09
Feb
মামলা চলাকালীন হাইকোর্ট চত্বরে ধুন্ধুমার পরিস্থিতিকে কেন্দ্র করে দায়ের হয়েছিল মামলা। এই মামলার শুনানি হল বৃহত্তর বেঞ্চে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার এবং তাঁর এজলাসের বাইরে বিক্ষোভ, বয়কটের মামলার ইস্যুর শুনানিতে এজলাসের বাইরে কী ঘটনা ঘটেছিল তার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। এই ফুটেজ দেখেই যারা ১৩ নম্বর এজলাস চলতে বাধা দিয়েছিল তাদের চিহ্নিত করা হবে এবং তাদের নাম বৃহত্তর বেঞ্চে জমা দিতে হবে। এই বৃহত্তর বেঞ্চের নির্দেশ অনুযায়ী, রাজ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, হাইকোর্ট বার লাইব্রেরী, ইনকর্পোরেট ল সোসাইটি এবং অ্যাডভোকেট জেনারেলকে এজলাসের ভিডিও ফুটেজের কপি জমা দেবে। তারাই…
