11
Feb
বদল করা হলো বেশ কিছু নিয়ম, আজ অর্থাৎ শনিবার থেকে কলকাতা শহরের বেশ কিছু রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ। রবিবার শহরে রয়েছে হাফ ম্যারাথন যা আয়োজন করছে কলকাতা পুলিশ। সেই কারণেই গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আনা হবে। আজ রাত থেকেই কলকাতার একাধিক রাস্তায় কড়াকড়ি শুরু হচ্ছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, শনিবার রেড রোডের উত্তর এবং দক্ষিণমুখী রাস্তা বন্ধ থাকবে। এদিকে আজ রাত ১২টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এজেসি বোস রোড ফ্লাইওভার, মা ফ্লাইওভারের পূর্ব এবং পশ্চিমমুখী রাস্তা বন্ধ থাকবে। আগে থেকে বন্ধ করা না হলেও দরকারে পূর্বমুখী এজেসি বোস রোডে যান নিয়ন্ত্রণ করা হবে রবিবার…
