politics

আসন্ন সমাবেশ নিয়ে নয়া ঘোষণা শাসক দলের তরফে

আসন্ন সমাবেশ নিয়ে নয়া ঘোষণা শাসক দলের তরফে

এই মুহূর্তে মহানগরীর বুকে ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে শাসকদলের প্রস্তুতি তুঙ্গে। আসন্ন সমাবেশ নিয়ে নয়া ঘোষণা শাসক দলের তরফে। দলের রাজ্য নেতৃত্বের তরফে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হল শহীদ দিবসের কর্মসূচীর হোর্ডিং, ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায় ছাড়া কারও ছবি ব্যবহার করা যাবে না। রাজ্য কমিটির পাঠানো সিডি অনুযায়ী দেওয়াল লিখন বা ফ্লেক্স তৈরি করতে হবে। এবছরের শহিদ সমাবেশের জন্য একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রতিটি বুথে কমপক্ষে দুটি করে দেওয়াল লিখন করতে হবে। প্রচারে কোনও ব্যক্তির নাম নেওয়া যাবে না। সমস্ত প্রচারের ক্ষেত্রে নিজস্ব এলাকার সংগঠনের নাম লিখতে হবে। প্রতিটি অঞ্চল এবং ওয়ার্ডে কর্মীসভা ও পথসভা করতে…
Read More
রাজ্যসভার নির্বাচন পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সাত প্রার্থী

রাজ্যসভার নির্বাচন পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সাত প্রার্থী

চলতি মাসের আগামী সপ্তাহেই নির্বাচন। তার পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল হলো বেশ কিছু জায়গায়, সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গের ৭ প্রার্থী। বাংলার ৭ জয়ী প্রার্থীর মধ্যে রয়েছেন বিজেপির ১ জন ও বাকি ৬ জন তৃণমূল কংগ্রেসের সদস্য। আগামী ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন। জয়ী প্রার্থীদের তালিকায় রয়েছে, তৃণমূলের ৬ প্রার্থী – ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সাকেত গোখলে, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক। অন্যদিকে বিজেপি তরফে জয়ী ঘোষণা করা হয়েছে গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজকে। ৭টি খালি আসনে ২জন প্রার্থী দিয়েও বিজেপির একজন মনোনয়ন প্রত্যাহার করে নেন। রাজ্যসভায় প্রার্থী হয়েও উত্তরবঙ্গের বিজেপি নেতা রথীন বসু মনোনয়ন প্রত্যাহার করে নেন।…
Read More
বাজেয়াপ্ত হল কুন্তল-অয়ন-শান্তনুর কোটি কোটি টাকা

বাজেয়াপ্ত হল কুন্তল-অয়ন-শান্তনুর কোটি কোটি টাকা

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি হুগলির বহিস্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কুন্তল-অয়ন-শান্তনুর নতুন করে ১৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। যার মধ্যে কুন্তলের ৪টি, শান্তনুর ১৪টি ও অয়ন শীলের ২৫টি সম্পত্তি রয়েছে। তিন অভিযুক্তর ব‌্যাংক অ‌্যাকাউন্ট, শেয়ারের নথি, মিউচুয়াল ফান্ডে বিপুল পরিমাণ টাকা লগ্নি ও লেনদেনের হদিশ পায় ইডি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবী অর্পিতা মুখোপাধ‌্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, স্ত্রী শতরূপা, ছেলে শৌভিককের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল।…
Read More
দলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

দলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই এবার এই হিংসার ঘটনা নিয়েই তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কড়া বার্তা দিলেন দলেরই প্রবীণ বিধায়ক। ভোটে লাগাতার সন্ত্রাসের জেরে ফের একবার দলেরই বিরুদ্ধে মুখ খুললেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ভোটের ফলাফল ঘোষণার পর সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করেন বিধায়ক। এরপরই নির্দল সমর্থকদের পাশে দাঁড়িয়ে দলের শীর্ষ নেতৃত্বকে কড়া হুঁশিয়ারি দিলেন এই বর্ষীয়ান তৃণমূল নেতা। বিধায়ক আব্দুল করিম বলেন, ‘এভাবে তৃণমূল সন্ত্রাস চালালে রাজ্যসভায় ভোট…
Read More
রাজ্যে প্রথমবার খাতা খুলল আপ

রাজ্যে প্রথমবার খাতা খুলল আপ

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই বারের পঞ্চায়েত নির্বাচনে তিনি প্রার্থী হন নির্দল হিসাবে। ব্যক্তিগত ক্যারিশ্মায় জিতেও গেলেন তিনি। এবার দিনহাটার সেই নির্দল প্রার্থী নার্জিনা বিবি যোগ দিলেন আম আদমি পার্টিতে। পশ্চিমবঙ্গে আপ-র এক কর্মকর্তা বলেন, ‘আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল যে আদর্শকে অনুসরণ করেন, সেই আদর্শকে সামনে রেখেই এবার সারা পশ্চিমবঙ্গে কাজ শুরু হবে। আজ নার্জিনা বিবি আমাদের দলে যোগ দিয়েছেন। তাঁকে সামনে রেখেই আমরা নতুন লড়াই শুরু করতে যাচ্ছি।’ তিনি বলেন, ‘আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। এই পঞ্চায়েত নির্বাচনে পঞ্চাশের বেশি মানুষ মারা গেছেন।…
Read More
রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুকান্তর বৈঠক

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুকান্তর বৈঠক

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! তবে এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এদিনও বাংলার একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে। কোচবিহারে আরও এক বিজেপি কর্মীর হত্যার খবর প্রকাশ্যে এসেছে। আর এরই মধ্যে আচমকাই দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যে ভোট পরবর্তী ও পূর্ববর্তী সন্ত্রাসের কথা তুলে ধরেছেন সুকান্তবাবু। এছাড়াও এই সন্ত্রাস দমনের জন্য রাজ্যে ৩৫৫, ৩৫৬ ধারা লাগু নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।…
Read More
কুন্তলের অভিযোগ মিথ্যে, দাবি সিবিআই-এর তরফে

কুন্তলের অভিযোগ মিথ্যে, দাবি সিবিআই-এর তরফে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সত্যিই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে জেলবন্দি কুন্তলকে চাপ দিয়েছিল ইডি? এবার আদালতে সবটা খোলসা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সিবিআই জানায়, কুন্তল ঘোষকে কেউ চাপ দিচ্ছেন এমন কোনও প্রমাণ মেলেনি। এমনকী জেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও কোনও সূত্র পাননি তারা। আদালতে তদন্তকারীরা জানায়, অভিষেকের নাম বলতে তাকে চাপ দেওয়া হচ্ছে এই অভিযোগ তা একেবারেই ভিত্তিহীন। কুন্তলের অভিযোগের ভিত্তিতে আদালত সিবিআইকে জেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে…
Read More
আগামী মাসের ১০ তারিখে পরবর্তী শুনানির তারিখ

আগামী মাসের ১০ তারিখে পরবর্তী শুনানির তারিখ

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় আদালতে হাজিরাই দেওয়া হল না ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডলের। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে গরু পাচার সংক্রান্ত মামলা চলছে। বহু চেষ্টা করেও তিহাড় জেল কর্তৃপক্ষের সঙ্গে কোনও ভাবেই অনলাইনে সংযোগ করতে পারে নি আসানসোল আদালত। ফলে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ভাগ্য আপাতত ঝুলে রইল। পাশাপাশি হাজিরা দিতে পারেননি অনুব্রত মন্ডলের দেহরক্ষী সাইগল হোসেনও। ফলে জামিনের আবেদনও করতে পারলেন না তাদের আইনজীবীরা। আগামী ১০ অগাস্ট এই মামলাটির পরবর্তী শুনানির তারিখ…
Read More
কোথায় কোথায় হচ্ছে পুনর্নির্বাচন

কোথায় কোথায় হচ্ছে পুনর্নির্বাচন

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! তবে এই গণতন্ত্রে উৎসব যেন ক্রমশ্যই রূপ নিয়েছে বিভীষিকার। এই পরিস্থিতিতেই বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ফের ভোট হবে রাজ্যের একাধিক বুথে। চরম অশান্তির বলি প্রায় ৩০টি তাজা প্রাণ। উঠেছে একে অপরের উপর দোষারোপের ঝড়। বিরোধীদের দাবি এর মূলে রয়েছে রাজ্যের শাসক। শাসক দলের সেই আবেদনকে মান্যতা দিয়েই এবার পুনর্নিবাচনের ঘোষনা করল নির্বাচন কমিশন। ২২ টি জেলার মোট ৬৯৭টি বুথে ফের হতে চলেছে নির্বাচন। আজ পুরুলিয়া – ৪, নদিয়া – ৮৯, মুর্শিদাবাদ – ১৭৫, পশ্চিম মেদিনীপুর – ১০,…
Read More
বড় অভিযোগ নির্মল মাজির বিরুদ্ধে

বড় অভিযোগ নির্মল মাজির বিরুদ্ধে

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! তবে এই গণতন্ত্রে উৎসব যেন ক্রমশ্যই রূপ নিচ্ছে বিভীষিকার। রাজ্য জুড়ে হিংসা, কোথাও দেখা গেল ভোট লুঠ, দেদার ছাপ্পা, কোথাও তো আবার ব্যালট বক্স চুরি করে দে দৌড়। অন্যদিকে এবার ব্যালট বক্স চুরি করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ল তৃণমূলের উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ও চিকিৎসক নির্মল মাজি। সোমবার ভোর রাতে এই নিয়ে একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন বিজেপি নেতা তথা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। ওই ভিডিও থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সাইনি ইন্টারন্যাশনাল স্কুলের বাইরে রাতের অন্ধকারে জমায়েত করেছে বিক্ষুব্ধ…
Read More
পুনর্নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে সেই নিয়ে উঠছে প্রশ্ন

পুনর্নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে সেই নিয়ে উঠছে প্রশ্ন

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! তবে এই গণতন্ত্রে উৎসব যেন ক্রমশ্যই রূপ নিচ্ছে বিভীষিকার। উত্তর থেকে দক্ষিণ সবমিলিয়ে মোট ৬৯৬টি বুথে একেবারে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হয়েছে ভোটগ্রহণ। দার্জিলিং, কালিম্পং এবং ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের বাকি প্রত্যেকটি জেলার একাধিক বুথে চলছে পুনর্নির্বাচন। প্রসঙ্গত, রবিবার রাত সাড়ে ৯টার সময় সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় পুনর্নির্বাচনের কথা। কোচবিহার ৫৩টি, আলিপুরদুয়ার ১টি, জলপাইগুড়ি ১৪, উত্তর দিনাজপুর ৪২, দক্ষিণ দিনাজপুর ১৮, মালদা ১০৯, মুর্শিদাবাদ ১৭৫, নদীয়া ৮৯, উত্তর ২৪ পরগনা ৪৬, দক্ষিণ ২৪ পরগনা ৩৬, হুগলী ২৯, হাওড়া ৮,…
Read More
নির্বাচন ঘিরে উত্তপ্ত কোচবিহার

নির্বাচন ঘিরে উত্তপ্ত কোচবিহার

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই সকাল থেকেই রাজ্যে হচ্ছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! তবে এই গণতন্ত্রে উৎসব যেন ক্রমশ্যই রূপ নিচ্ছে বিভীষিকার। ভোটের দিন ফের উত্তপ্ত কোচবিহার। কোচবিহারের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুন। নিহত বিজেপির পোলিং এজেন্টের নাম মাধব বিশ্বাস। শাসক দল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। ভোটের দিন ঘোষণার পর থেকে যে হিংসা, অশান্তি শুরু হয়েছিল আজও সেই ধারা অব্যাহত। শুক্রবার রাতেও কোচবিহারের তুফানগঞ্জে খুন হয় তৃণমূল কর্মী৷ বুথ ক্যাম্পে কাজ করার সময় হামলায় নিহত হয় তৃণমূল কর্মী গণেশ সরকার। অভিযুক্ত গেরুয়া শিবির। শাসকদলের…
Read More
সরকারের অর্থনীতির পরিস্থিতি নিয়ে বড় দাবি অর্থনীতিবিদের

সরকারের অর্থনীতির পরিস্থিতি নিয়ে বড় দাবি অর্থনীতিবিদের

একাধিকবার কথা উঠেছে যে অর্থনীতি ধ্বসে পড়েছে পশ্চিমবঙ্গের। অনুদানের জায়গায় পরিকাঠামোয় টাকা ঢাললে, তবেই দীর্ঘ মেয়াদে আর্থিক বৃদ্ধির সম্ভব। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এ বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য, অর্থনীতিবিদ শমিকা রবি। তিনি বলেন, পশ্চিমবঙ্গে মাথা-পিছু জিএসডিপি বৃদ্ধির হারের গতি খুবই কম। সর্বভারতীয় বৃদ্ধির হারের তুলনায় পিছিয়ে পড়ছে এই রাজ্য। হুহু করে কমছে রাজ্যের রাজস্ব আয়। ১৯৯০ থেকে ২০২০—এই তিরিশ বছরে রাজ্যগুলির বাজেট নথি বিশ্লেষণ করে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। উপদেষ্টা পরিষদের এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছে রাজ্য সরকার। বিধানসভায় পেশ হওয়া বাজেট ও রাজকোষের হাল সংক্রান্ত নথি তুলে ধরে রাজ্যের অর্থ দফতরের…
Read More
বাকি মাত্র আর কিছুটা সময়, নির্বাচন পূর্বে কমিশনারকেহুঁশিয়ারি রাজ্যপালের

বাকি মাত্র আর কিছুটা সময়, নির্বাচন পূর্বে কমিশনারকেহুঁশিয়ারি রাজ্যপালের

লক্ষ্য এখন একটাই, আগামী পঞ্চায়েত নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ শেষ সময়ের একেবারে তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতেই রাজ্য নির্বাচন কমিশনারকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। তিনি বলেন হিংসার ঘটনা রুখতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা ব্যর্থ। হিংসার যে রক্ত কমিশনারের ‘হাতে লেগে আছে’ পবিত্র গঙ্গার জলেও তা ‘ধোয়া যাবে না’। কমিশনারকে সঠিক পদক্ষেপ করার পাশাপাশি, রাজধর্ম পালন করার নির্দেশও দেন রাজ্যপাল। রাজ্যপাল বলেন, ‘আপনাকে আমি নিয়োগ করেছিলাম। কিন্তু আপনি রাজ্যবাসীকে হতাশ করেছেন। দায়িত্ব পালনে আপনি ব্যর্থ। এখনও সময় আছে, সঠিক পদক্ষেপ করুন। রাজধর্ম পালন করুন।’ পাল্টা রাজ্যপালকে বিঁধেছে বাংলার শাসকদল। সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যাতে করা হয়, সে বিষয়টি…
Read More