Kolkata

অভিষেক বিদেশ যাত্রায় অনুমতি পেতে হাই কোর্টে গেলেন

অভিষেক বিদেশ যাত্রায় অনুমতি পেতে হাই কোর্টে গেলেন

মামলা চলছে তার বিরুদ্ধে। তাই মামলা চলাকালীন তার রাজ্যের বাইরে যাওয়ার অনুমতি নেই। কিন্তু অন্যদিকে বিদেশে চোখের চিকিৎসা চলে তাঁর৷ সেই কারণে মাঝে মধ্যেই বিদেশে যেতে হয় তাঁকে৷ অথচ তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে ইডি৷ ইডির এই নির্দেশে স্থগিতাদেশ চেয়েই হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর আবেদন, আগামী ৩ থেকে ১০ জুন তাঁকে যেন ডাকা না হয়৷ বৃহস্পতিবার দুপুর ২টোয় বিচারপতি বিবেক চৌধুরীর একক বেঞ্চে শুনানির সম্ভাবনা৷ ২০১৬ সালের ১৮ অক্টোবর বহরমপুর থেকে একটি কর্মসূচি সেরে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক। সেই দুর্ঘটনায় তাঁর মাথায় এবং বাঁ চোখে আঘাত লাগে। চোখের আঘাত গুরুতর ছিল। অভিষেক…
Read More
এবার দাদার টুইট নিয়ে জাগছে নতুন জল্পনা

এবার দাদার টুইট নিয়ে জাগছে নতুন জল্পনা

তার রাজনীতিতে আসা নিয়ে জল্পনার অন্ত নেই। বারংবার কথা উঠেছে তার রাজনীতিতে আসা নিয়ে। বিভিন্ন দলীয় মন্ত্রীদের সাথে বৈঠকেও জল্পনা হয়েছে কোন দলে যুক্ত হচ্ছে তিনি। এই সবের মাঝেই এবার মানুষের উপকারে নতুন কিছু করতে চেয়ে বড় সিদ্ধান্ত নিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি যে যে টুইট করেছেন তা বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। মনে করা হচ্ছে তিনি বিসিসিআই সভাপতির পদ ত্যাগ করতে পারেন। এদিন সৌরভ একটি টুইট করেছেন যেখানে লিখেছেন, ''১৯৯২ সালে ক্রিকেট শুরু করার পর এই বছর অর্থাৎ ২০২২ সালে আমার ৩০ বছর পূর্ণ হল। শুরু থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবথেকে বড় কথা, আপনাদের সবার সমর্থন দিয়েছে।…
Read More
বড়ো ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

বড়ো ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

কেন্দ্র সরকারের তরফে বড়ো ঘোষণা করা হলো বাংলা নিয়ে। বাংলার জন্য রেলের তরফে বিপুল অঙ্কের বরাদ্দের কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যে সময় এই ঘোষণা করলেন তিনি সেই সময়ে তাঁর পাশে রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ছিলেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই শাসক দল তৃণমূল কংগ্রেস বরাবর দাবি করে এসেছে যে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করে রাখে। তবে এদিনের ঘোষণায় সেই দাবি কিছুটা নস্যাৎ করতে পারল কেন্দ্রীয় সরকার। বেহালার রেলের স্পোর্টস কমপ্লেক্সের এক অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করে বলেন, রেলের তরফে রাজ্যের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জমি পেলেই প্রকল্পের কাজ শুরু হবে।…
Read More
এবার ব্যস্ততম স্টেশনের তকমা পেতে পারে অন্য কোনো স্টেশন

এবার ব্যস্ততম স্টেশনের তকমা পেতে পারে অন্য কোনো স্টেশন

একই জংশনের ওপর অতিরিক্ত চাপ কমাতে নতুন উদ্যোগ রেলের তরফে। বদলাতে পারে ব্যস্ততম স্টেশনের তালিকা। ভারতের অন্যতম ব্যস্ত রেলস্টেশনের তালিকায় প্রথমের দিকে হাওড়া। এই জংশনের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়ত করেন। দূরপাল্লর ট্রেন, এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি একাধির রুটের লোকাল ট্রেন চলে এই স্টেশন দিয়ে। ট্রেনের সঙ্গে বাড়ার পাশাপাশি যাত্রী সংখ্যা বাড়ছে। যার জেরে স্টেশনের ওপর চাপ পড়ছে। হাওড়া স্টেশনের ওপর চাপ কমাতে অনেকদিন ধরে বিকল্প হিসেবে অন্য স্টেশনের কথা ভাবা হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া স্টেশনের ওপর চাপ কমাতে ডানকুনি জংশনের কথা ভাবা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গিয়েছে। পরিকাঠামোগত উন্নয়নের কাজের…
Read More
তাবড় তাবড় সংস্থা থেকে চাকরির সুযোগ পেল যাদবপুর ইঞ্জিনিয়ারিং বিভাগের নয় পড়ুয়া

তাবড় তাবড় সংস্থা থেকে চাকরির সুযোগ পেল যাদবপুর ইঞ্জিনিয়ারিং বিভাগের নয় পড়ুয়া

বিগত বেশ কয়েকদিন ধরে চাকরিতে নিয়োগদুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। এরই মাঝে খুশির খবর। এবারে প্লেসমেন্টে জয়জয়কার পড়ে গিয়েছে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের। ইঞ্জিনিয়ারিং বিভাগের নয় পড়ুয়ারা বিশ্বের তাবড় তাবড় সংস্থা থেকে চাকরির সুযোগ পয়েছেন। এই নয় জন পড়ুয়ার প্রত্যেকের বেতন এক কোটি টাকার ওপর বলে জানা গিয়েছে। যে নয় জন পড়ুয়া যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম আবার সকলের ওপর তুলে ধরেছেন তাঁরা হলেন প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের কুশ মিশ্র, দেবর্ষি মৈত্র, ইনফর্মেশন টেকনোলজির রূপায়ন ঘোষ, ঋত্বিক রাজ, কম্পিউটার সায়েন্সের সত্যম কুমার, শুভম কুমার মণ্ডল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়রিংয়ের চিরদীপ দে, সাত্যকি দাস ও সৈকত চক্রবর্তী। এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্লেসমেন্ট অফিসার শমিতা…
Read More
বিনা স্থগিতাদেশেই সভা হবে মুখ্যমন্ত্রীর

বিনা স্থগিতাদেশেই সভা হবে মুখ্যমন্ত্রীর

ধপে টিকলোনা রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে বিজেপির তরফে করা মামলা। ধাক্কা খেলো রাজ্যের গেরুয়া শিবির, বিনা স্থগিতাদেশের হবে রাজ্যের শাসক শিবিরের সভা। জায়গার দোহাই দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বন্ধ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। পয়লা জুন বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে বিজেপি মামলা দায়ের করেছিল। আবেদনকারীর দাবি ছিল যে স্থানে র‍্যালি করা হচ্ছে সেই জায়গাটা সঠিক নয়। এই অভিযোগ তুলেই দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। কিন্তু এই মামলায় ধাক্কা খেল বিজেপি। এদিন বিজেপির করা মামলার শুনানিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আগামী পয়লা জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া সভা করার ক্ষেত্রে কোনও অন্তর্বর্তীকালীন…
Read More
মায়ের বাড়ির কাজকর্মের গতিপ্রকৃতির তলব মুখ্যমন্ত্রীর তরফে

মায়ের বাড়ির কাজকর্মের গতিপ্রকৃতির তলব মুখ্যমন্ত্রীর তরফে

কাজকর্মের গতিপ্রকৃতির তলব মুখ্যমন্ত্রীর তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগবাজারের 'মায়ের বাড়ি'র সম্পূর্ণ সংস্কারের করে হেরিটেজ টুরিজম বিকাশের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি বাগবাজারের মায়ের বাড়ির বিপরীতে বস্তিবাসীদের ৩০০ বর্গফুটের একটা করে ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দেন। সেই মত প্রথম ধাপে কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় ৮০ টি পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে বলে জানালেন ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ। তিনি জানান যে, এদিন 'মায়ের বাড়ি' প্রকল্পে নিয়ে একটা বৈঠক হয়। বৈঠকে 'মায়ের বাড়ি'র কাজকর্মের অগ্রগতি নিয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, কমিশনার বিনোদ কুমার সহ সংশ্লিষ্ট দফতরের দায়িত্বপ্রাপ্ত ডি জি। বৈঠকে মূলত আলোচনা হয়েছে যে,…
Read More
অবশেষে ছাড়পত্র মিলল ভিক্টোরিয়ার সামনেও মেট্রো স্টেশনের

অবশেষে ছাড়পত্র মিলল ভিক্টোরিয়ার সামনেও মেট্রো স্টেশনের

খুশির খবর মেট্রো যাত্রীদের জন্য। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে পাওয়া গেল অনুমতি। জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পে নয়া পালক। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মূল গেটের ঠিক সামনেই মেট্রো রেল স্টেশন তৈরির ছাড়পত্র মিলল। জানা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কুইন্স গেটের ঠিক সামনেই তৈরি হবে এই মেট্রো স্টেশন। রেল ভিকাস নিগম লিমিটেড সূত্রে খবর, ইতিমধ্যেই ওই ভূগর্ভস্থ মেট্রো স্টেশন তৈরির কারণে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনও ক্ষতি হবে কিনা তা পরীক্ষা করে দেখেছেন ট্রাস্টি বোর্ড রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এবং আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞরা। তাঁদের সেই রিপোর্ট এবং সমীক্ষার ওপর ভিত্তি করেই মেলেছে নো-অবজেকশন সার্টিফিকেট। RVNL তথা রেল ভিকাস নিগাম লিমিতেদ সূত্রে জানা গিয়েছে, ভূগর্ভে সুড়ঙ্গ তৈরি করার সময় যাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কোনও ফাটল বা বিপত্তি দেখা না…
Read More
চলতি মাসেও উদ্বোধন হবে না শিয়ালদহ মেট্রো

চলতি মাসেও উদ্বোধন হবে না শিয়ালদহ মেট্রো

সম্প্রতি সমাপ্ত হয়েছে মেট্রো স্টেশনের কাজ। সমাপ্তির পর থেকেই জল্পনা চলছিল শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনের দিনক্ষণ নিয়ে। কবে থেকে সাধারণ মানুষের জন্য খুলবে মেট্রো, সবার মনেই এই প্রশ্ন। বারংবার পিছিয়েছে তারিখ। জল্পনা তৈরি হয়েছিল যে আগামী ৩১ মে চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত শিয়ালদহ মেট্রো। সরকারিভাবে রেল কর্তারা কিছু না বললেও ৩১ মে স্টেশনের উদ্বোধন হতে পারে এমন খবর ছড়িয়েছিল। কিন্তু সেটা হচ্ছে না। ৩১ মে চালু হচ্ছে না এই মেট্রো। আপাতত কবে থেকে চালু হবে সেটাও খোলসা করে বলা যাচ্ছে না বলেই জানান হয়েছে কর্তৃপক্ষের তরফে। তাই এই খবর শোনার পর হতাশ রাজ্যবাসী। প্রথমে বাংলার বর্ষবরণের দিনই উদ্বোধনের কথা…
Read More
দুঃখের খবর রেলযাত্রীদের জন্য

দুঃখের খবর রেলযাত্রীদের জন্য

আচমকাই দুঃখের খবর রেলযাত্রীদের জন্য৷ রেলের তরফে আগেই খবরটা জানানো হয়েছিল৷ প্রবল সেই সমস্যার শুরু আজ থেকেই। ব্যান্ডেল জংশন স্টেশনে ‘নন ইন্টারলকিং’-এর কাজের জন্য আজ, শুক্রবার বেলা ৩টে থেকে সোমবার বেলা ৩টে পর্যন্ত ৭২ ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন৷ ব্যস্ততম এই স্টেশন টানা ৭২ ঘণ্টা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হতে হবে যাত্রীদের৷ এ বিষয়ে আগেই দুঃখ প্রকাশ করেছিল রেল। রেলের কাজের জন্য গুচ্ছ  ট্রেন বাতিল করা হয়েছে৷ লোকাল তো বটেই, বাতিল হয়েছে ৪০ জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন৷ হাওড়া-বর্ধমান মেন শাখায় ব্যান্ডেল ও মগরা স্টেশনের মধ্যে তৃতীয় লাইন চালু করার জন্য গত দু’সপ্তাহ ধরে কাজ চলছে। সেই কাজেরই শেষ পর্যায় চলছে৷ ব্যান্ডেল জংশন বন্ধ…
Read More
অবশেষে চুক্তি হলো ইস্টবেঙ্গলের সাথে

অবশেষে চুক্তি হলো ইস্টবেঙ্গলের সাথে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই। অবশেষে অবসান হলো জল্পনার। মধ্যস্থতা করছিলেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জল্পনা ছিল বিশ্বের সবথেকে বেশি জনপ্রিয় ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে লাল হলুদ শিবির। কিন্তু আপাতত সেই জল্পনায় ইতি পড়ল। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হল ইমামি গ্রুপ। নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন এক বৈঠকে এই সিদ্ধান্তই হয়েছে। ফলে আইএসএল খেলা নিয়ে আর সংশয় নেই লাল হলুদ বাহিনীর। শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি ভেঙে যাওয়ার পর বহুদিন ধরেই নতুন বিনিয়োগকারীর খোঁজ চালাচ্ছে লাল-হলুদ শিবির। একাধিক গোষ্ঠীর সঙ্গে কথা হয়েছিল তাদের কিন্তু কোনও রকম ইতিবাচক পদক্ষেপ হয়নি। ম্যান ইউ ছাড়াও বাংলাদেশের…
Read More
নতুন মোড় নিলো আচার্য পদে বদলি নিয়ে

নতুন মোড় নিলো আচার্য পদে বদলি নিয়ে

রাজ্য সরকারের সাথে রাজ্য পালের সংঘাত নতুন নয়। বারংবার বিভিন্ন কারণে মতভেদ দেখা দিয়েছে তাদের মধ্যে।কিন্তু এবার নতুন মোড় নিলো এই সংঘাত। রাজ্যপালকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদ থেকে সরাতে চায় সরকার। রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয় রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করার একটি প্রস্তাব রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। এই সংক্রান্ত আইন সংশোধনের জন্য তা বিধানসভায় পাঠানো হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ‘পশ্চিমবঙ্গে যত সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, তার আচার্যপদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীর নাম রাজ্যের মন্ত্রিসভা সর্ব সম্মতভাবে গ্রহণ করেছে। এটা বিধানসভায় বিল হিসেবে পেশ করা হবে। তারপর আইন হিসেবে কার্যকর হবে।’ প্রসঙ্গত, ২০১০ কেন্দ্রীয় সরকার একটি কমিশন…
Read More
অভিযোগের জেরে নির্মল মাজিকে খোয়াতে হলো নিজ পদ

অভিযোগের জেরে নির্মল মাজিকে খোয়াতে হলো নিজ পদ

অভিযোগের জেরে খোয়াতে হলো নিজ পদ। এর আগেও একাধিকবার অভিযোগ এসেছে তাঁর বিরুদ্ধে। একাধিকবার বিভিন্ন ইস্যুতে নাম জড়িয়েছে তাঁর। এবার আরও একটি ইস্যুতে সংবাদ শিরোনামে চলে এলেন নির্মল মাজি। কারণ তাঁকে তাঁর পদ থেকে অপসারিত করা হয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির সভাপতির পদ থেকে অপসারণ ঘটেছে তাঁর। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পরীক্ষায় জোর করে সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখতে বাধ্য করা থেকে, মানুষের জন্য মেশিন দিয়ে সারমেয়র ডায়লাসিস করানোর মতো বড় বড় অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়াও কলকাতা মেডিক্যাল কলেজ থেকে বহুমূল্য ওষুধ সরানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই সময় আবার করোনা…
Read More
আগামী মাসেই রাজ্যে আসছেন নাড্ডা

আগামী মাসেই রাজ্যে আসছেন নাড্ডা

দিন প্রতিদিন রাজ্যে খারাপ হচ্ছে গেরুয়া শিবিরের পরিস্থিতি। একের পর এক দল ছেড়ে যুক্ত হচ্ছে রাজ্যের শাসক শিবিরে। ধসের মুখে গেরুয়া শিবির। গোষ্ঠীদ্বন্দ্ব, বঙ্গ বিজেপির একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের দলত্যাগ এবং সর্বোপরি দলের অন্দরে কোন্দল, সবমিলিয়ে যখন কার্যত টালমাটাল অবস্থা বাংলার পদ্ম শিবিরের তখনই দলীয় কর্মী এবং নেতাদের মনোবল এবং আত্মবিশ্বাস বাড়াতে ফের রাজ্যে আসার সিদ্ধান্ত নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জানা যাচ্ছে আগামী মাস অর্থাৎ জুনের প্রথম সপ্তাহেই দু'দিনের সফরে বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তার এই দুদিনের বঙ্গ সফরে তাঁর একগুচ্ছ দলীয় কর্মসূচি রয়েছে বলেও বিজেপি সূত্রে খবর। যদিও এখনও পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতির বাংলা সফর সম্পর্কিত চূড়ান্ত…
Read More