14
Jul
শুরু হলো বড়সড় গুঞ্জন। তবে কি এবার তিনিও যুক্ত হতে চলছেন রাজনীতির সাথে? আসতে চলেছেন কি রাজ্য রাজনীতিতে? এই সব প্রশ্নই এখন ঘুরছে রাজ্যে রাজনৈতিক শিবিরে। যশবন্ত সিনহার পর এবার তৃণমূলে যোগ দিতে পারেন শত্রুঘ্ন সিনহা। কোভিড আবহে গতবছরের মতো এবারেও ধর্মতলায় সীমিত সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে পালিত হবে ২১ জুলাই। তবে শহিদ দিবসে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলনেত্রী। জানা গিয়েছে, ঐদিন যোগ দিতে পারেন BJP-র প্রাক্তন সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা। সবকিছু ঠিক থাকলে শহিদ দিবসের মঞ্চেই ঘাসফুলের পতাকা হাতে তুলে নিতে পারেন বিহারীবাবু। যদিও তৃণমূলের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে জোর…
