Kolkata

নাগালের বাইরে যাচ্ছে মাংসের দাম

নাগালের বাইরে যাচ্ছে মাংসের দাম

একে করোনা সংক্রমণ পরিস্থিতি, তার মধ্যে ঊর্ধ্বমুখী বাজার দর নাজেহাল পরিস্থিতি বঙ্গবাসীর। এই মুহূর্তে সপ্তাহ শেষের ঠিক আগেই আগুনের দামে বাজারে বিক্রি হচ্ছে মুরগির মাংস। দাম বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে আগামী রবিবারের দুপুরে পাতে মাংস পড়বে কিনা সেই চিন্তাতেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। চলতি সপ্তাহের প্রথম থেকেই আকাশছোঁয়া দরে বিক্রি হয়েছে মুরগির মাংস। বাজারের বাকি জিনিসের অগ্নিমূল্য দামের সঙ্গে পাল্লা দিয়ে চিকেনও চলতি সপ্তাহের প্রথমেই পৌঁছে যায় আড়াইশো টাকা প্রতি কেজিতে। পরে কলকাতার বিভিন্ন বাজারে ২৭০ টাকা প্রতি কেজিতেও বিক্রি হতে শুরু করে মুরগির মাংস। বর্তমানে এক এক জায়গায় এক এক দরে বিক্রি হচ্ছে মুরগির মাংস। বতবে সেক্ষেত্রে কোনওটাই আড়াইশোর কম নয়। পরিস্থিতি এমনই…
Read More
আতঙ্কের সৃষ্টি হলো বৌবাজারে

আতঙ্কের সৃষ্টি হলো বৌবাজারে

চলছে মেট্রোর কাজ। কাজ চলাকালীনই দেখা দিলো আতঙ্ক৷ ফের দুর্গা পাতুরি লেনের একাধিক বাড়িতে ফাটল। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় মেট্রো রেলের কাজ চলাকালীন। আতঙ্কে ঘর ছাড়ে বহু পরিবার৷ প্রায় আড়াই বছর পর ফের বৌবাজারকে গ্রাস করল আতঙ্ক। বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরেই ফাটল ধরছিল বাড়ির দেওয়ালে। এদিন পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে৷ মেঝেতেও ফাটল দেখা যায়। প্রাণভয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। ফাটল দেখা গিয়েছে রাস্তাতেও৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মেট্রো আধিকারিকরা। গিয়েছেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। বিশ্বরূপ জানান, কমপক্ষে ৮-১০টি বাড়িতে ফাটল ধরেছে৷ পর পর বাড়িতে ফাটল ধরতেই মেট্রোর কাজ…
Read More
স্বস্তি পেলেন অভিষেক

স্বস্তি পেলেন অভিষেক

বিগত কদিন আগেই তার স্ত্রী রুজিরার নামে গ্রেফতারি পরোয়ানার কথা জানানো হয়েছিল৷ অস্বস্তিকর এই পরিস্থিতির মাঝেই সুপ্রিম কোর্টের মন্তব্যে স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কয়লা পাচার মামলায় এর আগে একাধিক বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ তলব করা হয়েছে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও৷ যদিও তিনি এখনও পর্যন্ত হাজিরা দেননি৷ বরং অভিষেক বারবার আর্জি জানিয়েছেন তাঁকে এবং তাঁর স্ত্রীকে যেন কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয়৷ কিন্তু, সেই আবেদনে সাড়া দেয়নি ইডি৷ তদন্তকারী অফিসারদের দাবি, কয়লা কাণ্ডের তদন্তে নেমে তাঁরা জানতে পেরেছেন এই চক্রের মূল পাণ্ডা অনুপ মাঝি ওরফে লালার বেআইনি কয়লা পাচারের টাকা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক…
Read More
পুরস্কার দেওয়ার বিরুদ্ধে অনাদিরঞ্জন

পুরস্কার দেওয়ার বিরুদ্ধে অনাদিরঞ্জন

পুরস্কার নিয়ে বাদল বিবাদ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা আকাদেমির বিশেষ সম্মান ঘিরে বিতর্ক তুঙ্গে৷ ‘কবিতাবিতান’ বইয়ের জন্য পুরস্কার ঘিরেই এই বিতর্ক৷ রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের পর এবার ইস্তফা দিলেন অনাদিরঞ্জন বিশ্বাস৷ সাহিত্য আকাদেমির বাংলা উপদেষ্টা পরিষদ পদ থেকে ইস্তফা দিলেন তিনি৷ তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে যে পুরস্কার দেওয়া হল তা স্বজনপোষণ৷ এ প্রসঙ্গে কবি সুবোধ সরকারের দাবি, সব পুরস্কার নিয়েই বিতর্ক থাকে৷ যখন চার্চিল নোবেল পুরস্কার পেয়েছিলেন, তখনও তর্ক হয়েছিল৷ কোনও পুরস্কারই তর্কাতীত নয়৷ ‘এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এক জনও এই পুরস্কারের যোগ্য হয়ে থাকলে দেখান৷ যাঁরা এই পুরস্কার দিয়েছেন তাঁরা সকলেই প্রতিথযশা সাহিত্যিক৷’ মুখ্যমন্ত্রীকে বাংলা আকাদেমির বিশেষ সম্মান বিতর্কে এমনই…
Read More
বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল

বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল

বারংবার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, বুধবার রাত থেকেই অনুব্রত মণ্ডল বুকে ব্যথা অনুভব করেন। এরপরেই তিনি তাঁর চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অনুব্রত মণ্ডলকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। ভোট পরবর্তী হিংসা বা গরু পাচার চক্রের জন্য একাধিবার সিবিআই হাজিরা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু প্রতিবার তিনি এড়িয়ে যান। এপ্রিলের শুরুর দিকে বোলপুর থেকে সিবিআই দফতরে হাজিরা দিতে আসার সময় আচমকাই তিনি এসএসকেএম হাসপাতালে চলে যান। সেখানেই চিকিৎসা শুরু হয়। তাঁর একাধিক রোগ দেখা দেয়। হৃদরোগ দেখা দেয়। সম্প্রতি চিকিৎসার পর বাড়ি ফেরেন অনুব্রত। অনুব্রত মণ্ডলের…
Read More
নতুন মোড় নিলো অর্জুন চৌরাসিয়ার মৃত্যু ঘটনা

নতুন মোড় নিলো অর্জুন চৌরাসিয়ার মৃত্যু ঘটনা

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রীর বাংলা সফরের মাঝেই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। খুন হয়ে যায় বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়া। নির্দেশ আসে ময়নাতদন্তের। এবার কমান্ড হাসপাতালের বিরুদ্ধে হাই কোর্টে অভিযোগ জানাল রাজ্য সরকার। অভিযোগ, বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের পর হায়দরাবাদ সিএফএসএল-এ পাঠানোর জন্য তাঁর পোশাক ফেরত দিতে অস্বীকার করে কমান্ড হাসপাতাল৷ এই বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করল রাজ্য সরকার। কাশিপুরে বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের পর কমান্ড হাসপাতালের পক্ষ থেকে তাঁর জামা-কাপড়, জুতো কোনটাই তদন্তকারী আধিকারিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত, কমান্ড হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্ট বলছে, গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে অর্জুনের৷ ফাঁস লাগার…
Read More
অবশেষে শপথ গ্রহণ সম্পন্ন হলো বিধায়কের

অবশেষে শপথ গ্রহণ সম্পন্ন হলো বিধায়কের

সমাপ্তি হলো বহুদিনের জল্পনার। দল বদল করে জয় লাভ হলেও টালবাহানা চলছিল তার শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে। জল্পনার অবসান ঘটিয়ে সমাপ্তি হলো শপথ গ্রহণ অনুষ্ঠা নের। সম্প্রতি হয়ে যাওয়া গত উপনির্বাচনেই বড় ব্যবধানে জিতেছেন বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে বাজিমাত করেছেন তিনি। তবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান বাকি কিছু জটিলতার জন্য। কিছুতেই দিনক্ষণ ঠিক হচ্ছিল না। তবে ২৪ দিন পর বুধবার অবশেষে সব জল্পনা কাটিয়ে বালিগঞ্জের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন বাবুল সুপ্রিয়। রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথবাক্য পাঠ করালেন। এদিন ১২টা নাগাদ বিধানসভায় শপথ নেন বালিগঞ্জ কেন্দ্রের নির্বাচিত সদস্য বাবুল সুপ্রিয়। এর আগে রাজ্যপাল…
Read More
কড়া বার্তা মুখ্যমন্ত্রীর তরফে

কড়া বার্তা মুখ্যমন্ত্রীর তরফে

চলতি বছরের শুরু থেকেই বেশ খানিকটা স্বস্তি ছিল রাজ্যের সংক্রমনের সংখ্যায়। কিন্তু এই মুহুর্তে দেখতে দেখতে বেড়েই চলেছে সেই সংখ্যা। তাই এই চতুর্থ ডেউয়ের আশঙ্কার মাঝেই কোন পথে করোনা মোকাবিলা করবে রাজ্য, তার উপায় খুঁজতেই বুধবার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং সুপারদের সঙ্গে এদিন বৈঠকে করেন মুখ্যমন্ত্রী৷ নবান্ন সূত্রে খবর, করোনার চতুর্থ ঢেউ এলেও রাজ্যবাসীকে যাতে সমস্যার মধ্যে পড়তে না হয়, সে বিষয়েই বৈঠকে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্য নিয়ে দিলেন কড়া বার্তা৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেউ স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে ‘রাফ অ্যান্ড টাফ’ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।…
Read More
আজই পালা শপথ গ্রহণের

আজই পালা শপথ গ্রহণের

অবশেষে সমাপ্তি হলো বহুদিনের জল্পনার। জল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত হলো প্রতীক্ষিত সময়। দল বদল করে জয় লাভ হলেও টালবাহানা চলছিল তার শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে। সম্প্রতি হয়ে যাওয়া গত উপনির্বাচনেই বড় ব্যবধানে জিতেছেন বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে বাজিমাত করেছেন তিনি। তবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান বাকি রয়েছে কিছু জটিলতার জন্য। অবশেষে সেই জটিলতা কেটেছে। কিঞ্চিৎ টালবাহানার পর জানা গিয়েছে আজই হতে চলেছে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথ গ্রহণ বাক্য পাঠ করাবেন। এর আগে রাজ্যপাল জগদীপ ধনকড় উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়কে শপথ গ্রহণ করানোর দায়িত্ব দিলেও তা তিনি করতে পারবেন না বলে রাজভবনকে…
Read More
দল বদলের পরেও চাপে পড়লেন প্রাক্তন মন্ত্রী

দল বদলের পরেও চাপে পড়লেন প্রাক্তন মন্ত্রী

বিগত কয়েক মাস হলো দল বদল করেছেন তিনি। কিন্তু রেহাই নেই দল বদল করেও। গেরুয়া শিবির ছেড়ে রাজ্যের শাসক শিবিরে চলে এসেছেন তিনি। অতীত যেনো তাঁর পিছু ছাড়ছে না কিছুতেই। দুর্নীতির অভিযোগ উঠেছে বাবুল সুপ্রিয়ের কর্মীর বিরুদ্ধে এবং এই কারণেই সিবিআই তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বাবুল যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সেই সময়ে কেন্দ্রীয় মন্ত্রকের কাজের বরাত প্রদানের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। আর তার জেরেই বাবুলের কর্মীর বিরুদ্ধে মামলা। মূলত কী বিষয়ে মামলা করেছে সিবিআই? সূত্রের খবর, ২০১৬-১৭ সালে বরাত প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করেছেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কর্মী সুশান্ত মল্লিক। ভারী শিল্প মন্ত্রকের বরাত দেওয়ার ক্ষেত্রে এই…
Read More
জনস্বার্থ মামলা হলো ছুটি নিয়ে

জনস্বার্থ মামলা হলো ছুটি নিয়ে

বিগত দু সপ্তাহে হাঁসফাঁস করা গরম ছিল কলকাতায়। নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কলকাতাবাসীর। এই প্রচণ্ড দাবদাহের কারণে গরমের ছুটি এগিয়ে এনেছিল রাজ্য সরকার। ২ মে থেকে এই ছুটি পড়েছে এবং আগামী মাস পর্যন্ত চলবে। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রথম থেকে না-খুশ ছিল একাংশ। প্রথমে বিজেপি থেকে প্রতিবাদ জানান হয়েছিল, পরে অভিভাবকদের একাংশও জানায়। এতদিনে গরমের ছুটির ব্যাখ্যা কেউ পাচ্ছিল না। উপরন্তু যে তাপপ্রবাহের কারণে মূলত ছুটি দেওয়া হয়েছিল তা আর নেই। এখন বৃষ্টি হচ্ছে। সেই কারণেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এখন জানা গেল, এই জনস্বার্থ মামলায় রাজ্যের হলফনামা তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের গরমের ছুটি…
Read More
ঝড়ের কারণে পিছিয়ে গেলো মুখ্যমন্ত্রীর সফর

ঝড়ের কারণে পিছিয়ে গেলো মুখ্যমন্ত্রীর সফর

চলতি মাসের শুরু থেকেই ঝড়ের সঙ্কেত রাজ্য জুড়ে। আজ থেকে আগামী কয়েক দিনের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলবর্তী এলাকায় এটি আছড়ে পড়ার কথা। আর এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে ১৩ মে পর্যন্ত। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই সম্ভাবনা তৈরি হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের ওপর পড়ল কোপ। তাঁর সফরের দিন পরিবর্তন করল প্রশাসন। পিছিয়ে গেল মমতার জেলা সফর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ ও ১১ তারিখে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তার পরিবর্তন ঘটছে। এই দুই দিনের বদলে তা হতে চলেছে আগামী ১৭ এবং ১৮ মে। ১৭…
Read More
শক্তি বাড়িয়ে বাড়ছে ঝড়ের প্রকোপে

শক্তি বাড়িয়ে বাড়ছে ঝড়ের প্রকোপে

চলতি মাসে জোড়া ঝড়ের সংকেত ছিল আগেই। চলতি সপ্তাহের শুরুতেই আবহাওয়াবিদদের আশঙ্কাকেই সত্যি প্রমাণিত করে ক্রমশ শক্তি বাড়িয়ে রুদ্র রূপ ধারণ করছে ঘূর্ণিঝড় অশনি। গত সপ্তাহেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল সোমবার রাতের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নেবে অশনি। সেই পূর্বাভাসকেই সত্যি প্রমাণিত করে জানা যাচ্ছে আগামী ২৪ ঘন্টার মধ্যে শুধু ঘূর্ণিঝড় নয় বরং ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নেবে অশনি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় এই ঘূর্ণিঝড়ের অন্ধ উপকূলের কাছে পৌঁছানোর কথা। তবেই ঘূর্ণিঝড় আদৌ স্থলভাগ স্পর্শ করবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না আবহাওয়াবিদরা। কিন্তু অশনির জেরে সোমবার থেকে বাংলায় দুর্যোগ শুরু হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর,…
Read More
গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নৈশভোজ আজ মুখে দিদি স্তুতি

গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নৈশভোজ আজ মুখে দিদি স্তুতি

বিগত এক বছর পর দু দিনের সফরে বাংলায় এসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুদিনের ঠাসা কর্মসূচির মাঝে গতকাল রাতে দাদার বাড়িতে নৈশভোজ সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ আরও চার বিজেপি নেতা। শাহী অভ্যর্থনার ২৪ ঘণ্টাও কাটেনি৷ একটি অনুষ্ঠানে সস্ত্রীক ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পাশে৷ ওই অনুষ্ঠান মঞ্চে সৌরভ বললেন, ‘‘মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছের মানুষ৷’’ গতকাল অমিত শাহের নৈশভোজের আগে মহারাজ বলেছিলেন, দিদি যেভাবে বলেছেন সেভাবেই আপ্যায়নের ব্যবস্থা করেছি৷ তিনি এও বলেছিলেন, ‘‘জয় শাহ আমার সঙ্গে কাজ করে। তাঁর বাবা আমার বাড়িতে আসছেন। এটা সৌজন্য সাক্ষাৎ। উনি নিরামিষাশী, সেই ধরনের…
Read More