07
Jul
লক্ষ্য এখন একটাই, আগামী পঞ্চায়েত নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ শেষ সময়ের একেবারে তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতেই নির্বাচনের ঠিক আগে অস্ত্রোপচার হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর হাঁটুতে জমা ফ্লুইড একটা ছোট অপারেশনের মাধ্যমে বের করা হয়। এরপর এসএসকেএম থেকে ফিরলেন মমতা। তাকে টানা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে পঞ্চায়েত ভোট পূর্বে প্রচারের জন্য উত্তরবঙ্গে যান তৃণমূল সুপ্রিমো। সেখানে গিয়ে জলপাইগুড়ি থেকে উড়ানের পরই দুর্যোগের কবলে মধ্যে পড়ে মমতার হেলিকপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির দরুন সেবকে বায়ুসেনার ঘাঁটিতে জরুরি অবতরণ হয়। সেই সময়ই নামতে গিয়ে কোমরে এবং পায়ে ভীষণ ভাবে চোট পান…
