোন করেছেন তিনি। কংগ্রেসের মতামত জানতে চেয়েছেন রাজনাথ। তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছেন রাজনাথ। ইতিমধ্যেই মল্লিকার্জুনকে রাজনাথ সিং জানিয়েছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের মতামত জানতে চান। সেই জন্যেই তাঁকে ফোন করেছেন তিনি। তখন মল্লিকার্জুন পাল্টা জানতে চান…
